Author: DailyCrisisBD

সম্প্রতি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ার পর জোহরান মামদানি আবারো ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছেন। এর আগে বিদায়ী মেয়র এরিক অ্যাডামস নেতানিয়াহুর সাথে দেখা করে, তাকে মামদানির শপথ অনুষ্ঠানে যোগ দিতে উৎসাহিত করেন। আর এর কয়েক ঘন্টা পরেই এবিসি৭-এ দেয়া সরাসরি বক্তব্যে নেতানিয়াহুকে নিয়ে এমন সমালোচনা করেন মামদানি। এবিসি৭-এ দেয়া সরাসরি বক্তব্যে মামদানি জানিয়েছেন, নেতানিয়াহুর সাথে অ্যাডামসের সাক্ষাৎ শহরের জরুরি উদ্বেগের সৃষ্টি করেছে এবং এটি বৈদেশিক নীতির মধ্যে বিচ্ছিন্নতা তুলে ধরেছে। তিনি আরো বলেছেন, নিউ ইয়র্কবাসীরা তাদের তাৎক্ষণিক চাহিদার পূরণের জন্য একটি প্রশাসনের জন্য মরিয়া।মামদানি বলেছেন, ‘নিউ ইয়র্কবাসীরা এমন একটি প্রশাসনের জন্য অপেক্ষা করছে যারা শহরের চাহিদার…

Read More

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের নতুন রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। বুধবার জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল অ্যাফেয়ার্স) কোর স্টাউটেন এবং সিনিয়ির পলিটিক্যাল এডভাইজার লুবাইন মাসুম।জামায়াত আমিরের সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ। বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পারস্পরিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক…

Read More

রাজধানীর পল্লবী থানার বিপরীত পাশে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী।বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশের একটি সূত্রে জানা যায়, থানার বিপরীত পাশে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এস আই) আসাদ। তিনি বলেন, আমাদের থানার বিপরীত পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কয়টা বিস্ফোরণ হয়েছে বলতে পারবো না। আমি তো থানার ভেতরে। আহত আছে কি জানতে চাইলে তিনি বলেন, কিছুই বলতে পারি না।

Read More

প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার অ্যাপ পোস্টাল ভোট বিডি অ্যাপের উদ্বোধন করলো নির্বাচন কমিশন (ইসি)।মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অ্যাপটির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। এসময় সিইসি বলেন, ভোটারদের ভোট থেকে বঞ্চিত না করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ ছিলো। পোস্টাল ভোট বিডি বৈশ্বিক গণতন্ত্রের পথ খুলে দিয়েছে। প্রবাসীদের ভোট গ্রহণ হবে সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায়।সিইসি বলেন, গণতন্ত্রের ইতিহাসে এই অ্যাপ উন্মোচন একটি অনন্য সংযোজন। আজকের উদ্যোগ প্রবাসীদের ভোট না দেওয়ার বঞ্চনার অবসান ঘটিয়েছে। গণতন্ত্রে তাদের অংশগ্রহণ অপরিহার্য। এই পোস্টাল ভোট অ্যাপ উন্মোচনকে আমি দুঃসাহসই বলবো। এটি হাইব্রিড সমাধান। রেজিস্ট্রেশন অনলাইনে, ভোটদান প্রক্রিয়া ম্যানুয়াল। সচেতনতা ও আস্থা তৈরি…

Read More

গণঅভ্যুত্থানে হত্যা ও নির্যাতনের বিচার এবং জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদনকে ঐতিহাসিক রিপোর্ট হিসেবে ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। আজ বুধবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই রায় প্রকাশ করা হয়। সংগৃহীত ছবি গণঅভ্যুত্থানে হত্যা ও নির্যাতনের বিচার এবং জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদনকে ঐতিহাসিক রিপোর্ট হিসেবে ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। আজ বুধবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই রায় প্রকাশ করা হয়। এর আগে গত বছরের আগস্টে গণঅভ্যুত্থান চলাকালে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণার রায় দেয় হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদের করা রিটের রুল শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।সেই সঙ্গে রায়ে ওই প্রতিবেদনকে ‘জুলাই বিপ্লব-২০২৪’ হিসেবে গেজেট প্রকাশের নির্দেশ…

