Author: DailyCrisisBD

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ রফিকূল ইসলাম বিএনপির চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে আগত মুসল্লিদের কাছে দোয়া চান। একইসাথে, গত ২৫ নভেম্বর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আয়োজিত হেলথ ক্যাম্পের দ্বিতীয় দিন শুক্রবার কড়াইল বস্তি সংলগ্ন কড়াইল মসজিদের গলিতে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনের ক্যাম্পে প্রথম দিনের মতোই বিভিন্ন হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে আগত শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেন। বৃহস্পতিবারের মত আজও সর্দি, কাশি, জ্বর, অগ্নিকান্ডে আহত হওয়া রোগীসহ বিভিন্ন সমস্যা নিয়ে আগত প্রায় ১৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ…

Read More

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ শুক্রবার সকাল থেকেই চট্টগ্রাম শহরের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পরিদর্শক ও দায়িত্বপ্রাপ্তদের উপস্থিতিও ছিল সন্তোষজনক। সব মিলিয়ে শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হয় পরীক্ষাগুলো। দেশের বিভিন্ন স্থানে মাধ্যমিকের শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে নেয়া হচ্ছে। একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ ব্যবস্থায় আজকের এ পরীক্ষার আয়োজন করেছে কর্তৃপক্ষ। শুক্রবার সকাল থেকেই চট্টগ্রাম শহরের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পরিদর্শক ও দায়িত্বপ্রাপ্তদের উপস্থিতিও ছিল সন্তোষজনক। সব মিলিয়ে শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হয় পরীক্ষাগুলো। শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, চলমান সেশনজট কাটাতে পরীক্ষার্থীদের সুবিধা ও সময়সূচি স্বাভাবিক রাখতেই ছুটির দিনে পরীক্ষার সিদ্ধান্ত নেয়া…

Read More

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ২০০৬ সাল থেকে বিগত দুই দশক ধরে বিএনপির ঘনিষ্ঠ শরিক হিসেবে সমমান দল, ১৮ দলীয় জোট এবং পরবর্তীতে ২০ দলীয় জোট, যুগপৎভাবে দায়িত্বশীল, ত্যাগী ও আদর্শিক ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ লেবার পার্টি। শুক্রবার বেলা ২টায় নয়া পল্টন দলীয় কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটির সভা পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে লেবার পার্টি রাজপথের যুগপৎ আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম এবং ফ্যাসিবাদবিরোধী প্রতিটি কর্মসূচিতে বিএনপির পাশে সক্রিয় ভাবে অবস্থান নিয়েছে। সেই পথচলার আনুষ্ঠানিক ভাবে ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটি।

Read More

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, ১৯৮২ সালে রাজনীতিতে যোগ দিয়েই এরশাদ-বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আপসহীন নেত্রী হিসেবে তার উত্থান হয়েছে। দেশ, জনগণ ও গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে তিনি বহুবার কারাবরণ করেছেন। দেশ ও দলের মধ্যে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীরা ওয়ান ইলেভেনের সময় বেগম খালেদা জিয়াকে দেশ ছাড়তে চাপ প্রয়োগ করলেও তিনি এ দেশের মানুষকে ছেড়ে যাননি। ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরো বলেন-বিগত ১৫ বছরে পতিত আওয়ামী লীগের শাসনামলে নানা অন্যায় মামলার শিকার হয়ে বেগম খালেদা জিয়া টানা সাত বছর কারাবন্দী জীবন কাটিয়েছেন। তবু তিনি আপস করেননি। সেনা-সমর্থিত ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তাকে…

Read More

ঢাকা, ০৪ ডিসেম্বর ২০২৫ঃ আগামী নির্বাচন সকলের জন্য একটি ঐতিহাসিক দায়িত্ব উল্লেখ করে এই দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ভূমিকা রাখতে জেলা পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত ৬৪ জেলার পুলিশ সুপারদের সাথে এক মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছে, তাঁদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই নির্বাচন। তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। আসন্ন নির্বাচনের মাধ্যমে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যাব। তিনি আরও…

Read More

নতুন প্রতিবেদনে বলা হয়েছে, স্মল মডুলার রিঅ্যাক্টর (SMR)–এর মতো উন্নত পারমাণবিক প্রযুক্তি ভারত, ইন্দোনেশিয়া, নাইজেরিয়ার মতো দ্রুত-বর্ধনশীল দেশগুলোকে কম খরচে পরিচ্ছন্ন বিদ্যুৎ দিতে পারে। ⚡ The Rockefeller Foundation + পারমাণবিক শক্তি (SMR)

Read More

রিয়াজ উদ্দিন রুবেলনোয়াখালী জেলা প্রতিনিধিঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বেকার যুবক-যুবতীদের মৎস্যচাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালবেলা চরবাটা ইউনিয়নের চরমজিদ ভূঞারহাট দাখিল মাদ্রাসা হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালাটি ৬ দিনব্যাপি শুভ উদ্ধোধন ষোষণা করা হয়। সুবর্ণচর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বেকার যুব ও যুব মহিলাদের আত্মকর্ম সংস্থানের লক্ষে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ট্রেডের আওতায় মঙ্গলবার ২ ডিসেম্বর বিকেলে ৬ দিন মেয়াদী মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্সে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের ট্রেইনার আবদুল হালিম চৌধুরী। তিনি বলেন, যুবরা প্রশিক্ষিত…

Read More

রিয়াজ উদ্দিন রুবেলনোয়াখালী জেলা প্রতিনিধিঃ অদ্য ২রা ডিসেম্বর নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নোয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার জনাব টি.এম. মোশাররফ হোসেন মহোদয়ের সভাপতিত্বে জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের সাথে জেলার আইন-শৃংখলা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত পুলিশ সুপার মহোদয় নোয়াখালী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করা, কমিউনিটি পুলিশিং জোরদার, মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং নিজ নিজ থানার কার্যক্রম, চ্যালেঞ্জ, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। পরিশেষে পুলিশ সুপার মহোদয় সকল কর্মকর্তাকে দায়িত্বশীলতা, শিষ্টাচার, মানবিকতা এবং প্রাজ্ঞতা দিয়ে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।…

Read More

রিয়াজ উদ্দিন রুবেলনোয়াখালী জেলা প্রতিনিধিঃ নোয়াখালীর সুবর্ণচরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে মায়াবী ফ্যাশন হাউজসহ দুটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।‎‎বুধবার (৩ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরমজিদ সেলিম মিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই মিলে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং দ্রুত ফায়ার সার্ভিস কে জানালে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।কিন্তু আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় দোকানগুলোতে থাকা মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।‎‎বাজারের পাহারাদার খলিল বলেন, ভোরে বাজারের মায়াবী ফ্যাশন হাউজ এর দোকানে আগুন জ্বলতে দেখি। হঠাৎ দাউদাউ করে আগুন…

Read More

বৃহস্পতিবার বিএনপির আবেদনের প্রেক্ষিতে কাতারের পক্ষ থেকে এ এয়ার অ্যাম্বুলেন্স দেয়া হচ্ছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে ইচ্ছুক কাতার ।এর আগে, খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল বর্তমানে এভারকেয়ার হাসপাতালে আছেন। তি‌নি খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দেখেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২৯ নভেম্বর অ্যাম্বুলেন্স পাঠিয়ে সহযোগিতার করার জন্য চিঠি লেখেন দেশটির কাছে। আজ আনুষ্ঠানিকভাবে এ সহযোগিতা প্রদানের কথা জানিয়েছে কাতার।

Read More