সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউস বৃহস্পতিবার বিকেলে মার্কিন সিনেট এবং প্রতিনিধি পরিষদের শীর্ষস্থানীয় কয়েকজন নেতাকে ইরান চুক্তির সুনির্দিষ্ট বিবরণ নিয়ে একটি গোপন ব্রিফিং দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত এই ইরান চুক্তির বিষয়ে কংগ্রেস সদস্যদের বিস্তারিত জানাতে হোয়াইট হাউসের পক্ষ থেকে এটিই প্রথম বড় কোনো পদক্ষেপ।
বৈঠকে কংগ্রেসের মূল নেতৃত্বসহ সিনেটের এবং প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির শীর্ষ নেতারা অংশ নেন। বৈঠকে চুক্তির সুনির্দিষ্ট শর্তাবলী নিয়ে আলোচনা করা হয় এবং আইনপ্রণেতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। চুক্তি নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার বার্তা নীতিগত দ্বিমত থাকা সত্ত্বেও চুক্তির অনুমোদন দিয়েছেন সর্বোচ্চ নেতা
ইরান চুক্তিটি নিয়ে ক্যাপিটল হিলে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় পক্ষের ক্রমবর্ধমান সমালোচনা ও সংশয়ের মাঝেই এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।