Read More

রাজধানীর পল্লবীতে গোলাম কিবরিয়া নামে এক যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। মঙ্গলবার (১৮ নভেম্বর) সাংবাদিকদের তিনি এ কথা জানান। ডিএমপির মুখপাত্র জানান, পল্লবীর ঘটনায় পুলিশ তৎপর রয়েছে। এটি একটি চাঞ্চল্যকর ঘটনা। ঘটনার সঙ্গে সম্পৃক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম জনি। তদন্তকাজ চলমান রয়েছে জানিয়ে মুহাম্মদ তালেবুর রহমান বলেন, তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ ঘটনায় এখনো কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি । দোষীদের গ্রেপ্তারে আমরা সচেষ্ট আছি। এই ঘটনায় এখনও পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি বলেও জানান ডিএমপি উপকমিশনার।পুলিশের এ কর্মকর্তা বলেন,…

Read More

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় দ্রুত কার্যকর করাসহ মোট তিনটি দাবি জানিয়েছে ‘মঞ্চ ২৪’ নামে একটি প্ল্যাটফর্ম। বৃহস্পতিবার ( ১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হাইকোর্ট মাজার গেইটের সামনে এক সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানানো হয়।এছাড়া জুলাই ঐক্যের কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে আগামীকাল রাজপথে থাকার ঘোষণা করে প্ল্যাটফর্মটি। দাবিগুলো জানিয়েছেন ‘মঞ্চ ২৪’ এর আহ্বায়ক ফাহিম ফারুকী। দাবিগুলো হলো— ১. শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর দিয়ে, সেটা দ্রুত কার্যকর করতে হবে। ২. প্রধান উপদেষ্টার পক্ষ থেকে গণভোটের ব্যাপারে ইতিবাচক বক্তব্য প্রদান করবে বলে আশা করি। ৩. নির্বাচনের জন্য লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। সংবাদ সম্মেলনে…

Read More

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ১৩তম গ্রেডে থাকা সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকরা যাতে ১১তম গ্রেডের বেতন পান সে জন্য চিঠি দিয়েছি। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। চলমান আন্দোলন নিয়ে তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষকদের সংগঠনগুলোর মধ্যে ৯টি সংগঠন আলোচনা করেছেন। তারা বুঝেছেন। ভুঁইফোঁড় চারটি সংগঠনের সদস্যরা আন্দোলন করেছেন। উপদেষ্টা বলেন, যারাই আন্দোলন করেছেন তারা শিক্ষকদের ভুল বুঝিয়েছেন। অযৌক্তিক আন্দোলনের ডাক দিয়ে শিক্ষকদের ভোগান্তিতে ফেলেছেন।এর আগে, কাঙ্খিত গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা না পাওয়ায় আবারও আন্দোলনে নামেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ‘প্রাথমিক শিক্ষক দাবি…

Read More

ইসলামী ছাত্রশি‌বিরের কেন্দ্রীয় সভাপ‌তি জা‌হিদুল ইসলাম বলেছেন, ছাত্রলীগ গণহত্যাকারী। বিগত দিনে ক্যাম্পাসে তারা ফ্যাসিবাদী রাজনী‌তি করেছে। ছাত্ররাজনী‌তিকে কলুষিত করে‌ছে ছাত্রলীগ। মঙ্গলবার দুপু‌রের ভোলা জেলা প‌রিষদ হলরুমে ভোলা সরকা‌রি ক‌লেজ ছাত্রশি‌বিরের আয়োজনে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে শেষে তি‌নি সাংবা‌দিকদের এসব কথা ব‌লেন। তি‌নি আরও ব‌লেন, র্দীঘদিন ধরে সবার এক‌টি আকাঙ্ক্ষা ছি‌ল গণহত্যার রায়ের বিষয়ে। আমরা দ্রুত রায় দেয়ার প্রদানের বিষয়ে গণ‌মি‌ছিলসহ বি‌ভিন্ন কর্মসূ‌চি পালন করে‌ছি। ধীরগতি হলেও অবশেষে গণহত্যার রায় হয়েছে। কিন্তু এই রায় যথেষ্ট না। দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকর করা জরুরি। শেখ হা‌সিনা যে‌হেতু ভার‌তে পা‌লিয়ে আছেন। তা‌কে সরকার ইন্টার‌পো‌লের মাধ‌মে দ্রুত দে‌শে এনে ফাঁ‌সির রায় কার্যকর…

Read More

রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে গুলিতে নিহত যুবদল নেতা ও পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানাতে মঙ্গলবার দুপুরে তাদের বাসায় যান বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া-বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। এ সময় উত্তর বিএনপির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। সমবেদনা জানানোর পর আমিনুল হক বলেন, কিবরিয়া হত্যাকাণ্ডে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তিনি আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে অবশিষ্ট অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হবে। তিনি আরও জানান, ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করার খবর পাওয়া গেছে।আমিনুল হক বলেন, “আমরা চাই এই…

Read More