পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ঘোষণা করেছেন, ১৯ জুন সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক ঐতিহাসিক শান্তি চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, লেবাননসহ সকল রণাঙ্গনে যুদ্ধের অবিলম্বে ও স্থায়ী সমাপ্তি ঘোষণা করল ইরান ও যুক্তরাষ্ট্র এবং নিবিড় আলোচনার পর, আমরা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ঘোষণা করছি।
চুক্তিটি কার্যকর হওয়ার সাথে সাথে, মধ্যস্থতাকারীরা এই সপ্তাহে একাধিক বৈঠকের আয়োজন করবেন। মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাত নিরসনে পাকিস্তানের মধ্যস্থতায় এই চুক্তিটি চূড়ান্ত হয়েছে।