Author: DailyCrisisBD
ঢাকা, ২৭ নভেম্বর: বাংলাদেশের পাটভিত্তিক সবুজ উৎপাদন, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস ও রুফটপ সৌরশক্তি খাতে বড় মাপের বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীনের রপ্তানি–আমদানি ব্যাংক (চায়না এক্সিম ব্যাংক)। বৃহস্পতিবার স্টেট গেস্ট হাউস যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট ইয়াং ডংনিং। বৈঠকে চীনের রাষ্ট্রায়ত্ত ইনস্টিটিউট অফ ফাইন্যান্স অ্যান্ড সাস্টেইনেবিলিটি’র প্রেসিডেন্ট ড. মা জুনও উপস্থিত ছিলেন। ইয়াং ডংনিং জানান, বড় অবকাঠামো প্রকল্পে দীর্ঘদিন বিনিয়োগের পর এখন চীনা বিনিয়োগকারীরা সরাসরি উৎপাদন খাতে আগ্রহী হচ্ছে। পাট–ভিত্তিক জৈব সার, সবুজ শক্তি ও প্লাস্টিকের বিকল্প পণ্য উৎপাদনে চীন ব্যাপক বিনিয়োগ করতে চায়। তিনি বলেন, “রুফটপ সৌর প্যানেলসহ সবুজ প্রযুক্তির বিস্তারে চীন…
গাবতলীতে জামায়াতের কর্মী সম্মেলনে রফিকুল ইসলাম খানের বক্তব্য বগুড়ার গাবতলীতে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে বক্তারা আগামী জাতীয় নির্বাচন, দুর্নীতি ও সুশাসনসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ৩টায় মাঝিড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই তা নিশ্চিত হতে পারে। তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে দুর্নীতি, দুঃশাসন, দলীয় সংঘর্ষ ও চাঁদাবাজির মতো সমস্যায় দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দাবি, রাজনৈতিক সহিংসতার ঘটনায় বিভিন্ন সময়ে বহু…
পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও পাবনা জেলা আমীর অধ্যাপক আবু তালেব মন্ডলের প্রচারণায় হামলা, গুলিবর্ষণ, গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। ২৭ নভেম্বর পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ঘটনাটির নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, বিকেলে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি জগির মোড় এলাকায় এ হামলা চালানো হয়। হামলায় প্রার্থীর গাড়ি ভাঙচুর এবং শতাধিক মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, এর আগের দিনও একই এলাকায় জামায়াত সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। পরওয়ারের দাবি, ধারাবাহিক…
ঢাকা: মারকাযুত তাকওয়া ঢাকার ছয় বছরপূর্তি উপলক্ষ্যে জাতীয় শিক্ষা সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের সামগ্রিক মানসিক বিকাশ নিশ্চিত করতে শুধু পাঠ্যবই নয়, সহশিক্ষা কার্যক্রমও সমানভাবে গুরুত্বপূর্ণ। একাডেমিক জ্ঞানের পাশাপাশি নৈতিকতা, নেতৃত্ব, সৃজনশীলতা ও সামাজিক দক্ষতা অর্জনে এসব কার্যক্রম বড় ভূমিকা রাখে।” তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে শিক্ষার্থীদের বহুমাত্রিক যোগ্যতা অর্জন অপরিহার্য। তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পাঠ্যক্রমের সঙ্গে সমন্বয় রেখে ক্রীড়া, সংস্কৃতি, বিতর্ক, বিজ্ঞানচর্চা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে আরও বিস্তৃত…
ঢাকা, ২৬ নভেম্বর ২০২৫: গতকাল মঙ্গলবার থেকে জনৈকা অতন্দ্রানু রিপা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ভিডিও বক্তব্য প্রচার করছেন এবং তার চরিত্রহননের অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। সরকার বিষয়টির দিকে গভীরভাবে নজর রাখছে এবং এই মর্মে ব্যবস্থা গ্রহন করার বিষয় বিবেচনা করবে। অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, তিনি এ বক্তব্য প্রচারকারী নারীকে চেনেন না। তাঁর সঙ্গে যোগাযোগ বা সম্পর্কের বিষয়ে যেসব দাবি করা হয়েছে, তা সর্বৈব মিথ্যা। তিনি আরও জানিয়েছেন, এই ধরনের মিথ্যা বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে। এ ধরনের বক্তব্য অবিলম্বে বন্ধ করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন। অন্যথায় এসব মানহানিকর, আপত্তিকর…
