Author: DailyCrisisBD
দেশে শাহনীরা আলম স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। পরে প্রায় সাত বছর দেশে বিভিন্ন গণমাধ্যম পেশায় যুক্ত ছিলেন। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কাজের বেশ অভিজ্ঞতাও রয়েছে তাঁর। বিদেশে পড়াশোনার স্বপ্ন আর ভ্রমণে আগ্রহের কারণেই তিনি অস্ট্রিয়াকে বেছে নেন। পছন্দের বিষয়ের খোঁজখবর বিদেশে পড়াশোনার ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থী ও অভিভাবকদের সবচেয়ে বড় উদ্বেগ হলো টিউশন ফি। শাহনীরারও তা ছিল। ইউরোপের বিভিন্ন দেশের খোঁজ নেওয়ার পর তিনি দেখেন, ফি অনেক সময় পড়াশোনার পথে বড় বাধা। তাই তিনি খোঁজখবর নেওয়ার একপর্যায়ে জানতে পারেন, অস্ট্রিয়ার প্রায় সব সরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য টিউশন ফি নেই। শুধু বাংলাদেশ নয়, ইউরোপের…
স্যোশাল মিডিয়ার মাধ্যমে দৌড় প্রতিযোগিতায় হিজাববিহীন নারীদের অংশ নেওয়ার ছবিগুলো দেখা যায়। এসময় দেখা যায়, অনেক নারী হিজাব ছাড়া দৌড়ে অংশ নেন। ১৯৮০-এর দশকের শুরুর দিকে হিজাব বাধ্যতামূলক করে ইরান। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, কিশ দ্বীপের এ দৌড় প্রতিযোগিতায় প্রায় ৫ হাজার মানুষ অংশ নিয়েছেন। এর আগে ইরানের বিচার বিভাগ জানিয়েছিল, দৌড় প্রতিযোগিতার আয়োজকদের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা করা হয়েছে। তাদের অভিযোগ, কর্তৃপক্ষ বাধ্যতামূলক হিজাব আইন যথাযথভাবে প্রয়োগ ব্যর্থ হচ্ছে। পশ্চিমা প্রভাব বৃদ্ধির আশঙ্কায় এসব সমালোচনা আরও জোরালো হয়েছে। গত কয়েক বছরে, বিশেষ করে ২০২২ সালে দেশব্যাপী বিক্ষোভের পর থেকে ইরানে অনেক নারী হিজাব আইন লঙ্ঘন করে চলেছেন। গত সপ্তাহে দেশটির…
সিআইডি কর্মকর্তারা জানান, বিভাগটির অপরাধ দৃশ্য ইউনিট কবরস্থানে তাবু ও প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপন করেছে, যাতে মরদেহ উত্তোলনের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। গত ৪ আগস্ট মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহিদুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ১১৪টি মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত শহীদদের পরিচয় শনাক্তের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত ১১৪ জন শহীদকে অজ্ঞাত পরিচয়ে মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়। পুলিশের আবেদনে বলা হয়, ‘ভবিষ্যতে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিহতদের পরিচয় নিশ্চিত করার জন্য সঠিক আইনগত প্রক্রিয়ায় মরদেহ উত্তোলন, ময়নাতদন্ত ও…
রিয়াজ উদ্দিন রুবেলনোয়াখালী জেলা প্রতিনিধিঃ আজ ০৬ই ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ নোয়াখালী জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নোয়াখালী জেলার সকল থানার ‘নারী, শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক’এ কর্মরত পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, সংবেদনশীলতা এবং ভুক্তভোগী কেন্দ্রিক সেবা আরও উন্নত করার লক্ষ্যে দুই(০৬ ও ০৭ ডিসেম্বর ২০২৫) দিনব্যাপী “মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা (MHPSS)” বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন নোয়াখালী জেলার মান্যবর পুলিশ সুপার জনাব টি, এম, মোশাররফ হোসেন মহোদয়। পুলিশ সুপার মহোদয় বলেন সমাজের প্রান্তিক, ঝুঁকিপূর্ণ ও সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সহায়তায় পুলিশের প্রতিটি সদস্যের মানবিকতা,…
শনিবার (৬ ডিসেম্বর) ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের ধুরাইল বাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি একই বাজারে গণসংযোগ ও জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে রাজনৈতিক প্রতিহিংসা নয়, সহনশীলতা ফিরিয়ে আনবে। ধর্মীয় উগ্রতা, বর্ণের বৈষম্য নয়, বরং সৌহার্দ্য, সম্প্রীতি ও সাম্য নিশ্চিত করবে। তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতি করে, কিন্তু উন্নয়ন নিয়ে রাজনীতি করে না। আওয়ামী লীগের মতো দুর্নীতি ও লুটপাট নয়, বরং সততা ও নিষ্ঠার সাথে আমরা জনকল্যাণে-জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করব। অনেক সম্ভাবনা…
