Author: DailyCrisisBD

ডেইলি ক্রাইসিস বিডি ডেস্কপ্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ বাংলাদেশ সরকার এবার কৃষকদের স্বার্থ রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পেঁয়াজ আমদানি না করার সিদ্ধান্তে অটল থেকেছে। ফলে বছরের শেষ সময়ে ভারতীয় রপ্তানিকারক এবং দুই দেশের দীর্ঘদিনের পেঁয়াজ ব্যবসায়ী সিন্ডিকেট বড় ধরনের সংকটে পড়েছে। সীমান্তের বিভিন্ন পয়েন্টে অন্তত ৩০ হাজার টন পেঁয়াজ এখন পচে নষ্ট হওয়ার পথে। সরকারের সিদ্ধান্তে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ভারতীয় রপ্তানিকারকরা। বাংলাদেশের আমদানিকারকদের মৌখিক আশ্বাসের ভিত্তিতে তারা বিপুল পরিমাণ পেঁয়াজ মজুত করেছিলেন। কিন্তু হঠাৎ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় এখন মাত্র ২ রুপি কেজি দরে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এতে ভারতের পাশাপাশি বাংলাদেশের অন্তত ৩০–৪০ জন বড় ব্যবসায়ীরও…

Read More

স্টাফ রিপোর্টার | ডেইলি ক্রাইসিস বিডি ঢাকা, সোমবার:ঢাকার বিশেষ জজ আদালত জমি অধিগ্রহণে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। একই মামলায় তার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বিচারক রবিউল আলম সোমবার রায় ঘোষণা করেন। রায়ে উল্লেখ করা হয়, রাষ্ট্রীয় প্রকল্পের আওতাভুক্ত একটি জমি বরাদ্দে “প্রভাব খাটানো ও ক্ষমতার অপব্যবহার” প্রমাণিত হয়েছে।রায়ে আরও বলা হয়, অভিযুক্তরা সরকারি দায়িত্বে থাকা অবস্থায় রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার করেছেন, যা দুর্নীতি দমন আইনের গভীর লঙ্ঘন। গত বছরের রাজনৈতিক অস্থিরতার পর দেশত্যাগ করে ভারতে অবস্থানরত শেখ হাসিনা আদালতে উপস্থিত ছিলেন…

Read More

রিয়াজ উদ্দিন রুবেলনোয়াখালী জেলা প্রতিনিধিঃ আজ ০১লা ডিসেম্বর ২০২৫ খ্রি. নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার জনাব টি. এম. মোশাররফ হোসেন মহোদয়ের সভাপতিত্বে নোয়াখালী জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী এবং সাংবাদিকবৃন্দের সাথে পরিচিতি ও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় গণমাধ্যমকর্মীগণ মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, মতামত ও গঠনমূলক পরামর্শ উপস্থাপন করেন। পুলিশ সুপার মহোদয় নোয়াখালীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, জনসেবা বিস্তারের বর্তমান উদ্যোগ, এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পুলিশ–সাংবাদিক সহযোগিতা আরও সুদৃঢ় করে জননিরাপত্তা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে এ ধরনের মতবিনিময় সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিঁনি আশাবাদ ব্যক্ত করেন। এ…

Read More

রিয়াজ উদ্দিন রুবেলনোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে নামে-বেনামে ঋণ দেওয়ার কথা উল্লেখ করে ১০ কোটির টাকার বেশি অর্থ হাতিয়ে নিয়ে আত্মগোপনে থাকা আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক সেনবাগ ও দত্তেরহাট শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় র‍্যাবের কাছ থেকে তাকে দুদকের নোয়াখালী কার্যালয়ের তদন্ত টিমের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে, গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্রগ্রামের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঋণ নেওয়া গ্রাহকদের অধিকাংশ ব্যক্তির বাস্তবে অস্তিত্ব না থাকা, ভুয়া এনআইডি কার্ড ও মোবাইল নম্বর ব্যবহার করা ও গ্রাহকদের না জানিয়ে তাদের নামে ঋণ তুলে ব্যাংকের দুটি শাখা থেকে ১০…

Read More

ময়মনসিংহ, ৩০ নভেম্বর ২০২৫: ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানাধীন রঘুরামপুর দক্ষিণ টানপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩,৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩,৬০,৬৪০ টাকা সহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ তানভীর হোসেন খান (৩৫), পিতাঃ মোঃ আলতাবুর রহমান, মাতাঃ তুলেনা আক্তার, মধুপুর ইউনিয়ন, ওয়ার্ড নং-০১, থানা-বারহাট্টা, জেলা-নেত্রকোনা। অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি। গ্রেফতারকালে তার কাছ থেকে মাদক বিক্রির জন্য প্রস্তুত ইয়াবাসহ উল্লেখযোগ্য পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত চলমান।

