শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি।
পোস্টে নাহিদ ইসলাম বলেন, আজ জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। গতকালের মতো ভাঙচুর ও নাশকতার পরিকল্পনা রয়েছে জুলাইবিরোধী শক্তিগুলোর। আমরা যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে।তিনি আরও বলেন, জনগণের ক্ষোভকে ব্যবহার করে কোনো হঠকারী গোষ্ঠী যেন কোথাও ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা কোনো নাশকতামূলক কার্যক্রম চালাতে না পারে, সে ব্যাপারে সবাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন।
গতকালের মত ভাংচুর ও নাশকতা করার পরিকল্পনা রয়েছে জুলাই বিরোধী শক্তিগুলোর। আমরা যেকোনো প্রকার ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে।জনগণের ক্ষোভকে ব্যবহার করে কোনো হঠকারী গ্রুপ কোথাও ভাংচুর, অগ্নিসংযোগ অথবা কোনো নাশকাতমূলক কার্যক্রম যাতে করতে না পারে সে ব্যাপারে ভূমিকা পালন করুন।সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় জুমার পরে আমাদের শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করা হলো। তার পরিবর্তে বিকাল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল আয়োজিত হবে। সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ করছি।