রংপুরে ১১ দলের বিভাগীয় সমাবেশে দলের সভাপতির বক্তব্যে নাহিদ ইসলাম এমপি বলেন, আমরা গণভোটের রায় বাস্তবায়ন করতে রংপুরে এসেছি। বিএনপির ইতিহাস প্রতারণার ইতিহাস। বিএনপি সকল গণঅভ্যুত্থানের সুবিধাভোগী। বিএনপি যে জুলাই সনদের কারণে ক্ষমতায় এসেছে, সেই জুলাই সনদ ও গণতন্ত্রের সাথে প্রতারণা শুরু করেছে।
তিনি আরও বলেন, সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। পুশ-ইন বন্ধ করতে হবে। তা না হলে বাংলাদেশের জনগণ আপনাদের ক্ষমতায় থাকার ম্যান্ডেট দেবে না। দলের আদর্শবিরোধী কাজের সমালোচনা করে বিএনপির জাতীয়তাবাদী শব্দটি ফেলে দেয়ারও আহ্বান জানান তিনি। জুলাইয়ের শহীদরা আমাদের দায়িত্ব দিয়েছে দেশের সংস্কারের জন্য।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, আমরা ফাঁসির দড়ি প্রস্তুত রেখেছি। তিনি দেশে আসলে তাকে ফাঁসির রশিতে ঝুলতে হবে বলেও উল্লেখ করেন এনসিপির আহ্বায়ক। দিল্লিকে স্পষ্ট মেসেজ দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় চিফ হুইপ।