যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সুইজারল্যান্ডের ফেডারেল সরকার ২,০০০-এর বেশি সৈন্য মোতায়েন করছে এবং সাময়িক নো-ফ্লাই জোন (আকাশসীমা বন্ধ) ঘোষণা করেছে। আগামী ১৯ জুন (শুক্রবার) সুইজারল্যান্ডের নিডওয়ালডেন ক্যান্টনের ঐতিহাসিক বার্গেনস্টক রিসোর্টে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
উচ্চ স্তরের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে, বার্গেনস্টক এলাকার ৪৬ কিলোমিটার ব্যাসার্ধের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকবে।
সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয় পক্ষের সম্মতির ভিত্তিতেই সুইজারল্যান্ডকে এই ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে।