৮০০০ mAh ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিংসহ দেশে এলো টেকনোর নতুন 5G ফোন
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬
দেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন স্মার্টফোন ‘টেকনো পোভা কার্ভ ২ ফাইভজি’ এনেছে টেকনো। একবার পূর্ণ চার্জে টানা তিন দিন ব্যবহারযোগ্য ব্যাটারি ও দ্রুত চার্জিং প্রযুক্তি থাকায় ফোনটি ব্যবহারকারীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
প্রতিবেদন
টেকনো বাংলাদেশ জানিয়েছে, নতুন এই মডেলে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে, যা একবার চার্জ দিলে টানা তিন দিন পর্যন্ত ব্যবহার করা যায়। ফোনটিতে ৪৫ ওয়াট সুপার ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় দ্রুত চার্জও করা সম্ভব।
ডিভাইসটিতে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। ফলে ভিডিও দেখা ও গেমিং অভিজ্ঞতা আরও মসৃণ হবে বলে দাবি কোম্পানির।
ফোনটিতে কর্নিং গরিলা গ্লাস সেভেন আই প্রোটেকশন রয়েছে, পাশাপাশি ড্রপ রেজিস্ট্যান্স ও পানি ও ধুলা প্রতিরোধী ফিচারও যুক্ত করা হয়েছে।
পারফরম্যান্সের জন্য এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০0 5G প্রসেসর। এর সঙ্গে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে, যা একাধিক অ্যাপ একসঙ্গে চালাতে সহায়তা করবে।
অডিও অভিজ্ঞতা উন্নত করতে এআই নয়েজ ক্যান্সেলেশন সুবিধা রাখা হয়েছে, যা ব্যস্ত পরিবেশেও স্পষ্ট কলিং নিশ্চিত করবে।
ক্যামেরা সেটআপে পেছনে ৫০ মেগাপিক্সেল ও সামনে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এতে এআই ফটো অ্যাসিস্ট্যান্ট থাকায় উন্নত মানের ছবি তোলা সহজ হবে।
কোম্পানির ঘোষিত দাম ধরা হয়েছে ৩৬,৯৯৯ টাকা।