ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ ইরানকে “সন্ত্রাসের অক্ষ” হিসেবে অভিহিত করে বলেন যে, ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামো ধ্বংস করা বিশ্ব শান্তির জন্য অপরিহার্য ছিল।
পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনোর সাথে প্রেসিডেন্ট প্রাসাদে বৈঠককালে হারজোগ ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন।
হারজোগ ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জন রোধে ডোনাল্ড ট্রাম্পের নেওয়া সিদ্ধান্তকে “সাহসী ও প্রয়োজনীয়” হিসেবে বর্ণনা করেছেন।
ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ বর্তমানে পানামা সফরে রয়েছেন, যা কোনো ইসরায়েলি রাষ্ট্রপতির পক্ষ থেকে দেশটিতে প্রথম ঐতিহাসিক সফর
প্রেসিডেন্ট হারজোগ পানামা থেকে সরাসরি কোস্টারিকায় যাবেন সেদেশের নতুন প্রেসিডেন্ট লরা ফার্নান্দেজ ডেলগাডোর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে।