ঢাকা, ১৯ জুন ২০২৬ শুক্রবার।
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে মহানগরীর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে থানা নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব বারকাজ নাসির আহমাদ।
সভায় বক্তব্য রাখেন রমনা থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সী, যাত্রাবাড়ী থানার আহ্বায়ক মিয়া আরিফ সুলতান, কদমতলী থানার আহ্বায়ক কাজী মো. খোকন, পল্টন থানার আহ্বায়ক মেহেদী হাসান সোহাগ, খিলগাঁও থানার আহ্বায়ক মো. রনি গাজী, কেরানীগঞ্জ থানার যুগ্ম আহ্বায়ক আবু জাফর এবং মহানগরীর অন্যতম সংগঠক মাওলানা লুৎফর রহমান।এ সময় মহানগরীর বিভিন্ন থানা থেকে আগত যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবগণ সাংগঠনিক কার্যক্রমের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। তারা তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম বিস্তার, নতুন সদস্য সংগ্রহ, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন।
সভায় নেতৃবৃন্দ সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা ও কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে ঢাকা মহানগর দক্ষিণকে একটি শক্তিশালী ও জনমুখী রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি মহানগরীর প্রতিটি থানা ও ওয়ার্ডে দলীয় কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভা শেষে নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এবি পার্টির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন।