দুটি মার্কিন সূত্রের মতে, প্রেসিডেন্ট ট্রাম্প আজ রাতে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য অতিরিক্ত হামলা নিয়ে আলোচনা করার জন্য একটি ব্রিফিং করেছেন।
এর মাত্র কয়েক ঘণ্টা আগেই তিনি সাংবাদিকদের বলেছিলেন যে, যুক্তরাষ্ট্র আজ আবার ইরানের ওপর কঠোর আঘাত হানবে।
মার্কিন সন্ত্রাসী প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে সামরিক বিমান হামলা বা বড় আকারের অভিযানের হুমকি দিয়েছেন।
দ্য গার্ডিয়ানের লাইভ আপডেট অনুযায়ী, মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর পরিস্থিতি পর্যালোচনা করতে ট্রাম্প তার শীর্ষ সহযোগীদের সঙ্গে একটি বৈঠক করছেন।
তিনি সতর্ক করে বলেছেন যে, ইরান যদি পারমাণবিক চুক্তি সম্পন্ন করতে ব্যর্থ হয়, তবে তাকে “চরম মূল্য” দিতে হবে এবং পরবর্তী হামলা আরও ভয়াবহ হবে।