কিয়েভে রাশিয়ার সাম্প্রতিক ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইমানুয়েল ম্যাক্রোঁ এই আক্রমণকে মস্কোর “সন্ত্রাসের নীতি” এবং বর্বরতা হিসেবে তীব্র নিন্দা জানান। তিনি স্পষ্ট করে বলেন যে, রাশিয়ার এই আগ্রাসনের মূল্য দিতে হবে।
ম্যাক্রোঁর এই কড়া বিবৃতির প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি পরোক্ষ হুঁশিয়ারি দিয়ে মন্তব্য করেন যে, অনেকে এখনও নেপোলিয়নের যুগে ফিরে যেতে চান কিন্তু তাদের মনে রাখা উচিত নেপোলিয়নের শেষ পরিণতি কী হয়েছিল।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ফরাসি প্রেসিডেন্ট তার কথার মাধ্যমে কার্যত রুশ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর জন্য কিয়েভকে নির্দেশ দিচ্ছেন।