Author: DailyCrisisBD
ইস্তাম্বুলের আদালতের এই পরোয়ানায় যেসব ইসরাইলি কর্মকর্তাকে লক্ষ্য করা হয়েছে তাদের মধ্যে রয়েছে: প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির, সেনাপ্রধান লেফটেনেন্ট জেনারেল ইআয়াল জামির, নৌবাহিনী কমান্ডার ডেভিড স্যার সালামা। তবে পরোয়ানাভুক্ত সবার নাম প্রকাশ করেনি তারা।তুরস্ক এ ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে ‘পরিকল্পিত ও ধারাবাহিকভাবে’ গাজায় ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ’ চালানোর অভিযোগ এনেছে।মার্চে গাজা ভূখণ্ডে ‘তুর্কি-ফিলিস্তিনি মৈত্রী হাসপাতালে’ বোমাবর্ষণসহ বিভিন্ন হাসপাতালে ইসরায়েলি হামলায় প্রাণহানি, চিকিৎসা সরঞ্জামের ক্ষয়ক্ষতি, অবরোধ ও গাজাবাসীর জন্য মানবিক সহায়তা আটকে দেওয়ার মতো কর্মকাণ্ডকে অভিযগের পক্ষে যুক্তি হিসেবে হাজির করেছে আঙ্কারা। এ ‘তুর্কি-ফিলিস্তিনি মৈত্রী হাসপাতালটি’ তুরস্ক বানিয়ে দিয়েছিল।ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে…
আঞ্চলিক বাণিজ্য সহযোগিতায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে পাকিস্তান ও বাংলাদেশ। দুই দেশ করাচি ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচল পরিষেবা চালু করেছে, যা পণ্য সরবরাহের সময় ও খরচ উভয়ই উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে। শুক্রবার পাকিস্তানি গণমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা যায়।পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জাতীয় পরিষদে জমা দেওয়া এক লিখিত জবাবে জানান, নতুন এই শিপিং পরিষেবার ফলে পণ্য সরবরাহের সময় ২৩ দিন থেকে কমে মাত্র ১০ দিনে নেমে এসেছে। তিনি বলেন, এটি দুই দেশের মধ্যে লজিস্টিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাণিজ্যিক ব্যয় হ্রাসে বড় ভূমিকা রাখবে। পাক পররাষ্ট্রমন্ত্রী জানান, আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বাংলাদেশ তার বন্দরগুলোতে পাকিস্তানি…
উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) আগামী বছর থেকে বহুল প্রতীক্ষিত একক পর্যটন ভিসা চালু করতে যাচ্ছে। যার মাধ্যমে এক ভিসা দিয়েই ছয়টি দেশ ভ্রমণ করা যাবে। সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতিব জানিয়েছেন, চার বছরের যৌথ পরিকল্পনার পর এই উদ্যোগটি বাস্তবায়নের ধাপের কাছে পৌঁছেছে।নতুন ভিসার নাম হবে ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরস ভিসা’, যা অনুমোদন পাওয়ার পর একবার আবেদনেই পর্যটকদের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমান ভ্রমণ করার সুযোগ দেবে। প্রাথমিকভাবে এটি কেবল পর্যটন ও পারিবারিক ভ্রমণের জন্য প্রযোজ্য হবে। ভিসার আবেদন অনলাইনে করা যাবে। পর্যটকরা চাইলে একক দেশ অথবা ছয়টি দেশ একসঙ্গে বেছে নিতে পারবে। ভিসার মেয়াদ এক থেকে…
নিজস্ব প্রতিনিধি, নোয়াখালীঃ নোয়াখালী ৪ (সদর-সুবর্ণচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও নোয়াখালী জেলা জামায়াতে আমীর ইসহাক খন্দকার এর নেতৃত্বে নোয়াখালী পৌরসভা ও নোয়াখালী সদরে দাঁড়িপাল্লার পক্ষে বিশাল মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শনিবার (৮ নভেম্বর) সকালে শোভাযাত্রায় দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে বিভিন্ন স্লোগানে উচ্ছ্বসিত হয় নোয়াখালী ৪ আসনের জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। নোয়াখালী পৌরসভা গেইট থেকে উক্ত মোটর শোভাযাত্রার শুরু হয়। এ সময় দাঁড়িপাল্লার প্রতিকৃতি, দলীয় ও জাতীয় পতাকা বহন ছাড়াও এক রঙের গেঞ্জি পরিহিত অবস্থায় বিপুল সংখ্যক নোয়াখালী ৪ আসনের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেয়। নোয়াখালী ৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইসহাক খন্দকার এর সাথে জেলা ও…
ফুলপুর, ময়মনসিংহ – ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার বিকেলে বিএনপির বর্ণাঢ্য মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের নেতৃত্ব দেন সাবেক এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ। স্থানীয় বিএনপি নেতা ও নেতাকর্মীরা মিছিলের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরেন। মিছিল শেষে আলোচনা সভায় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন বক্তব্য প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা বলেন, এই দিবসকে স্মরণ করে দলের ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করার লক্ষ্যে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। বিএনপির এই কর্মসূচি ফুলপুরে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে স্থানীয় জনগণ গ্রহণ…
বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত লাচিত বরফুকান স্টেশনটি যা বাংলাদেশের নিরাপত্তার জন্য বড় হুমকি I “চিকেনস নেক” করিডোরের কাছে শিলিগুড়ি করিডোরের কাছাকাছি অবস্থিত উন্নত অপারেশনাল ক্ষমতা সূত্র জানায় যে সম্পূর্ণরূপে কার্যকরী হয়ে গেলে, স্টেশনটিতে প্রায় ১,৫০০ জন কর্মী থাকবে, যার মধ্যে একটি বিশেষায়িত প্যারা (স্পেশাল ফোর্সেস) ইউনিটও থাকবে এবং এটি কাউন্টার-ইন্টেলিজেন্স, সিগন্যাল মনিটরিং এবং দ্রুত প্রতিক্রিয়া অভিযানের কেন্দ্র হিসেবে কাজ করবে। লাচিত বরফুকান মিলিটারি স্টেশনের অফিসার পূর্ব কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল আর. সি. তিওয়ারি গজরাজ কর্পস এলাকা পরিদর্শনের সময় স্টেশনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। লাচিত বরফুকান মিলিটারি স্টেশনের অবস্থান এবং অবকাঠামোর বিবরণ ধুবরি জেলার বামুনিগাঁও (পর্ব-১…
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা এস এম শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে এমনটিই বলেছে মামলার তদন্তের দায়িত্বে থাকা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) সাত জনকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। শনিবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আখতার মোর্শেদ গণমাধ্যমকে এ কথা জানান। অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন- মেহেদী হাসান, মো. রাব্বি ওরফে কবুতর রাব্বি, মো. রিপন ওরফে আকাশ, নাহিদ হাসান পাপেল, মো. হৃদয় ইসলাম, মো. হারুন অর রশিদ সোহাগ ওরফে লম্বু সোহাগ ও মো. রবিন। অভিযুক্তদের সবাই মাদক…
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও ১০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। প্রথম ধাপে যাদের ছয় বিভাগ থেকে বেছে নেওয়া হবে। ইতোমধ্যে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের জন্য ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।আজ শনিবার (৮ নভেম্বর) থেকে আগ্রহীরা আবেদন করতে পারবেন, যা করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আবেদন করতে হবে। এজন্য ফরম পূরণের নির্দেশনা পাওয়া যাবে টেলিটকের ওয়েবসাইটে (http://dpe.teletalk.com.bd)। সেখানে থাকা নির্দেশনা অনুসরণ করে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।সহকারী শিক্ষকের এসব পদে বেতন হবে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ত্রয়োদশ গ্রেডে।
ময়মনসিংহ: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফুলপুরে আয়োজিত আলোচনা সভায় উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার বলেছেন, দলের ঘোষিত প্রার্থী তালিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, “কেউ কেউ মনে করছেন তারেক রহমান কর্তৃক ঘোষিত প্রার্থী তালিকা সঠিক নয়—এ ধরনের মন্তব্য বাস্তবতা বিবর্জিত। এসব কথায় কান না দেওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।” শুক্রবার বিকেলে ফুলপুরের সবুজ বাংলা মাঠে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোতাহার তালুকদার আরও বলেন, “দল যাকে মনোনয়ন দেয়, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করাই কর্মীদের দায়িত্ব। দলের সিদ্ধান্ত নিয়ে…
নুরে আলম জাহাঙ্গীর, কাতার প্রতিনিধি গতকাল নুজুম গ্রুপের অফিসে সৌজন্য সফরে আগমন করেন কাতার সফররত বাংলাদেশের প্রথিতযশা আলেম শাইখ মুফতি হারুন ইযহার হাফিজাহুল্লাহ,আলহাজ্ব শামছুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন,অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাহবুব আলম,দৈনিক মানবজমিন পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি মাওলানা আব্দুর রহমান সোহেল,ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি মোহাম্মদ তুহিন,এবং বাংলাদেশের সাড়া জাগানো গ্রাফিতি শিল্পী উসাইদ মোহাম্মদ। সফরকালে অতিথিবৃন্দ নুজুম গ্রুপের চলমান কার্যক্রম, সামাজিক উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবগত হন। তাঁরা গ্রুপের উদ্যোগে পরিচালিত ব্যবসায়িক ও মানবিক প্রকল্পসমূহের প্রশংসা করেন এবং নৈতিক নেতৃত্ব ও দায়বদ্ধ ব্যবসার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। এ সময় নুজুম গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন —চেয়ারম্যান…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000