মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির সমালোচকদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এই মন্তব্য করেন যে, ইরান চুক্তির সমালোচকরা প্রস্তাব করছেন যে, যুক্তরাষ্ট্র যেন এক অন্তহীন যুদ্ধ চালিয়ে যায়, “যতক্ষণ না প্রতিটি বোমা ফেলা হয় বা প্রত্যেক ইরানি নিহত হয়।”
মার্কিন ভাইস প্রেসিডেন্ট উল্লেখ করেন, এই ধরনের লোকেরা চুক্তি পত্রটির প্রকৃত বিষয়বস্তুকে উপেক্ষা করে এবং কোনো বিকল্প প্রস্তাব দিতে পারে না।
ভ্যান্সের মতে, চুক্তির সমালোচকরা মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি অন্তহীন যুদ্ধের দিকে ঠেলে দিতে চান এবং প্রেসিডেন্ট ট্রাম্প এমন কোনো অন্তহীন সংঘাত চান না।
ভ্যান্স বরাবরই মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি মার্কিন সামরিক হস্তক্ষেপের ব্যাপারে সতর্ক অবস্থান নিয়ে আসছেন। এই চুক্তির মূল উদ্দেশ্য হলো ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের পথ বন্ধ করা এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনা।