গণঅভ্যুত্থানের ঘোষক ড. কর্নেল শহীদ উদ্দিন খানের বিস্ফোরক বক্তব্য
ঢাকা | বিশেষ প্রতিবেদন
বাংলাদেশের অভ্যন্তরীণ সংকটের পেছনে বিদেশি গোয়েন্দা প্রভাবের অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করেছেন গণঅভ্যুত্থানের ঘোষক ড. কর্নেল শহীদ উদ্দিন খান। তিনি বলেন, “বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে যে অদৃশ্য হাত কাজ করছে, তার কেন্দ্রবিন্দুতে RAW-এর ছায়া স্পষ্ট।”
তার ভাষায়, RAW শুধু সীমান্তের বাইরে নয়
এ দেশের রাজনীতি, প্রশাসন ও ক্ষমতার অলিগলিতেও প্রভাব বিস্তারের চেষ্টা করেছে।
তিনি অভিযোগ করেন, একটি দেশীয় সুবিধাভোগী চক্র বিদেশি এজেন্ডার বাহক হয়ে রাষ্ট্রকে দুর্বল করছে।
ড. কর্নেল শহীদ উদ্দিন খান বলেন,
“যে রাষ্ট্র নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না,
যে রাষ্ট্র বিদেশি গোয়েন্দা কৌশলের পরীক্ষাগার হয়ে ওঠে
সে রাষ্ট্র নামেই স্বাধীন, বাস্তবে পরাধীন।”
তিনি আরও বলেন, RAW-এর প্রভাব টিকে থাকার মূল কারণ হলো
দেশের ভেতরে গড়ে ওঠা মাফিয়াতান্ত্রিক রাজনৈতিক কাঠামো।
এই চক্র জনগণের ভোট, মত ও অধিকার দমন করে
বিদেশি স্বার্থ রক্ষায় ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে।
তার মতে, গণঅভ্যুত্থান কেবল সরকার পরিবর্তনের আন্দোলন নয়,
এটি হলো বিদেশি প্রভাব, গোয়েন্দা আধিপত্য
ও অভ্যন্তরীণ দালাল ব্যবস্থার বিরুদ্ধে
জনগণের ঐতিহাসিক প্রতিরোধ।
ড. কর্নেল শহীদ উদ্দিন খান বলেন,
“RAW-এর এজেন্ডা বাস্তবায়নের দিন শেষ।
এই দেশ আর কারো প্রক্সি স্টেট হয়ে থাকবে না।
বাংলাদেশ চলবে জনগণের ইচ্ছায়,
বিদেশি গোয়েন্দা স্ক্রিপ্টে নয়।”
তার এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। বিশ্লেষকদের মতে, সামনে জাতীয় রাজনীতিতে বিদেশি প্রভাব ও সার্বভৌমত্ব প্রশ্ন আরও জোরালোভাবে উঠে আসতে পারে।
“RAW বনাম সার্বভৌমত্ব: বাংলাদেশের ভেতরের লড়াই প্রকাশ্যে” ড. কর্নেল শাহিদ উদ্দিন খান
Related Posts
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000