Author: DailyCrisisBD

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৎপরতায় সাড়ে ১১ কেজি গাঁজাসহ একজন আন্তঃজেলা মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে শনিবার (২২ নভেম্বর) বিকেলে ফুলপুর উপজেলার ফতেপুর কুরিয়ারপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার মাদক কারবারির নাম রাব্বিল মিয়া (৩৬)। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিপুর গ্রামের মৃত সামছু মিয়ার ছেলে। আটককৃত রাব্বিল দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মাদক ব্যবসায় জড়িত ছিলেন এবং বিভিন্ন জেলার মধ্যে অবৈধ মাদক পরিবহন করছিলেন। ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি নেতৃত্বে পরিচালিত অভিযানে এ বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় উদ্ধারকৃত গাঁজার পরিমাণ প্রায় ১১.৫ কেজি। ফুলপুর…

Read More

চট্টগ্রাম বন্দর নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে: উন্নয়নই সরকারের লক্ষ্য মন্তব্য লে. কর্নেল ফেরদৌস আজিজের লে. কর্নেল ফেরদৌস আজিজ ফেসবুক পোস্টে বলেন বন্দর আধুনিকীকরণকে “বিক্রি” বলা রাজনৈতিক বিভ্রান্তি; উন্নয়ন হলে কমবে দুর্নীতি, বাড়বে গতি ও কর্মসংস্থান। চট্টগ্রাম ও মোংলা বন্দর নিয়ে সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে কঠোর মতামত প্রকাশ করেছেন লে. কর্নেল ফেরদৌস আজিজ (অব.)। তাঁর ভাষ্য, “যখন অতীতে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে দেশের ক্ষতি হয়েছে, তখন সমালোচকরা নীরব ছিলেন। এখন আধুনিকীকরণের উদ্যোগকে ‘বন্দর বিক্রি’ বলা হচ্ছে যা মূলত ভুল তথ্য ও বিভ্রান্তি ছড়ানোর প্রচেষ্টা।” তিনি বলেন, বাংলাদেশের আমদানি–রপ্তানির প্রায় ৯২ শতাংশ চট্টগ্রাম বন্দরের ওপর নির্ভরশীল। তাই এই বন্দর আধুনিক করা দেশের অর্থনীতির…

Read More

মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজনের জন্য অঙ্গ সংগ্রহ, সংরক্ষণ ও এর আইনানুগ ব্যবহার নিশ্চিত করার উদ্দেশ্যে সরকার মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, ২০২৫-এর গেজেট জারি করেছে। এই অধ্যাদেশটি বুধবার (২০ নভেম্বর) জারি করা হয় এবং এর মাধ্যমে মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন, ১৯৯৯ রহিত করা হয়েছে। অধ্যাদেশে বলা হয়েছে, মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন ও প্রতিস্থাপনের জন্য আগের আইনের বিধান অপ্রতুল ছিল। মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন ও প্রতিস্থাপন সহজীকরণ, ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার রোধ এবং অবৈধ পাচার রোধ করতে আগের আইন রহিত করে একটি যুগোপযোগী অধ্যাদেশ প্রণয়ন করা সমীচীন। সেজন্য সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ প্রণয়ন ও জারি করলেন। এর আগে গত ১৭ জুলাই প্রধান…

Read More

জুলাই জাতীয় সনদের আইনি বৈধতা নিশ্চিত করতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠন এবং ৫ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত কর্মসূচিতে পরিবর্তন এনেছে আন্দোলনরত ৮ ইসলামী দল। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে জানানো হয়, গতকাল ১৯ নভেম্বর (বুধবার) বিকেলে আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত দেশের ৭টি বিভাগে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের পর পূর্বঘোষিত কর্মসূচিতে আংশিক সংশোধন আনা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী বিভাগীয় সমাবেশগুলো হবে—আগামী ৩০ নভেম্বর রাজশাহী, ১ ডিসেম্বর খুলনা, ২ ডিসেম্বর বরিশাল, ৩ ডিসেম্বর রংপুর, ৪ ডিসেম্বর ময়মনসিংহ, ৫ ডিসেম্বর…

