ডেস্ক রিপোর্ট | ঢাকা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে ভারত সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এবং এ ক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে—এমন মন্তব্য করেছেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
মোহাম্মদ সেলিম বলেন, শেখ হাসিনা ভারতে থাকবেন নাকি বাংলাদেশে ফিরবেন—সে সিদ্ধান্ত পুরোপুরি মোদি সরকারের হাতেই রয়েছে। তবে এ বিষয়ে এখনো ভারত সরকার নীরব ভূমিকা পালন করছে। অতীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ নিয়ে নিয়মিত বক্তব্য দিলেও বর্তমানে সেই অবস্থান থেকে সরে এসেছেন বলে মন্তব্য করেন তিনি।
সিপিআইএম নেতা আরও বলেন, বাংলাদেশ ইস্যুতে মোদি সরকারের এই নীরবতার পেছনে যুক্তরাষ্ট্রের অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার দাবি, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে ভারত সরকার এখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট কোনো সংকেতের অপেক্ষায় রয়েছে।
এ বক্তব্যকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
হাসিনাকে ফেরত দেওয়ার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় ভারত: সিপিআইএম নেতা সেলিম
Related Posts
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000