Author: DailyCrisisBD

বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ড. জাকির নায়েককে বাংলাদেশে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা। বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। এখানে কে আসবে আর কে আসবে না, তা নির্ধারণ করবে দেশের জনগণ, কোনো বিদেশি শক্তি নয়। ভারতের প্রেসক্রিপশনে কোনো ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশে বাধা দেওয়া দেশের সার্বভৌমত্বের পরিপন্থি বলেও মন্তব্য করেন তারা। আপ বাংলাদেশের জবি শাখার সংগঠক তৌহিদুল ইসলাম বলেন, গত ১৫ বছরে খুনি হাসিনা বাংলাদেশকে ভারতের কলোনিতে পরিণত করেছে। জুলাই অভ্যুত্থান ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক প্রতিক্রিয়া। আমরা ভেবেছিলাম…

Read More

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে চোরাকারবারের তৎপরতা সন্দেহে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড ছুড়েছে। বুধবার (০৫ নভেম্বর) ভোরে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পকেট সীমান্তে এ ঘটনা ঘটে।আকস্মিক গ্রেনেড বিস্ফোরণের তীব্র শব্দে সীমান্তবর্তী বাড়িঘরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সীমান্তবর্তী অনেক মানুষ বিস্ফোরণের শব্দে ঘুম থেকে জেগে পরিস্থিতি বুঝতে না পেরে উৎকণ্ঠায় পড়ে যান। স্থানীয় সীমান্ত সূত্র ও বিজিবি জানায়, শ্রীরামপুর ইউনিয়নের বিপরীতে ভারতের কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জ থানার সীমান্ত সংলগ্ন গ্রাম ভেল্কু লতামারী। বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ৮৫৪ নম্বরের সাবপিলার ৩-এর সীমান্ত এলাকার শূন্যরেখায় ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের টহল দলের বিএসএফ সদস্যরা বুধবার ভোর ৫টা ২০ মিনিটে ৩ রাউন্ড সাউন্ড…

Read More

নোয়াখালী প্রতিনিধিঃ প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি এ স্লোগানকে সামনে রেখে বেকার যুবক ও যুবনারীদেরকে নিয়ে সুবর্ণচর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজন করেন বসত বাড়িতে সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালবেলা চর জুবলী স্কুল এন্ড কলেজে ৭দিন ব্যাপি এই অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আফসার সায়মা। প্রধান অতিথি বক্তব্যে বলেন, বেকারত্ব রোধ ও যুবক-যুবরানীদের স্বাবলম্বী হতে কৃষি প্রশিক্ষণের কোন বিকল্প নেই। বসত বাড়িতে সবজি চাষ করে সমাজের বেকার যুবক ও যুবনারীরা নিজেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবেন আমার বিশ্বাস। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ…

Read More

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস তালুকদার ঝুমাকে বুধবার সকালে রাজধানীর ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, ঝুমা তালুকদার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। তিনি নেত্রকোনা-১ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের মেয়ে। গত দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন…

Read More

পুরোনো ও ত্রুটিপূর্ণ মিশরীয় বিমান ভাড়ায় এনে সরকারের ৭৪১ কোটি টাকা ক্ষতির মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) আমলে নিয়েছেন আদালত।বুধবার (৫ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ অপর ১৮ আসামিকে অব্যাহতি দিয়েছেন। তবে পলাতক থাকায় সাবেক বিচারপতি এএফএম মেজবাউদ্দিনসহ সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য জানান।গ্রেপ্তারি পরোয়ানা জারি করা অন্যরা হলেন– বিমানের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান এয়ার মার্শাল জামাল উদ্দিন আহমেদ, সাবেক পরিচালক ফজলে কবির, সাবেক পরিচালক খোরশেদ আলম চৌধুরী, সাবেক পরিচালক এয়ার ভাইস মার্শাল আবু এসরার, সাবেক পরিচালক মেজর জেনারেল আবুল হোসেন ও…