Read More

রিয়াজ উদ্দিন রুবেলনোয়াখালী জেলা প্রতিনিধিঃ নোয়াখালী সুবর্ণচর উপজেলা প্রেসক্লাব এর সদস্য, সাপ্তাহিক আজকাল পত্রের প্রতিনিধি ডাক্তার হামিদ উল্যাহ,র মায়ের মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। ২৯ নভেম্বর ( শনিবার) বাদ মাগরিব উপজেলা প্রেসক্লাব সভাকক্ষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে তাঁর মৃত্যু বার্ষিকী পালন করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাবের সদস্য, এসটি বাংলা টিভির নোয়াখালী জেলা প্রতিনিধি আহসান হাবীব। এ সময় উপস্থিত ছিলেন, ক্লাবের যুগ্ম আহবায়ক আবুল বাসার, সদস্য সচিব, আব্দুল আজিজ, সদস্য তানভীর ইরাক, হামিদ উল্যাহ, মাহবুবুর রহমান, ফখরুল ইসলাম সোহেল, ফখরুল মোস্তফাসহ আরো অনেকে।

Read More

ঢাকা, ২৯ নভেম্বর ২০২৫ঃবাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনপিপি)-এর আহবায়ক নাহিদ ইসলাম। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক ভূমিকা, গণতন্ত্রের পক্ষে তাঁর অবিচল অবস্থান এবং জাতীয় জীবনে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। নাহিদ ইসলাম বলেন, কয়েক দশক ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে বেগম খালেদা জিয়া অনন্য ভূমিকা রেখে গেছেন। ফ্যাসিবাদী রাষ্ট্রচক্রের নির্যাতন, মিথ্যা মামলার ধারাবাহিকতা ও রাজনৈতিক প্রতিকূলতার মাঝেও তাঁর অটল মনোবল বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে। তিনি উল্লেখ করেন, ১৯৯০ সালের…

Read More

স্টাফ রিপোর্টার শীতের আগমনের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সর্দি-কাশি, ফ্লু, নিউমোনিয়া, অ্যাজমা ও বিভিন্ন ভাইরাল সংক্রমণ। চিকিৎসকদের মতে সচেতনতা এবং সঠিক জীবনযাপনই পারে শীতকালীন রোগঝুঁকি কমাতে। নিচে শীতে সুস্থ থাকার কার্যকর কিছু টিপস তুলে ধরা হলো— ✔ ১. পুষ্টিকর ও উষ্ণ খাবার গ্রহণ শীতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হয়ে পড়ে। তাই গরম স্যুপ, সবজি, ডিম, মাছ, ডাল, দুধ ও ফলমূল খাদ্যতালিকায় রাখা উচিত। ভিটামিন–সি ও ভিটামিন–ডি সমৃদ্ধ খাবার সংক্রমণ প্রতিরোধে সহায়ক। ✔ ২. পর্যাপ্ত পানি পান শীতে তৃষ্ণা কম অনুভূত হলেও শরীর হাইড্রেটেড রাখা জরুরি। নিয়মিত পানি না খেলে সংক্রমণের ঝুঁকি বাড়ে। দিনে অন্তত ৬–৮ গ্লাস পানি পান…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমীর ডা. শফিকুর রহমান ২০২৬-২০২৮ কার্যকাল মেয়াদের জন্য শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার ২৮ নভেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নেন। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের আভ্যন্তরীণ প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মা’ছুম। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়; তিলাওয়াত করেন বান্দরবান জেলা আমীর মাওলানা আব্দুস সালাম আযাদ। অনুষ্ঠানে বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাগপা, এলডিপি, গণঅধিকার পরিষদসহ আরও বহু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।…

Read More

ঢাকা, ২৯ নভেম্বর ২০২৫: আজ শনিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শুরুর আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সভায় বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫–এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পায়। সংশোধনের ফলে এনজিও নিবন্ধনের নানা জটিলতা কমেছে, অনুদান অবমুক্তির শর্ত সহজ হয়েছে এবং বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে আর আলাদা অনুমোদনের প্রয়োজন হবে না। আইনটিকে আরও অংশীজনবান্ধব করে তোলা হয়েছে বলেও সভায় জানানো…

Read More