Author: DailyCrisisBD
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, আমি জনগণের জন্য কাজ করি, তাই জনগণই আমার শক্তি। সীতাকুণ্ডের মানুষ আমার সঙ্গে আছে। ধানের শীষ নিয়েই আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করবো। তিনি বলেন, মনোনয়ন কোনো বড় বিষয় নয়। শেষ পর্যন্ত জনগণই নির্ধারণ করবে কাকে তারা চান। আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসা ও আস্থার প্রতি সবাই শ্রদ্ধাশীল থাকবে। দলীয় মনোনয়নও সে অনুযায়ীই হবে। > সারা দেশ বিএনপি মনোনয়ন না দিলেও ধানের শীষেই নির্বাচন করবেন আসলাম চৌধুরী, কিন্তু কীভাবে? উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১৮: ২২ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, আমি জনগণের জন্য…
ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে করা পৃথক তিন মামলার দুটিতে তদন্ত কর্মকর্তাকে জেরা করেছে আসামিপক্ষ। তবে এদিন আংশিক জেরা শেষে পরবর্তী জেরার জন্য আগামী ১০ নভেম্বর দিন ধার্য করেন আদালত। বৃহস্পতিবার ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে দুই মামলার তদন্ত কর্মকর্তাদের আসামি রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমের পক্ষে আইনজীবী মো. শাহিনুর ইসলাম জেরা করেন।এর মধ্যে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে করা মামলায় তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এবং শেখ হাসিনা ও…
সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। বৃহস্পতিবার রাতে পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়। ওই পোস্টে বলা হয়েছে, সম্প্রতি সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারক চক্র হোয়াটসঅ্যাপে মেসেজ (বার্তা) দিয়ে অর্থ দাবি করছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। আইডিতে বিশিষ্ট ব্যক্তির ছবি থাকা মানে মোবাইল নম্বরটি ওই ব্যক্তির বলে মনে করার কারণ নেই। প্রতারকদের এ ধরনের মেসেজে সাড়া না দিতে সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে। এতে আরো বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ প্রতারক চক্রের বিরুদ্ধে সর্বোচ্চ সজাগ রয়েছে। কেউ এ ধরনের প্রতারণার সঙ্গে…
২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।শফিকুল আলম জানান, বৃহস্পতিবার ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আগামী বছর নির্বাহী আদেশে এবং সাধারণ ছুটি মোট ২৮টি। এরমধ্যে ৯ দিন শুক্র ও শনিবার, এজন্য মূল ছুটি হবে ১৭ দিন। এর আগে গত বছরের ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের ছুটির তালিকার অনুমোদন দেওয়া হয়েছিল। সেই তালিকা অনুযায়ী, ২০২৫ সালে ছুটি ছিল মোট ২৬ দিন। এর মধ্যে সাধারণ ছুটি ১২ দিন ও নির্বাহী আদেশের ছুটি ১৪ দিন। তবে সাধারণ ছুটির মধ্যে…
ডিসি এর দিকনির্দেশনায় মিরপুর ট্রাফিক বিভাগের উদ্যোগে মিরপুর-১০ থেকে হোপের গলি পর্যন্ত সড়কের উপর স্থাপিত ভাসমান দোকানসমূহ অপসারণ করা হয়, অবৈধভাবে পার্কিং করে রাখা যানবাহনসমূহের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ অভিযানে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ক্রাইম বিভাগের সম্মিলিত সহায়তায় পথচারী ও যানবাহনের স্বাভাবিক গতিশীলতা নিশ্চিত করা হয়। যার ফলে রাস্তাটি যানজটমুক্ত হয়ে নাগরিকদের চলাচল সহজতর হয়। ✅ জনস্বার্থে নিয়মিত এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।✅ নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। সকলকে অনুরোধ করা যাচ্ছে—রাস্তার উপর অবৈধভাবে দোকান স্থাপন ও যানবাহন পার্কিং থেকে বিরত থাকুন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় উঠে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এলাকায় দীর্ঘদিন সাংগঠনিকভাবে সক্রিয় থাকা এই রাজনৈতিক দলটির সমর্থক সাধারণ ভোটারদের দাবি, এবার ভোটের মাঠে “নীরব বিপ্লব” ঘটানোর সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও সাম্প্রতিক সময় পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেনি দলটি, তবে মাঠ পর্যায়ে প্রচার-প্রচারণা, জনসংযোগ এবং সামাজিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে ধীরে ধীরে নিজেদের অবস্থান শক্ত করে তুলছে জামায়াত। আসনটিতে প্রচলিত রাজনৈতিক দলগুলোর মধ্যে ভোটের প্রতিদ্বন্দ্বিতা বরাবরই তীব্র। তবে এবারের নির্বাচনে ‘ভোটের কৌশল’ এবং ‘সংগঠনভিত্তিক ভোট ব্যাংক’ বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। ভোটারদের প্রত্যাশা ও বক্তব্য ফুলপুর উপজেলার কয়েকজন…
