বাগেরহাট সফরকালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এনসিপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় তিনি জাতীয় নাগরিক পার্টি, জাতীয় যুবশক্তি, জাতীয় শ্রমিকশক্তি, জাতীয় নারীশক্তিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
পরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বাগেরহাট শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন।