রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার উপলক্ষে ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন।
পুতিন ঘোষণা করেছেন যে, এই যুদ্ধবিরতি শুক্রবার (১১ এপ্রিল, ২০২৬ মস্কো সময় বিকেল ৪টায় শুরু হবে এবং একই দিনের শেষ পর্যন্ত চলবে।
রুশ প্রেসিডেন্ট দেশের সামরিক বাহিনীকে যুদ্ধবিরতি চলাকালীন হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন, তবে ইউক্রেনীয় বাহিনীর যেকোনো পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত থাকতে বলেছেন।
পুতিন আশা প্রকাশ করেছেন যে, ইউক্রেনীয় পক্ষও এই উদ্যোগ অনুসরণ করবে এবং যুদ্ধবিরতি মেনে চলবে।