Author: DailyCrisisBD
নিজস্ব প্রতিনিধি, নোয়াখালীঃ নোয়াখালীতে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ৮দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন এবং অবস্থান কর্মসূচি করছে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা।,কৃষি উপদেষ্টার আশ্বাসের দীর্ঘ নয় মাস পরও কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ৮দফা দাবি সমূহ বাস্তবায়নে কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করায় আজকে এই কর্মসূচি পালন করে। বৃহস্পতিবার সকাল ১০টায় (এটিআই) ক্যাম্পাসে শিক্ষার্থীরা তাদের ক্লাস বর্জন করে ও প্রশাসনিক ভবনের তালা ঝুলিয়ে এই কর্মসূচি পালন করে। তাদের দাবিকৃত নির্ধারিত ৮দফা বাস্তবায়ন না করা পর্যন্ত এ ক্লাস বর্জন কর্মসূচি চলতে থাকবে। এই সময় সাংবাদিকদের সাথে সাধারণ শিক্ষার্থীদের থেকে বক্তব্য রাখেন ক্যাম্পাস ভিপি ফয়সাল মাহমুদ (শুভ), নওরিন হাসান, সাবেক ভিপি রায়হান খান। শিক্ষার্থীরা অবিলম্বে তাদের…
আপিল বিভাগ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। গতকাল বুধবার শুনানি শেষে আদেশের জন্যে আজকের দিন ধার্য করেন আদালত। এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসীন রশিদ। ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
১১তম শিক্ষক নিবন্ধন (এনটিআরসি) পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু নিয়োগ থেকে বঞ্চিত প্রার্থীরা আজ রাজধানীতে মানববন্ধন করে তাদের ন্যায্য নিয়োগের দাবি জানিয়েছেন। প্রার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। ব্যানারে উল্লেখ করা হয়—নিয়োগবঞ্চিত প্রার্থীরা দ্রুত নিয়োগসহ প্রকাশিত ওয়েটিং লিস্টের ভিত্তিতে স্বচ্ছ ও শর্তহীন নিয়োগ চাইছেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, আদালতের নির্দেশ অনুযায়ী বয়সসীমা শিথিল করে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে তারা প্রক্রিয়াগত জটিলতা দূর করে যোগ্য প্রার্থীদের দ্রুত পদায়নের আহ্বান জানান। প্রার্থীরা আরও বলেন, দীর্ঘ সময় ধরে চাকরির জন্য অপেক্ষা করতে করতে তাদের জীবন ও ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে তাদের…
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে । স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে মোট ৪ জন মারা গেছে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত একদিনে ঢাকা উত্তর সিটিতে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১০৬ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।
ফজলুর রহমান ক্ষমা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছেন। বুধবার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন আদালত অবমাননার অভিযোগের কারণ দর্শাতে তলব করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।আবেদন শুনানির সময় ট্রাইব্যুনাল বলেন, তিনি শুধু আদালত অবমাননা করেননি, তার বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার সামিল।২৬ নভেম্বর তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। ২৩ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে শেখ হাসিনার রায় নিয়ে আলোচনার কিছু অংশ প্রসিকিউশন ট্রাইব্যুনালে শোনায়। এই বিষয়ে ব্যাখ্যা দিতে ৮ ডিসেম্বর সশরীরে হাজির হতে হবে তাকে।
চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ও দায়ীদের দেশত্যাগ রোধে কঠোর পদক্ষেপের দাবি অনলাইন ডেস্ক: সেনা কর্মকর্তাদের হত্যাসহ একটি গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা ঘটনার তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশের পরও কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কর্নেল অবসরপ্রাপ্ত ফেরদৌস আজিজ। তিনি বলেছেন, “রিপোর্ট প্রকাশের ২৪ ঘণ্টা পার হলেও প্রশাসনিক বা আইনগত কোনো পদক্ষেপ না নেওয়া অত্যন্ত উদ্বেগজনক। রাষ্ট্রীয় নিরাপত্তা প্রশ্নে এই নীরবতা গ্রহণযোগ্য নয়।” ফেরদৌস আজিজ মনে করেন, এমন সংবেদনশীল ঘটনার তদন্তের পরই দ্রুত ও দৃশ্যমান অ্যাকশন নেওয়া উচিত ছিল। কিন্তু তা না হওয়ায় জনমনে সন্দেহ ও অসন্তোষ বাড়ছে। চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবি ফেরদৌস আজিজের কর্নেল (অব.) ফেরদৌস আজিজ বলেন,“রাষ্ট্রের সবচেয়ে স্পর্শকাতর…
