জামায়াতের এসিসটেন্ট সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এবি পার্টির আলোচনা সভায় যোগ দিয়ে বলেন, জুলাই জাতির জনআকাঙ্ক্ষার প্রতীক এবং অন্যায় ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বিজয়ের নাম। গণভোটের মাধ্যমে জনগণ সংস্কারের পক্ষে রায় দিলেও সেই জনম্যান্ডেট উপেক্ষিত হচ্ছে।
জেনারেল হামিদুর রহমান আজাদ আরও বলেন, আমরা চাই বিচারহীনতার অবসান হোক, মানুষের মৌলিক সংস্কার বাস্তবায়ন এবং জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে ।