যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে দখলদার প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ করেন, ইসরায়েলি সেনাবাহিনী লেবানন, সিরিয়া ও গাজার নিরাপদ অঞ্চলগুলো থেকেও সরে আসবে না।
মধ্যপ্রাচ্যের সংঘাত অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ মধ্যস্থতায় একটি সমঝোতা চুক্তির খসড়া চূড়ান্ত হওয়ার পথে রয়েছে।
চুক্তির সম্ভাবনা তৈরি হলেও ইসরায়েলি নিরাপত্তা নীতিতে কোনো ছাড় না দেওয়ার কথা জানান প্রতিরক্ষামন্ত্রী কাটজ। তিনি পরিষ্কার করেন যে, হিজবুল্লাহ বা অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর হুমকি মোকাবিলায় এই অঞ্চলগুলো ধরে রাখা ইসরায়েলের জন্য অপরিহার্য।