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৬ নং বিলডোরা ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডে দীর্ঘদিনের সুপেয় পানির সংকট দূর করতে স্থাপন করা হলো ৩টি গভীর নলকূপ। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিলডোরা ইউনিয়নের উদ্যোগে এই নলকূপ স্থাপন কাজ সম্পন্ন করা হয়। উদ্যোগ বাস্তবায়নে উপস্থিত ছিলেন বিলডোরা ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি মাওলানা আবুল কালাম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাকির হোসেন, এবং উলামা পরিষদের সভাপতি আবু আহম্মেদ খান। স্থানীয়রা জানান, বিশুদ্ধ পানির অভাবে বহু পরিবার ভোগান্তিতে থাকলেও জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের সক্রিয় ও আন্তরিক উদ্যোগে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হয়েছে। তারা বলেন, ইউনিয়নের দায়িত্বশীল নেতারা দীর্ঘদিন ধরে মানবিক কার্যক্রমে যে নিষ্ঠা দেখিয়ে আসছেন, তা এলাকাবাসীর মধ্যে আস্থা বৃদ্ধি…
রিয়াজ উদ্দিন রুবেলনোয়াখালী জেলা প্রতিনিধিঃ নোয়াখালী সুবর্ণচরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকিব ওসমান এর সঙ্গে সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নবাগত ইউএনও সকলকে স্বাগত জানিয়ে প্রশাসন ও সাংবাদিক একে অপরের পরিপূরক বলে মন্তব্য করেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক আবুল বাসার, সদস্য সচিব আব্দুল আজিজ, ক্লাবের সদস্য ইমাম উদ্দিন সুমন,দেলোয়ার হোসেন রাজু, আহসান হাবীব, তানভীর ইরাক, ফোরকান উদ্দিন সুজন,ডাক্তার হামিদ উল্যাহফখরুল ইসলাম, ফখরুল মোস্তফা প্রমুখ। সভায় উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান বলেন, ‘সাংবাদিকরা সমাজের…
বাংলাদেশের রাজনৈতিক সংকটকে আমরা বহুদিন ধরে ব্যক্তি ও দলের সংকট হিসেবে দেখার ভুল করেছি। এই সংকট বেগম জিয়া বা তারেক জিয়ার নয়, এটি এক গভীরতর রাষ্ট্রগত সংকট, যা ব্যক্তি-নির্ভর ব্যাখ্যার ঊর্ধ্বে। পরিবারতন্ত্রের যে দুর্বলতা দীর্ঘদিন বিএনপিকে জর্জরিত করেছে, সেই জায়গায় সংস্কারের পথ আমরা ইতোমধ্যে স্পষ্ট করেছি। ফলে বিএনপি যখন জনগণের কাছে তার ঐতিহাসিক আবেদন হারিয়েছে, তখন তারা অবলম্বন খুঁজেছে প্রতিষ্ঠানের ছায়ায়। তবুও আশা থাকে, নতুন প্রজন্ম যদি সত্যিই জেগে ওঠে, তারা পরিবারতন্ত্রের গণ্ডি ভেঙে আবারও জনপদের রাজনীতিতে ফিরতে পারে। ভারতের কংগ্রেসও আজ একই পথ খুঁজছে: পরিবারতন্ত্রের শেকল ভেঙে পুনর্গঠিত হওয়ার পথ। বাংলাদেশের প্রকৃত সংকট কোনো দল নয়, দুই ধারার আধিপত্যবাদ:…
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ৯:২৫ ডেইলি ক্রাইসিস বিডি ডেস্ক প্রায় ১৩ বছর বন্ধ থাকার পর আবারও চালু হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা–করাচি–ঢাকা রুট। আগামী জানুয়ারি থেকেই এ রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে জাতীয় এয়ারলাইন্স। আওয়ামী লীগ সরকারের সময় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বন্ধ করে দেওয়া এই আকাশপথ পুনরায় চালুর বিষয়ে ইতোমধ্যে নীতিগত সিদ্ধান্ত দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। বিমানের আসন্ন বোর্ড মিটিংয়ে বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। দীর্ঘদিন লাভজনক রুট হিসেবে পরিচিত ছিল ঢাকা–করাচি আকাশপথ। সরাসরি ফ্লাইট না থাকায় বাংলাদেশ ও পাকিস্তানের যাত্রীদের দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের দেশের মাধ্যমে ট্রানজিট নিতে হয়েছে—যা সময় ও ভাড়া উভয়ই বাড়িয়ে দিত। অথচ সরাসরি…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000