ইসরায়েলি চ্যানেল ১২ ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে, ইসরায়েলে এখন পর্যন্ত চারটি রকেট ছোড়া হয়েছে।
একই সময়ে, ইসরায়েলি হোম ফ্রন্ট গোলান, টাইবেরিয়াস, সাফেদ, আফুলা, নাজারেথ, কারমিয়েল, হাইফার দক্ষিণাঞ্চল, মধ্য গ্যালিলি, খেদিরা এবং হাইফা শহরসহ বিস্তৃত এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানোর ঘোষণা দিয়েছে।