ফরহাদ মজহার বলেন, ‘শেখ হাসিনার পুরোনো রাষ্ট্রব্যবস্থাটা টিকিয়ে রাখা হয়েছে। পুরোনো রাষ্ট্রব্যবস্থাকে ব্যবহার করে হাদিকে গুলি করা হয়েছে। এজন্য আসিফ নজরুল দায়ী, অধ্যাপক ইউনূস দায়ী।’
ফরহাদ মজহার বলেন, দেশ অত্যন্ত জটিল একটা পরিস্থিতির মধ্যে প্রবেশ করেছে। হাদিকে গুলি করবার যে চেষ্টা, সেটা ৮ আগস্টে শেখ হাসিনার সন্ত্রাসী ব্যবস্থা টিকিয়ে রাখার পরিণতি। এটি কাউকে নিরাপদ রাখবে না।
সংবাদ সম্মেলনে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কথা বলেন ফরহাদ মজহার। তিনি বলেন, বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে স্বাধীন নয়। তারা সব সময় নির্বাহী বিভাগ ও আইন প্রণয়নে বিভাগের সঙ্গে ভারসাম্য রক্ষা করে। তিনি বলেন, বিচার বিভাগ কখনোই জনগণের অভিপ্রায়ের ঊর্ধ্বে নয়। বরং জনগণের অভিপ্রায়ের অধীন।