হাকিমপুর (দিনাজপুর) | ২১ ফেব্রুয়ারি ২০২৬
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কারণে হিলি স্থলবন্দর দিয়ে শনিবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি এবং বন্দরের অভ্যন্তরে সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহিনুর ইসলাম মন্ডল জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের কারণে ব্যবসায়ীরা আজ বন্দর কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পণ্য ওঠা-নামা এবং আমদানি-রপ্তানি সকল কার্যক্রম বন্ধ থাকবে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম জানান, বন্দর বন্ধ থাকলেও পাসপোর্ট চেকপোস্টের মাধ্যমে বাংলাদেশ ও ভারতে চলাচল স্বাভাবিক রয়েছে। আগামী রোববার থেকে বন্দরের সকল কার্যক্রম পুনরায় শুরু হবে।