ব্রিটিশ গণমাধ্যম ‘আনহার্ড’ কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ঘোষণা দিয়েছেন যে মার্কিন কর্মকর্তারা কাতারের রাজধানী দোহায় ইরানের ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনীর বা IRGC কর্মকর্তাদের সাথে সরাসরি বৈঠকে বসবেন। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে চলমান সংঘাত ও উত্তেজনা প্রশমনে একটি সরাসরি যোগাযোগ চ্যানেল খোলার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উভয় দেশের সামরিক প্রতিনিধিরা (CENTCOM) & (IRGC) কাতারের রাজধানী দোহায় স্থায়ীভাবে অবস্থান করে যেকোনো বিবাদ সরাসরি আলোচনার মাধ্যমে সমাধান করবেন।
সুইজারল্যান্ডের লেক লুসার্নে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত হওয়া ম্যারাথন শান্তি আলোচনার পর এই গুরুত্বপূর্ণ সমঝোতা বা নিরাপত্তা চ্যানেল তৈরির বিষয়ে দুই দেশ নীতিগতভাবে একমত হয়।
জেডি ভ্যান্স জানিয়েছেন, এই চ্যানেলের মূল লক্ষ্য হলো ভুল বোঝাবুঝি দূর করা এবং যুদ্ধ বা বড় ধরনের সামরিক সংঘাতের ঝুঁকি কমানো।
সুইজারল্যান্ডের এই প্রাথমিক আলোচনায় কাতার এবং পাকিস্তান সরাসরি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে।
ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের মতে, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস করা এবং কঠোর আন্তর্জাতিক পরিদর্শনের মতো ইতিবাচক প্রস্তাব দিয়েছে। তবে তেহরানের এই মৌখিক প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেয় কি না, তার ওপরই দোহা বৈঠকের সার্বিক সাফল্য নির্ভর করছে।