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রতিক্রিয়া পরিষেবা সংক্রান্ত স্টেকহোল্ডারদের সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শহর মাইজদীর নাইস গেষ্ট হাউজের হল রুমে মঙ্গলবার রাতে এ সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন,ইউএনএফপিএ বাংলাদেশের প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং, নোয়াখালী সিভিল সার্জন ডা.মরিয়ম সিমি, ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের সুপারিনটেন্ড ডা.মো.ফরিদ উদ্দিন প্রমূখ। সভায় বক্তারা, মাতৃত্বকালীন সেবা, জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং, প্রসূতি ফিস্টুলা প্রতিরোধ এবং লিঙ্গ-ভিত্তিক সহিংসতার প্রতিক্রিয়াসহ মানসম্পন্ন মাতৃত্ব ও প্রজনন স্বাস্থ্যসেবা প্রদান করা এবং ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ২৪ ঘন্টা কার্যকরী উচ্চমানের সিইএমওএনসি পরিষেবা জোরদারে সহায়তার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার আলতাফুন্নেছা খেলার মাঠের সংলগ্ন ইউটিউবার ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্যের নিজ বাড়ির সামনের দরজায় বুধবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে দু’জন মুখোশধারী আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করেছেন। ঘটনায় কেউ হতাহত হয়নি এবং বাড়িতে তেমন কোনো ক্ষয়ক্ষতি নেই বলে জানানো হয়েছে। পিনাকী ভট্টাচার্য তার ভেরিফাইড ফেসবুক পেজে ঘটনার কথা শেয়ার করে বলেন, গত রাতে দুইজন মুখোশধারী তার বাড়ির দরজায় আগুন ধরিয়ে গিয়েছেন। তিনি জানান, বাড়িতে তাঁর বৃদ্ধা মা থাকেন এবং সকলে পরিবারের নিরাপত্তা কামনা করছেন। পিনাকী আরও উল্লেখ করেছেন, এই ধরনের কাজ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মনে হচ্ছে; তিনি দোষীদের দ্রুত আটক ও বিচারের দাবি জানিয়েছেন ও বলেন, ‘আমাকে…
ঢাকা: বিএনপি দেশে বহুদলীয় গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করে একদলীয় রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসির উদ্দিন পটওয়ারি। তিনি বলেন, “গণতন্ত্রের কথা বললেও বিএনপির রাজনৈতিক আচরণ ও কৌশল বাস্তবে একদলীয় মনোভাবের প্রতিফলন ঘটায়।” রবিবার রাজধানীতে এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। নাসির উদ্দিন পটওয়ারি বলেন, রাজনৈতিক বিরোধিতা থাকা সত্ত্বেও একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মত প্রকাশের বহুমাত্রিকতা রক্ষা করার দায়িত্ব সব রাজনৈতিক দলের। কিন্তু বিএনপি বিভিন্ন সময়ে সমালোচনাকে সহনশীলভাবে গ্রহণ করতে না পেরে সংঘাতমুখী রাজনীতিকে উৎসাহিত করেছে বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, “বহুদলীয় রাজনীতির কথা বলা হচ্ছে, কিন্তু সিদ্ধান্ত…
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। গুরুতর অসদাচরণের প্রমাণ পাওয়ায় তাকে অপসারণ করা হয়। বুধবার (৫ নভেম্বর) আইন মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের পুনর্বহালকৃত অনুচ্ছেদ ৯৬-এর দফা (৬)-এর বিধান অনুযায়ী তাকে অপসারণ করেছেন। এতে বলা হয়েছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্তে হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার তার পদের দায়িত্ব সঠিকভাবে পালনে অযোগ্য হয়ে পড়েছেন বিধায় রাষ্ট্রপতি সংবিধানের পুনর্বহালকৃত অনুচ্ছেদ ৯৬-এর দফা (৬)-এর বিধান অনুযায়ী তাকে অপসারণ করেছেন।এর আগে গত ২৭ আগস্ট অনিয়মের অভিযোগের ব্যাখ্যা দিতে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000