মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আজ ফক্স নিউজ এর সাথে এক সাক্ষাৎকারে তিনি ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থার ফাটল এবং বিভাজন উল্লেখ করে বলেন, ইরানের শাসনব্যবস্থা বর্তমানে গভীরভাবে বিভক্ত বা একটি ফাটল ধরা ব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। ইরানের শাসকগোষ্ঠীর মধ্যে একটি পক্ষ রয়েছে যারা চলমান এই বিধ্বংসী যুদ্ধ শেষ করতে আন্তরিকভাবে আগ্রহী। অপরপক্ষে, কিছু চরমপন্থী ও উগ্রবাদী গোষ্ঠী রয়েছে যারা কোনোভাবেই সংঘাত থামাতে চায় না, বরং যুদ্ধ চালিয়ে যেতে ইচ্ছুক।
তিনি আরও বলেন, ইরানের এই অভ্যন্তরীণ বিভাজনের কারণে তাদের সাথে কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো অত্যন্ত জটিল এবং সময়সাপেক্ষ হবে। আমেরিকার প্রধান লক্ষ্য হলো ইরানের এই অভ্যন্তরীণ কোন্দল ও পরিস্থিতিকে দক্ষতার সাথে নেভিগেট করা।
তিনি বলেন, মার্কিন প্রশাসন এই সংকট সমাধানে সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক সব ধরনের হাতিয়ার একসাথে ব্যবহার করছে।
ফক্স নিউজ-এর প্রতিবেদন অনুযায়ী ভ্যান্স জোর দিয়ে বলেছেন, পরিস্থিতি যতই জটিল বা অগোছালো হোক না কেন, তারা মার্কিন জনগণের জন্য সবচেয়ে সেরা এবং নিরাপদ ফলাফলটি নিশ্চিত করেই এই লড়াইয়ের অবসান ঘটাবেন।