দুই নেতা পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক গতিধারা নিয়ে আলোচনা করেন এবং বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা, প্রযুক্তি এবং সন্ত্রাসবাদ দমন সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতগুলোতে অংশীদারিত্ব আরও জোরদার করার ব্যাপারে উভয় পক্ষ একমত হয়েছে।
মার্কিন-ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধাবসান ও শান্তিচুক্তি আলোচনায় পাকিস্তানের গঠনমূলক ও আন্তরিক মধ্যস্থতার ভূমিকার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানান।