Author: DailyCrisisBD

নোয়াখালীর সুবর্ণচর উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা করার লক্ষ্য নিয়ে মাসব্যাপী বিশেষ ফিস্টুলা ক্যাম্পেইন শুভ উদ্বোধন করা হয়েছে। প্রসূতি ফিস্টুলা একটি ভয়াবহ প্রসবজনিত আঘাত যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ নারীকে ক্ষতিগ্রস্ত করছে। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত করার লক্ষ্য অর্জনে সরকার কাজ করছে, যার জন্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)-এর সাথে সামঞ্জস্য রেখে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ইউএনএফপিএ (UNFPA) বাংলাদেশ-এর সহায়তায় কিছু কৌশল প্রণয়ন করা করেছে। উল্লেখ্য, সুবর্ণচরে গত ০৯ই নভেম্বর ২০২৫ থেকে ১১ই ডিসেম্বর ২০২৫ মাসব্যাপী “ প্রসূতি ফিস্টুলা রোগী সনাক্তকরণ ক্যাম্পেইন চলমান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) এর…

Read More

মাদারীপুরের রাজৈর উপজেলার কামালদী এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কে মঙ্গলবার ভোর পাঁচটার দিকে গাছ ফেলে ব্যারিকেড দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে টেকেরহাট ফায়ার সার্ভিস, রাজৈর থানা পুলিশ এবং মস্তফাপুর হাইওয়ে থানা যৌথভাবে উদ্ধার কাজে নামে। দুই ঘণ্টা পর মহাসড়কে স্বাভাবিক হয় যান চলাচল।ফায়ার সার্ভিসের টিম লিডার মো. ইসমাইল হোসেন জানান, আমরা ভোর ৫টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাটা গাছ সরানোর কাজ শুরু করি। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে রাস্তা পুরোপুরি পরিষ্কার করতে সক্ষম হই। মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন বলেন, গাছ ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আমরা দ্রুত গিয়ে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করি।

Read More

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চার মাস সাত দিনের দিন গতকাল সোমবার রায় ঘোষণা করে। রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। তবে এটি মামলায় আইনি প্রক্রিয়ার শেষ ধাপ নয়। এই মামলার গ্রেপ্তারকৃত আসামি ও রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে পলাতক দেখিয়ে এই মামলার বিচার হয়েছে।গতকাল সোমবার ট্রাইব্যুনালে ঘোষিত রায়ে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগই প্রমাণিত হয়েছে। এর মধ্যে তিনটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দুইটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে…

Read More

চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। রোববার সকালে নাচোল রেলস্টেশনে এ কর্মসূচি পালন করেন তৃণমূল বিএনপি নেতাকর্মীরা।এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুরগামী কমিউটার ট্রেনটি আটকা পড়ে। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিলে ট্রেনটি ছেড়ে যায়। অবরোধকারীদের দাবি যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য সাবেক এমপি আমিনুল ইসলামকে মনোনয়ন দেয়া হয়েছে। আমিনুল ইসলাম এমপি থাকাকালীন বিএনপি নেতাকর্মীদের পাশে না থাকাসহ হত্যা মামলা হামলায় জড়ানোরও দাবি করা হয়। দ্রুত সময়ের মধ্যে মনোনয়ন পরিবর্তন করা না হলে আগামীতে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন অবরোধকারীরা। এতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু-তাহের খোকন, সাংগঠনিক…

Read More

যুক্তরাষ্ট্র, তুরস্ক, মিশরসহ বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে (UNSC) দ্রুত গাজার জন্য ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনুমোদনের আহ্বান জানিয়েছে। শুক্রবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দেশগুলো জানিয়েছে, তারা নিরাপত্তা পরিষদের চলমান প্রস্তাবের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছে। তারা আশা করছে, এই প্রস্তাব দ্রুত কার্যকরভাবে গ্রহণ করা হবে। যৌথ বিবৃতিতে অংশ নেওয়া দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, কাতার, মিশর, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইন্দোনেশিয়া, পাকিস্তান, জর্ডান এবং তুরস্ক। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে আলোচনা শুরু করেছে। যেখানে গাজায় দুই বছরের ইসরাইলের গণহত্যার পর যুদ্ধবিরতি ও ট্রাম্পের পরিকল্পনার বাস্তবায়নকে সমর্থন করবে। প্রস্তাবে একটি অন্তর্বর্তীকালীন শান্তি বোর্ড প্রতিষ্ঠার কথা…

