Author: DailyCrisisBD

গণভোট জাতীয় নির্বাচনের সঙ্গে হবে এবং এটি নিয়ে কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। তিনি বলেন, ইউনূস সরকার আর আলী রীয়াজের জাতীয় ঐকমত্য কমিশন বাংলাদেশের ইতিহাসের পার্ট হয়ে উঠেছে। বৃহস্পতিবার রাতে ফেসবুক পোস্টে এ কথা লেখেন। আজ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট হবে। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে সনদের সংবিধানসংক্রান্ত সংস্কার প্রস্তাবের ওপর গণভোট অনুষ্ঠান এবং…

Read More

ডেইলি ক্রাইসিস বিডি | বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও জুলাই আগষ্ট বিপ্লবের সম্মুখ সাড়ির যোদ্ধা,লে. কর্নেল ফেরদৌস আজিজ বলেছেন,“জাতীয় পার্টি এখন যেন আওয়ামী লীগের রাজনৈতিক ভরসা এক ছদ্মমিত্র, যা গণবিরোধী রাজনীতির রক্ষাকবচে পরিণত হয়েছে।” তিনি বলেন, এই যোগসাজশই আজ বাংলাদেশের গণতন্ত্রকে এক করুণ উপহাসে পরিণত করেছে। রাষ্ট্র ও রাজনৈতিক নেতৃত্বের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেও তিনি জানতে চানএই নীরবতা কি কেবল কৌশল, না কি কোনো গোপন সমঝোতার ফল?” স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন নিয়ে ক্ষোভ লে. কর্নেল ফেরদৌস আজিজ বলেন স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের মাধ্যমে গণঅভ্যুত্থানের চেতনাকে পদদলিত করা হচ্ছে।তার মতে, জনগণ এখন জানতে চায়গণতন্ত্র ও ন্যায়ের স্বার্থে এই প্রহসন কতদিন চলবে?যারা…

Read More

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার প্রধান দেয়া নীতিনির্ধারণী ভাষণে বিদ্যমান সংকট উত্তরণের প্রচেষ্টা থাকলেও এ আদেশকে কেন্দ্র করে নানা সাংবিধানিক প্রশ্ন উত্থাপিত হয়েছে।বৃহস্পতিবার এক প্রতিক্রিয়ায় আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের পদক্ষেপকে স্বাগত জানান সাইফুল হক। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধন নিয়ে কোনো সাংবাদিক আদেশ দিতে পারে কিনা এটা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। বস্তুত রাষ্ট্রপতির নামে এ ধরনের আদেশ অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট ও এখতিয়ারে বাইরে।বিবৃতিতে তিনি বলেন, যে চারটি ভাগে ভাগ করে গণভোটের বিষয়াবলী উল্লেখ করা হয়েছে…

Read More

নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর দ্বিতীয় মিনিটেই বাংলাদেশকে সমতায় ফেরান দলের সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরী।ঢাকা জাতীয় স্টেডিয়ামের দর্শককের আনন্দের বন্যায় ভাসিয়ে দুর্দান্ত বাইসাইকেল কিকে গোল করেছেন হামজা। এরপর ৫০ মিনিটে বাংলাদেশ পেনাল্টি পায়। এবারও হামজাই গোল করে দলকে এগিয়ে দেন ২-১ ব্যবধানে।বাংলাদেশ গোল হজম করেছিল ২৯ মিনিটে রক্ষণভাগের ভুলের কারণে। নেপালের রোহিত চাঁদ বক্সের বাইরে থেকে শট নিয়ে গোল করেন। দ্বিতীয়ার্ধে জুনিয়র সোহেল রানাকে বসিয়ে শামিত সোমকে মাঠে নামান কোচ হ্যাবিয়ের ক্যাবরেরা।