Read More

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে জানা গেছে ভয়াবহ এই দুর্ঘটনার কারণ। মূলত পাইলটের উড্ডয়নের ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটে।বুধবার (৫ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবদনের বরাত দিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন কমিটির সদস্যরা। প্রেস সচিব বলেন, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণেই মাইলস্টোন বিমান দুর্ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রশিক্ষণের সময় যখন পাইলট ফ্লাই করছিলেন…

Read More

দুই বছর আগে সিলেটের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ান তরুণ গায়ক তাসরিফ খান। বন্যাদুর্গতদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করেন তিনি। মুহূর্তে ভাইরাল হয় সেই লাইভ, আর এরপর দুই মাস ধরে সিলেটবাসীর পাশে ছিলেন এই গায়ক।দীর্ঘদিন পর আবার সিলেট যাত্রা করেন তাসরিফ। কিন্তু এবার তার অভিজ্ঞতা ছিল হতাশাজনক। ফেসবুকে তিনি লিখেছেন, ‘প্রজাদের জান গেলে কী আসে যায়?তাসরিফ আরও জানিয়েছেন, ‘ঢাকা-সিলেট মহাসড়ক একটা মহা অভিশাপের নাম। গত দুই দিনে যাওয়া-আসার পথে তিনটা জঘন্য অ্যাকসিডেন্ট দেখলাম। এটা জানতেন? জানবেন না, জানার কথা না, কারণ এখানে কোনো রাজা, মন্ত্রী কিংবা সেনাপতির কিছু হয়নি, হয়েছে প্রজাদের!’ তাসরিফের এই পোস্টে অনেক মন্তব্য এসেছে যে, সম্প্রতি সিলেটের…

Read More

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪৬ ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনটি এখন রাজনীতিতে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু। একদিকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মাঠে নামছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ মোতাহার হোসেন তালুকদার। অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে মুফতি মাহমুদউল্লাহ ইতোমধ্যে প্রচার-প্রচারণায় সক্রিয় হয়েছেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীও এই আসনে শক্ত অবস্থানে থাকলেও এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেনি। বিএনপি প্রার্থী: স্থানীয় মাঠ-সংগঠন নির্ভর শক্তি বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার ফুলপুর-তারাকান্দা অঞ্চলে দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে সক্রিয়। উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের গ্রাসরুট কমিটির সঙ্গে তার সর্ম্পক দৃঢ় বলেই স্থানীয় বিশ্লেষকদের মত। গণসংযোগ, সামাজিক সংগঠনের কার্যক্রম এবং পূর্বের…

Read More

স্টাফ রিপোর্টার:বাংলাদেশের উত্তরাঞ্চলে তিস্তা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাখো মানুষের জীবন ও জীবিকার ভিত্তি। কৃষিকাজ, মৎস্য আহরণ থেকে শুরু করে বন্যাপ্রতিরোধ ও নৌযাত্রা প্রতিটি ক্ষেত্রেই নদীর পানির স্বাভাবিক প্রবাহ নির্ণায়ক ভূমিকা পালন করে। কিন্তু দীর্ঘ সময় ধরে তিস্তার পানি বণ্টনে বৈষম্য এবং বর্ষা-শুষ্ক মৌসুমে পানি প্রবাহের চরম অস্থিরতা উত্তরাঞ্চলের মানুষের জীবনকে অনিশ্চিত করে তুলেছে। পানি বণ্টন সংকট ও ক্ষতি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বিগত এক দশকেরও বেশি সময় ধরে শুষ্ক মৌসুমে তিস্তায় পানির প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। ২০১৪ সালের পর থেকে এ প্রবণতা আরও প্রকট হয়েছে। ফলে কৃষি জমিতে সেচের সংকট তৈরি হয় এবং নদীভাঙন ও বালুচর…

Read More

সুষ্ঠু, অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। গাজীপুর, বুধবার:আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন আয়োজন নিয়ে কোনো ধরনের হুমকি নেই। তিনি বলেন, নির্বাচনকে ফ্রি, ফেয়ার ও বিশ্বাসযোগ্য করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল সংস্থাকে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার-বীজ সরবরাহ এবং সেচ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এটির জন্য নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন একসাথে…

Read More