Read More

গাজীপুরের শ্রীপুরের বারতোপা বাজারের গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখায় দুটি পেট্টোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি পুড়ে গেলেও অন্য কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির এরিয়া ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক। শনিবার (১৫ নভেম্বর) রাত সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাক জানান, প্রতিদিনের কাজ সেরে ব্যাংকের ভেতরেই ঘুমিয়ে যান গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপকসহ চার কর্মকর্তা। রাত সোয়া দুইটার দিকে বিকট শব্দ পেয়ে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে আতঙ্কিত হয়ে উঠে বসেন তারা। পরে কার্যালয়ের ভেতর থেকে পেছনের গেট দিয়ে বের হতে গেলে মূল ফটকে আগুন দেখতে পান।তবে পেট্রোলবোমা নিক্ষেপের এ ঘটনায় কোনও ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি ক্ষতিগ্রস্ত…

Read More

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ১৭ নভেম্বর ঘোষণা করা হবে। এইদিন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস রুখতে সারাদেশে গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি ঘোষণা জুলাই ঐক্য।শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনের সামনে ‘জুলাই সনদ বাস্তবায়ন ও চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জুলাই ঐক্যের সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসুর) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর তিনটি কাজের জন্য এই সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তাদের কাজ ছিল গণহত্যার বিচার, দেশ সংস্কার এবং একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন। কিন্তু সরকার এই…

Read More

ফ্যাসিস্ট আমলে আমাদের গায়ে যে পরিমান বদনাম জড়িয়েছে তা এতো দ্রুত যাবে না। তবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আমরা শান্তিপূর্ণভাবেই করতে পারবো ইনশাল্লাহ। গত তিনটি নির্বাচনের নানা বিতর্কের গ্লানি দূর করতে নতুন উদ্যোমে সুন্দর একটি জাতীয় নির্বাচন সম্পন্ন করতে চাই। আর কোন বিতর্ক সৃষ্টি হোক এটা আমরা কোনভাবেই চাই না। আর এ উদ্যোগকে সফল করতেই শুরু করেছি পুলিশদের নির্বাচনী প্রশিক্ষণ। নিজেরা নিজেদের প্রশিক্ষিত করতেই মূলত এ প্রশিক্ষণের ব্যবস্থা। কথাগুলো বলেন, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম।শনিবার বিকালে বয়রাস্থ খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে মিডিয়াকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। খুলনা পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার, খুলনা রেঞ্জ ডিইজি মোঃ রেজাউল…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিতর্কিত কোনো পুলিশ কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।বিগত তিন নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন করতে পুলিশ বদ্ধপরিকর বলেও প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। আজ শনিবার বিকেলে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) লাইনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে আইজিপি এসব কথা বলেন। তার আগে তিনি আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য পুলিশের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেন। আইজিপি বাহারুল আলম বলেন, দেশের মানুষ নির্বাচনের জন্য উদগ্রীব হয়ে আছে। মানুষ নির্বাচনকে স্বাগত জানাচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকারও চাচ্ছে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। বিগত…

Read More

হরমুজ প্রণালীতে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেল ট্যাংকার জব্দ করেছে ইরান। ইরানের জলসীমায় ট্যাংকারটি জব্দ করা হয়। কয়েক মাসের মধ্যে এই প্রথমবারের মতো হরমুজ প্রণালীতে তেল ট্যাংকার জব্দ করা হলো। খবর আরব নিউজের। গত শুক্রবার এটি জব্দ করা হয়। তবে ইরান তাৎক্ষণিকভাবে আটকের বিষয়টি স্বীকার করেনি।নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে আরব নিউজ জানায়, জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আজমান থেকে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল। পথেন ইরানি বাহিনী এটিকে আটক করে। শুক্রবার মার্কিন নৌবাহিনী ড্রোন দিয়ে জব্দের ঘটনা পর্যবেক্ষণ করে।ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম এই ঘটনা স্বীকার করেছে। সাইপ্রাস-ভিত্তিক কলম্বিয়া শিপম্যানেজমেন্ট পরে এক বিবৃতিতে বলেছে যে উচ্চ সালফার…

Read More