Read More

ঢাকা, বৃহস্পতিবার (১৩ নভেম্বর):জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক যুক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আনুষ্ঠানিকভাবে “জুলাই সনদ”-এ অনুমোদন দিয়ে স্বাক্ষর করেছেন। এর মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পুনর্গঠনের প্রক্রিয়ায় নতুন এক অধ্যায় সূচিত হলো। রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে সনদটি এখন কার্যকর হওয়ার অপেক্ষায় রয়েছে। এই সনদকে অনেকেই জুলাই আন্দোলনের ধারাবাহিক ফলাফল হিসেবে দেখছেন যেখানে জনগণের অংশগ্রহণ, স্বচ্ছ শাসনব্যবস্থা, ও গণতান্ত্রিক সংস্কারকে কেন্দ্রীয় মূল্যবোধ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য তুলে ধরা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই সনদ কার্যকর হলে এটি দেশের প্রশাসনিক কাঠামো, নির্বাচন ব্যবস্থা এবং নীতিনির্ধারণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি…

Read More

মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী ১৩ নভেম্বর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার তারিখ নির্ধারণ ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনা সদরে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্ট।বুধবার (১২ নভেম্বর) সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাইবুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অফিস থেকে সেনা সদর দপ্তরে আজকে চিঠি পাঠানো হয়েছে।উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিষয়ে রায় ঘোষণার তারিখ নির্ধারণ হবে।এ রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। গত কয়েক দিনের…

Read More

আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হয়েছেন ১৯ জন আইনজীবী। বুধবার (১২ নভেম্বর) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।তালিকায় ড. শাহদীন মালিক, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার রাশনা ইমামের মতো আলোচিত ও বিশিষ্ট আইনজীবীরা রয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতির সভাপতিত্বে এনরোলমেন্ট কমিটির ১১ নভেম্বরের সভায় সদস্যদের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে ১৯ জন আইনজীবীকে আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।সেইসঙ্গে ৪৯ জন আইনজীবীকে সিনিয়র অ্যাডভোকেট তালিকাভুক্তির ক্ষেত্রে স্ট্যান্ডওভার রাখা হয়েছে। একইসভায় ১৫৩ জন আইনজীবীকে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এ ছাড়া ১৫০ জন আইনজীবীকে আপিল বিভাগে তালিকাভুক্তির ক্ষেত্রে স্ট্যান্ডওভার রাখা হয়েছে। নতুন সিনিয়র অ্যাডভোকেট…

Read More

ঢাকা, ১২ নভেম্বর ২০২৫: জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রায় সাড়ে তিন মাস চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত দশ বছর বয়সী যমজ শিশু সারিনাহ জাহান সায়রা ও সাইবাহ জাহান সায়মা। এ পর্যন্ত বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ ৩৩ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। আজ বুধবার সকালে ইনস্টিটিউটের পরিচালকের কার্যালয়ে দুই শিশুকে বিদায় জানান হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। এসময় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় আহত ৫৭ জন এই ইনস্টিটিউট থেকে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ২০ জন। একজনকে ট্রমা…

Read More

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে অগ্নিসংযোগ ও চালককে পুড়িয়ে হত্যার ঘটনায় আনোয়ার হোসেন (৩৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে বুধবার (১২ নভেম্বর) ভোর ৪টার দিকে ফুলবাড়িয়া পৌরসভার চাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন পৌরসভার ৬নং ওয়ার্ডের চাঁদপুর এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি একই ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বলে জানিয়েছে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান। ওসি জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছি। ফুটেজে কিছুটা অস্পষ্ট থাকায় আনোয়ার হোসেনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। ফুটেজ দেখে ৮০ পার্সেন্ট নিশ্চিত হয়েছি- আনোয়ার হোসেনসহ অন্যরা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন। তাই আনোয়ার হোসেনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা…

Read More

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বরের কর্মসূচির দিনও সারা দেশে গণপরিবহন চলাচল স্বাভাবিক থাকবে। বুধবার (১২ নভেম্বর) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ। তিনি জানান, অন্যান্য দিনের মতো আগামীকালও সড়কে গণপরিবহন চলবে। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে পরিবহন মালিক ও শ্রমিকদের সতর্কভাবে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। পরিবহন মালিক সমিতি আরও জানায়, কোথাও যাতে কোনো বাসে অগ্নিকাণ্ড না ঘটে, সেজন্য পরিবহন মালিক এবং প্রতিটি বাস টার্মিনালের সংশ্লিষ্টদের সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বাসগুলোতে আবশ্যিকভাবে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের কথাও বলা হয়েছে।এদিকে শ্রমিকদের বিক্ষোভের বিষয়ে মালিক সমিতি জানায়, ১০ নভেম্বর…

Read More