ঢাকা | ০১ এপ্রিল ২০২৬
দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে দুটি খাল খননের উদ্বোধন করবেন। ইতোমধ্যে দিনাজপুরের কাহারোল উপজেলার খালের উদ্বোধন সম্পন্ন হয়েছে এবং কার্যক্রম চলমান রয়েছে।
পানিসম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানান, প্রধানমন্ত্রী সরাসরি দুটি জেলায় গিয়ে উদ্বোধন করবেন। এছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও বিভিন্ন জেলায় খাল খননের কার্যক্রম তদারকি করছেন।
সভায় ১৮০ দিনের মধ্যে খাল খনন কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা এবং ২০ হাজার কিলোমিটার খালের লক্ষ্য দ্রুত বাস্তবায়নের বিষয় আলোচনা করা হয়েছে।
মন্ত্রী উল্লেখ করেন, দেশের নদীগুলো দখল ও দূষণের কারণে নষ্ট হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে শিল্পবর্জ্য, দখলকৃত জমি ও স্থাপনা বাধা সৃষ্টি করছে। তবে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এসব সমস্যা সমাধান করা হচ্ছে।
তিস্তা মহাপরিকল্পনা কারিগরি পর্যায়ে আলোচনা ও কাজ চলমান রয়েছে। ভারত-বাংলাদেশ গঙ্গা চুক্তির মেয়াদ সম্পর্কিত কার্যক্রমও টেকনিক্যাল টিমের মাধ্যমে নিয়মিত চলছে।
সূত্র: সরকারি বিবৃতি