Read More

জুলাই অভ্যুত্থানে বর্বর হত্যাযজ্ঞ চালানোর অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল। তাদের দেশে ফেরাতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরত আনতে ইতালিতে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার।তিনি আরও বলেন, শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেয়া হচ্ছে। ভারতের উচিত হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের মানুষের ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে সম্মান জানানো।

Read More

বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে ৬ আসামির যাবজ্জীবন দণ্ড বহাল রেখেছেন আদালত। বৃহস্পতিবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেছেন। এখন ৩০ দিনের মধ্যে আসামিরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। এর আগে ২ জুন মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। একইসঙ্গে ৬ আসামির যাবজ্জীবন দণ্ড বহাল রাখেন আদালত। পাশাপাশি প্রত্যেক আসামির ৫০ হাজার টাকার…

Read More

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন জুলাই আন্দোলনে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১১ শহীদের পরিবার।দেবিদ্বার পৌর সদরে আওয়ামী সেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীদের গুলিতে শহীদ আবদুর রাজ্জাক রুবেলের স্ত্রী হ্যাপী আক্তার বলেন, স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত জুলাই শহীদ পরিবারের কেউ খুশি হতে পারছে না। হাসিনা যেখানেই লুকিয়ে থাকুক, তাকে দ্রুত দেশে এনে রায় কার্যকর করতে হবে। এছাড়া কুমিল্লার আদালত থেকে একের পর এক রুবেল ও সাব্বির হত্যা মামলার আসামিরা জামিন নিয়ে দেশ-বিদেশে পালিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। রাজধানীর গোপীবাগে উপজেলার সূর্য়পুর গ্রামের শহীদ সোহাগ মিয়ার মা…

Read More

জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য নতুন বৈশ্বিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব গ্রহণ করা হয়েছে।ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যৌথভাবে প্রস্তাবটি উত্থাপন করে, যার পক্ষে ১০৫টি দেশ পৃষ্ঠপোষকতা করেছে।বৃহস্পতিবার (২০ নভেম্বর) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সাল থেকে গৃহীত এই বার্ষিক প্রস্তাবে রাখাইন রাজ্যে অব্যাহত মানবাধিকার লঙ্ঘন, রোহিঙ্গা মুসলিমদের লক্ষ্যবস্তু করা, মানবিক প্রবেশাধিকারের ওপর বিধিনিষেধ এবং বাংলাদেশ ও অন্যান্য প্রতিবেশী দেশে রোহিঙ্গাদের অব্যাহত অনুপ্রবেশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ এবং…

Read More

আইনজীবী শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকারের এখন যে ফর্মেশন আছে, সেখানে সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। কিন্তু এটা বর্তমানে কার্যকর হচ্ছে না। তিনি আরও বলেন, আপনারা ইতোমধ্যেই জানেন, জুলাই সনদ যেটা গণভোটে পাঠানো হচ্ছে, সেটা পাস হলে নতুন সংসদে সংবিধান সংস্কার সভায় এটা গৃহীত হলে তত্ত্বাবধায়ক সরকার ফরম্যাটে আমূল পরিবর্তন আসতে পারে। এটা নির্ভর করবে জুলাই সনদ গণভোটে পাস করলো কিনা, পাস হলে সংবিধান সংস্কার সভা ওই ফরম্যাট গ্রহণ করে কিনা।আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করেছেন দেশের সর্বোচ্চ আদালত।…

Read More

সুপ্রীম কোর্টের আপীল বিভাগ কর্তৃক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ঐতিহাসিক রায়ে সন্তোষ প্রকাশ করেছে খেলাফত মজলিস। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, বিগত ২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে বাতিল ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর প্রেক্ষিতে দলীয় সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৩টি জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে একদলীয় আওয়ামী ফ্যাসিবাদী শাসন প্রলম্বিত হয়। বিরোধী রাজনৈতিক দল ও ভিন্নমতের বিরুদ্ধে শুরু হয় নিষ্ঠুর দমন-পীড়ন। বিগত ১৬ বছর গণহত্যা, গুম, অপহরণ, নির্যাতন, নিপীড়নের স্টিমরোলার চালিয়ে বাকস্বাধীনতা রুদ্ধ করা হয়। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জননিরাপত্তা হুমকীর সম্মুখীন করে…

Read More