জুলাই জাতীয় সনদের আইনি বৈধতা নিশ্চিত করতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠন এবং ৫ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত কর্মসূচিতে পরিবর্তন এনেছে আন্দোলনরত ৮ ইসলামী দল।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এতে জানানো হয়, গতকাল ১৯ নভেম্বর (বুধবার) বিকেলে আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত দেশের ৭টি বিভাগে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের পর পূর্বঘোষিত কর্মসূচিতে আংশিক সংশোধন আনা হয়েছে।
পরিবর্তিত সূচি অনুযায়ী বিভাগীয় সমাবেশগুলো হবে—আগামী ৩০ নভেম্বর রাজশাহী, ১ ডিসেম্বর খুলনা, ২ ডিসেম্বর বরিশাল, ৩ ডিসেম্বর রংপুর, ৪ ডিসেম্বর ময়মনসিংহ, ৫ ডিসেম্বর চট্টগ্রাম ও ৬ ডিসেম্বর সিলেটে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
এই সমাবেশগুলোই ৮ দলের ঘোষিত নতুন কর্মসূচির মূল অংশ হিসেবে পালন করা হবে।