নতুন এ সিনেমার নাম ‘দুর্বার’, আর এতে সজলের নায়িকা হচ্ছেন ঢালিউড তারকা অপু বিশ্বাস। আসছে ১৬ ডিসেম্বর শুরু হবে ‘দুর্বার’-এর শুটিং। সিনেমাটি পরিচালনা করছেন কামরুল হাসান ফুয়াদ। গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। ইতোমধ্যে ‘দুর্বার’-এর অভিনয়শিল্পীরা রিহার্সালে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পুরো প্রস্তুতি নিয়েই ক্যামেরার সামনে দাঁড়াতে চান সজল ও অপু। শুটিং শুরুর আগে ১৪ ডিসেম্বর তাঁদের আনুষ্ঠানিক ফটোশুট হবে।সিনেমার পাশাপাশি ডাবিং শিল্পী হিসেবেও বেশ ব্যস্ত সময় পার করছেন সজল। বর্তমানে তিনি একাধিক বিদেশি সিরিয়ালের ডাবিংয়ের কাজ করছেন, যা করতে পেরে তিনি বেশ উপভোগ করছেন বলে জানিয়েছেন অন্যদিকে, সম্প্রতি জানা গেছে অপু বিশ্বাস আরেক নতুন সিনেমায় অভিনয় করছেন—বন্ধন বিশ্বাস পরিচালিত…
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে জামায়াতে ইসলামের তারুণ্যের উৎসব সমাবেশে তিনি বলেন লন্ডন-দিল্লিতে বসে আর কোন রাজনীতি চলবে না আমরা তরুণরা গত ১৬ বছরে ভোট দিতে পারিনি। আজকে তরুণদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সাদিক কায়েম আরও বলেন, ‘বাংলাদেশে ইনসাফকে ধারণ করে রাজনীতি করতে হবে। নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় এদেশের মাটি ও মানুষের ভাষাকে ধারণ করে রাজনীতি করতে হবে। এই দেশে এসে রাজনীতি করতে হবে। তিনি বলেন,‘বিশেষ করে এ অঞ্চলে গত ৫৪ বছরে ভারত যেভাবে আমাদের ওপর নির্যাতন করেছে তার প্রতিবাদ আমাদের ইনসাফের প্রতিনিধিরা করেছে। সেজন্য আমাদের ইনসাফের প্রতিনিধিদেরকে ব্যাপকভাবে বিজয়ী করে আনতে হবে। তরুণরা…
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মাসউদ-জেদনীর বিয়ের ছবি পোস্ট করে তথ্যটি জানান। তিনি তাঁর পোস্টে আরও বলেন, জুলাইয়ের অনুপ্রেরণা নিয়ে গড়ে ওঠা দুজন রাজনীতিবিদের এই আয়োজনে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনীকে বিয়ে করেছেন। গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) এই দম্পতির বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, পাত্রী শ্যামলী সুলতানা জেদনী লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। তিনি বর্তমানে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি সংগঠনটির মিডিয়া সেলের…
নিজস্ব প্রতিবেদক, ঢাকা আজ শনিবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন। তারেক রহমান সহসাই দেশে ফিরবেন। সবকিছু প্রস্তুত করা হচ্ছে। আমীর খসরু আরও বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানই বিএনপির নেতৃত্ব দেবেন। এ সময় নির্বাচনী জোট ও আসন সমঝোতা নিয়ে খসরু জানান, জোট ও আসন নিয়ে আলাপ-আলোচনা এখনো শেষ হয়নি। তিনি বলেন, ‘সংলাপ-আলাপ আলোচনা সব সময়ই গণতন্ত্রের অংশ। আলোচনা, সংলাপ চলতে হবে। নির্বাচন প্রক্রিয়া চলমান আছে। নির্বাচনের দিকে পুরো জাতি যাচ্ছে। বেগম জিয়া প্রথম ব্যক্তি যিনি চান গণতন্ত্র ফিরিয়ে আনতে। নির্বাচন হোক। নির্বাচন না হওয়ায় সবাই বিভিন্ন সিদ্ধান্তহীনতায় ভুগছে।’
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ঢাকার আগারগাঁও বন ভবনে বন্যপ্রাণী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিয়োজিত স্বেচ্ছাসেবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তরুণদের উদ্দেশে উপদেষ্টা বলেন, “বন্যপ্রাণী রক্ষায় একীভূত কণ্ঠস্বর অত্যন্ত প্রয়োজন। যারা বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস করে অর্থনৈতিক যুক্তি তুলে ধরে জনসমর্থন নিতে চায়, তাদের প্রতিরোধে সচেতনতা, ভালোবাসা ও সঠিক তথ্য ছড়িয়ে দিতে হবে।” উপদেষ্টা বলেন, “মানুষ ও প্রকৃতি পাশাপাশি টিকিয়ে রাখার নৈতিক মূল্যবোধ সামনে রেখে কাজ করতে হবে। আমাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ জীবজগতের প্রতি সহমর্মিতা ও সংরক্ষণশীল আচরণের শিক্ষা দেয়। অসহায় মানুষ ও অসহায় প্রাণীর পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা।” সভায় পরিবেশ উপদেষ্টা ঘোষণা…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000