ময়মনসিংহ সীমান্তে শত কোটি টাকার চোরাচালান ও মাদক জব্দ, -গ্রেপ্তার ৪৪৩ জন৷সীমান্ত সুরক্ষায় সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সরাইল রিজিয়নের টানা অভিযান অব্যাহত রয়েছে। বুধবার দুপুরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তুলে ধরা হয় গত এক বছরের অভিযানের বিস্তারিত তথ্য। জানানো হয়, জানুয়ারি থেকে ২৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত সরাইল রিজিয়ন বিভিন্ন সীমান্ত এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করে ৭১০ কোটি ৮১ লক্ষ টাকার চোরাচালানী পণ্য জব্দ এবং ৬৪ জন চোরাচালানীকে আটক করেছে। এসব পণ্যের মধ্যে স্বর্ণ, মোবাইল সেট, বিদেশি সিগারেট, পোশাক, মূল্যবান কাঠ, গরু ও বিভিন্ন ভোগ্যপণ্যসহ নানা নিষিদ্ধ দ্রব্য রয়েছে। এছাড়া একই সময়ে মাদকবিরোধী অভিযানে জব্দ করা হয়েছে ৪৩ কোটি ৫৮…
ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহ-২ (ফুলপুর–তারাকান্দা) আসনের ৭ নম্বর রহিমগঞ্জ ইউনিয়নের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও নির্বাচনী জনসভা জনস্রোতে রূপ নেয়। ওই জনসভায় অগ্নিঝরা বক্তব্য রাখেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী আনোয়ার হাসান সুজন। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অবহেলা, বৈষম্য ও দুর্নীতির কারণে ফুলপুর–তারাকান্দার উন্নয়ন থেমে গেছে। তিনি বলেন, “এলাকার মানুষের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। নির্বাচিত হলে এই আসন হবে স্বচ্ছতা, জবাবদিহি ও উন্নয়নের মডেল।” দুর্নীতির বিরুদ্ধে কড়া ঘোষণা বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে তিনি বজ্রকণ্ঠে ঘোষণা দেন—“দুর্নীতি আমরা করবো না। দুর্নীতি কাউকে করতে দেবো না। রাষ্ট্রের প্রতিটি সুবিধা ইনশাআল্লাহ জনগণের ঘরে ঘরে পৌঁছাবে। কেউ আর ক্ষমতার দাপটে জনগণের হক নেবে না।”…
রিয়াজ উদ্দিন রুবেলনোয়াখালী জেলা প্রতিনিধিঃ স্মার্ট লাইভস্টক বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে সুবর্ণচর উপজেলা পরিষদে প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রাণি সম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন ও সমাপনী অনুষ্টান অনুষ্টিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে সুবর্ণচর উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা পরিষদ থেকে বের হওয়া র্যালীতে অংশগ্রহণ করেন তিনি সহ অথিতিবৃন্দ। এরপর দিনব্যাপী প্রাণিসম্পদ মেলার স্টল প্রদর্শনী ঘুরে দেখেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর অর্থায়নে…
রিয়াজ উদ্দিন রুবেলনোয়াখালী জেলা প্রতিনিধিঃ বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর দলীয় নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন নোয়াখালী সুবর্ণচর উপজেলা যুবদলের আহবায়ক বেলাল হোসেন সুমন। ২২ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বেলাল হোসেন সুমন এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের কয়েকদিন পর তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বহিষ্কার করা হয়।এদিকে মঙ্গলবার বিকেলে বেলাল হোসেন সুমন উপজেলার সীমান্তে পৌঁছালে নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অভ্যর্থনা জানান। পরে শত শত নেতা-কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা করে তাকে সুবর্ণচর উপজেলায় নিয়ে আসেন। এসময় পথে পথে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নেতা-কর্মীরা। মোটরসাইকেল…
রিয়াজ উদ্দিন রুবেলনোয়াখালী জেলা প্রতিনিধিঃ পুলিশই জনতা,জনতাই পুলিশ এ স্লোগানে সারাদেশে একযোগে জনগণকে সেবা দিয়ে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। পথের মধ্যে হারিয়ে যাওয়া ১১ হাজার চারশত টাকা প্রকৃত মালিককে খুঁজে বের করে তার নিকট বুঝিয়ে দিয়েছে চরজব্বর থানা পুলিশ। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে চরজব্বর থানা কক্ষে ভিকটিম ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে টাকা গুলো মালিকের নিকট হস্তান্তর করা হয়। চরজব্বর থানা সূত্রে জানা যায়, গত (২৩ নভেম্বর) শনিবার দুপুরবেলা চরজব্বর থানা থেকে দাপ্তরিক কাজ শেষ করে নিজ কর্মস্থল চরক্লার্ক ইউনিয়নের ‘ছনখোলা’ পুলিশ ফাঁড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন বেকের বাজার সড়ক দিয়ে এসআই পুলেন বড়ুয়া। পরে সড়কের পাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখেন…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000