Author: DailyCrisisBD
অর্থ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১১তম গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তায় প্রাথমিক সহকারী শিক্ষকদের সব কর্মসূচি প্রত্যাহার করেছে প্রাথমিক শিক্ষাক দাবি বাস্তবায়ন পরিষদ। পরিষদ জানায়, বর্তমান সময়ের প্রেক্ষাপটে অর্থ এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তিতে দিয়ে ১১ তম গ্রেডের নিশ্চয়তা দিয়েছে। এতে তারা সবাই আস্থা রাখবেন। এেই পরিপ্রেক্ষিতে আগামীকাল থেকে তারা চলমান আন্দোলন ও সকল কর্মসূচি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক শেষে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুন নাহার লিপি এ তথ্য জানান। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষকদের বেতন দুই ধাপ বাড়িয়ে ১১তম গ্রেড করার প্রস্তাব করা হয়েছে।…
একটি সিটের (আসন) বিনিময়ে স্বপ্ন আর পতাকা বিক্রি না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার নিজের ফেসবুক প্রোফাইলে দেয়া এক স্ট্যাটাসে এ কথা লিখেছেন তিনি। তবে কার উদ্দেশে এমন পোস্ট সেটি উল্লেখ করেননি তিনি।পাটওয়ারী লিখেছেন, “বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না।” এর আগে, বিকেলে এনসিপির কার্যালয়ে এক সমাবেশে তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধ থেকে নির্বাচন পেছালে দায় বিএনপি ও জামায়াতে ইসলামীর। পাটওয়ারী বলেন, “যদি রিফর্ম না হয়, জুলাই সনদ বাস্তবায়ন না হয়, জুলাই সনদের আইনি ভিত্তি না হয় তাহলে কিন্তু ইলেকশন যদি পিছিয়ে যায় আপনারা দুই দল ইতিহাসে…
ভোলার চরফ্যাশন উপজেলায় ধানক্ষেতে বসানো বৈদ্যুতিক ইঁদুর মারার ফাঁদে মো. জুবায়েদ (১৬) ও মো. জিহান (১৫) নামে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এক সঙ্গে দুই বন্ধুর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো উপজেলায়।সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ওমরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আলীগাঁ গ্রামের মেইন রাস্তার পাশে জনৈক তৈয়ব মাস্টারের বাড়ির সামনের একটি ধানক্ষেতে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুবায়েদ ওমরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলীগাঁ গ্রামের মো. রিয়াজের ছেলে এবং জিহান একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. ফরিদের ছেলে। তারা দুজনই স্থানীয় দুটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় প্রাইভেট পড়ে দুই বন্ধু বাড়ি ফিরছিল। পথিমধ্যে…
কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ ঘোষিত আগামী ১৩ নভেম্বর সম্পূর্ণ লকডাউন কর্মসূচির দুদিন আগেই আতঙ্ক ছড়িয়েছে ঢাকায়। সোমবার (১০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন জায়গায় বাসে আগুন দেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হলেও দুর্বৃত্তদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যার সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বাসে আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।তবে বাসটিতে কীভাবে আগুন লেগেছে এবং বাসে যাত্রী…
বাংলাদেশে বন্দর পরিচালনায় বৈশ্বিক অপারেটরদের আনা নিয়ে চলমান বিতর্কের মাঝে এ উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি জানান, বাংলাদেশে একটি দুর্নীতিমুক্ত, উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন লজিস্টিক নেটওয়ার্ক গড়ে তোলা দরকার, যাতে দেশের বন্দর কার্যক্রম অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে না পড়ে।আশিক বলেন, “মালিকানা আমাদের সাথেই থাকবে—কিন্তু আমরা স্বচ্ছতা, প্রযুক্তি-হস্তান্তর এবং বিশ্বমানের দক্ষতা চাই। যদি আমাদের বিশ্বব্যাপী বন্দর অপারেটর নেটওয়ার্কের অংশ হওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে আমাদের তরুণ প্রজন্ম দারুণ কাজ করবে।” বাংলাদেশের বন্দর খাতের আধুনিকীকরণ এবং বৈশ্বিক মান অনুসারে পরিচালনার উদ্যোগ দেশীয় অর্থনীতি ও বাণিজ্যের জন্য এক নতুন দিগন্তের সূচনা করবে…
গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) বাংলা বিভাগে শিক্ষক নিয়োগ ছাড়াই ক্লাস নেওয়ার ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের জাফরুল্লাহ চৌধুরী আর্কাইভসের সহকারী গবেষক খাদিজাতুল কুবরা মিম গত ২৯ অক্টোবর থেকে নিয়ম বহির্ভূতভাবে বিভাগটিতে শ্রেণিকার্যক্রম পরিচালনা করছেন। বিশ্ববিদ্যালয় থেকে এ বিষয়ে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে বিভাগীয় সূত্রে জানা যায়, অধ্যাপক মনসুর মুসার তত্ত্বাবধানে ‘আপদকালীন সময়’ দেখিয়ে মিমকে ক্লাস নেওয়ার অনুমতি দেওয়া হয়। ইউজিসির নিয়োগ বিধি ছাড়াই বাংলা বিভাগের ৩টি সেমিস্টারে নিয়মিত ক্লাস নিচ্ছেন তিনি। খাদিজাতুল কুবরা মিম বলেন, ‘কবিতা (কবিসতারা খাতুন) ম্যাম অসুস্থ থাকায় বিশেষ প্রয়োজনে আমাকে নিয়োগ দেয়া হয়েছে। এই নিয়োগটাতে মূলত প্রাথমিক ভাবে ক্লাস নেয়ার অনুমতি দেয়া হয়েছে। এ নিয়োগের বিষয়ে আমি…
ময়মনসিংহে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাইফুর রহমান। তিনি এর আগে কৃষি মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রয়োজনীয় জনস্বার্থে তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে ময়মনসিংহ জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দ্রুততম সময়ে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে। নতুন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান প্রশাসন ক্যাডারের একজন দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি বিভিন্ন দপ্তর ও মাঠ প্রশাসনে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে কৃষি মন্ত্রণালয়ে কর্মরত অবস্থায় কৃষি খাতের ডিজিটাল অগ্রগতি ও সেবা ব্যবস্থাপনায় তাঁর বিশেষ…
সমাজের ভিত্তি হলো পরিবার। একটি আদর্শ পরিবার শুধু ব্যক্তিগত জীবনে শান্তি আনে না, বরং সুস্থ সমাজ গঠনের পথও তৈরি করে। ইসলাম পরিবারকে মানব জীবনের কেন্দ্রবিন্দু হিসেবে বর্ণনা করেছে এবং কোরআন-হাদিসে আদর্শ পরিবার গঠনের করণীয় সম্পর্কে রয়েছে সুস্পষ্ট দিকনির্দেশনা। কোরআনে বলা হয়েছে, “তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার-পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন মানুষ ও পাথর।” (সূরা আত-তাহরিম: ৬)। এ আয়াত পরিবারকে সঠিক পথে পরিচালনার গুরুত্ব তুলে ধরে। ইসলাম আল্লাহভীতি, ন্যায়পরায়ণতা, পারস্পরিক সম্মান ও দায়িত্বশীলতার ভিত্তিতে পরিবার গঠনের কথা বলে। হাদিসে নবী মুহাম্মদ (সা.) বলেছেন, “তোমাদের মধ্যে সর্বোত্তম সে, যে তার পরিবারের সাথে উত্তম আচরণ করে।” (তিরমিজি)। অর্থাৎ পরিবারে নরম…
ইসলাম মানুষের জীবনকে পবিত্র ও সৎ পথে পরিচালিত করার শিক্ষা দেয়। নৈতিকতার বিপরীত কাজ বা আল্লাহর আদেশ অমান্য করা গুনাহ হিসেবে বিবেচিত। কোরআন এবং হাদিসে গুনাহ থেকে বাঁচার জন্য স্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। আত্মশুদ্ধি, তাকওয়া ও সচেতনতার মাধ্যমে একজন মুসলিম সহজেই পাপের দিক থেকে নিজেকে দূরে রাখতে পারে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, “নিশ্চয়ই আল্লাহ সেইসব মানুষকে ভালোবাসেন, যারা বারবার তওবা করে এবং নিজেকে পবিত্র রাখে।” (সূরা আল-বাকারা, আয়াত ২২২)। এখানে তওবা ও আত্মশুদ্ধিকে গুনাহ থেকে বাঁচার প্রধান মাধ্যম হিসেবে উল্লেখ করা হয়েছে। ইসলামি শিক্ষায় গুনাহ থেকে বাঁচার কয়েকটি গুরুত্বপূর্ণ উপায় ১. তওবা ও ইসতেগফার করা:হাদিসে এসেছে, রাসূল (সা.) বলেছেন, “প্রত্যেক আদম…
Daily Crisis BD | ঢাকা | রবিবার , ৯ নভেম্বর ২০২৫ খেজুর একটি জনপ্রিয় ও পুষ্টিকর ফল, যা স্বাদে মিষ্টি এবং শক্তির উৎস হিসেবে সর্বজনবিদিত। বিশেষ করে রোজার মাসে ইফতারের টেবিলে খেজুরের উপস্থিতি ঐতিহ্যের অংশ হলেও, সারা বছরই খেজুর খাওয়া শরীরের সুস্থতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানান পুষ্টিবিদরা। খেজুরে রয়েছে প্রাকৃতিক চিনি, ফাইবার, ভিটামিন ও খনিজ উপাদান, যা শরীরকে দ্রুত শক্তি জোগানো থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো পর্যন্ত নানা কাজে সহায়তা করে। এতে গ্লুকোজ, ফ্রুক্টোজ ও সুক্রোজ দ্রুত শক্তির জোগান দেয়। পাশাপাশি লোহা, পটাশিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হৃদযন্ত্র ও হাড়ের সুস্থতায় কার্যকর। খেজুরে থাকা প্রধান পুষ্টি উপাদান…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000