Author: DailyCrisisBD
২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের তালিকা তৈরির কাজ চলছে। দায়িত্ব পালনের মেয়াদ ও সংশ্লিষ্ট নির্বাচনগুলোর ভিত্তিতে তাদের ভূমিকা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সূত্র জানায়, একই কর্মকর্তা একাধিক জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করে থাকলে তার ক্ষেত্রে পরিস্থিতি আরও সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা হচ্ছে। বিশেষ করে যারা পরপর তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করেছেন, তাদের শনাক্ত করে আলাদাভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ বিষয়ে দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, “২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে যারা ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন, আমরা তাদের শনাক্ত করছি। সবাইকে…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত স্বতন্ত্রভাবে অংশ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নির্বাচনী সমীকরণ, এলাকাভিত্তিক রাজনৈতিক অবস্থান এবং জনগণের সমর্থন বিবেচনায় নিয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। সম্প্রতি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “আমি জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিই। এলাকার মানুষের সমর্থন, তাদের প্রত্যাশা এবং উন্নয়নের লক্ষ্য সামনে রেখে আপাতত স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। সময় এবং পরিস্থিতি অনুযায়ী আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।” তিনি আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণের মূল উদ্দেশ্য হচ্ছে স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়া এবং তরুণ সমাজকে সম্পৃক্ত করা। তিনি…
৫ দফা দাবিতে আগামী মঙ্গলবার রাজধানীর পল্টনে আয়োজন করা জনসভা সফল করতে দলীয় নেতাকর্মী ও ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।রবিবার (৯ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জনসভা বাস্তবায়ন কমিটির এক সভায় এই আহ্বান জানানো হয়। পাঁচ দফা দাবিতে আন্দোলনরত ৮টি রাজনৈতিক দলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ নভেম্বর বেলা ২টায় পল্টন মোড়ে এই জনসভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।বৈঠকে উপস্থিত…
বিসিবি পরিচালক ফারুক আহমেদের হৃৎপিন্ডে রিং পরানো হয়েছে। হৃৎপিন্ডে তার আগেই একটা রিং ছিল। সাধারণত একটা চেকআপের জন্য ল্যাব এইড হাসপাতালে এসেছিলেন। সেই চেকআপে জটিলতা মিলল। জানা গেল, হৃৎপিন্ডে ব্লকের সমস্যা রয়েছে। চিকিৎসক রায়ান আনিফের পরামর্শ এবং তত্ত্বাবয়ানে তার হৃৎপিন্ডে নতুন করে রিং পরানো হয়। সাবেক ক্রিকেট অধিনায়ক এখন হাসপাতালে চিকিৎসা নিয়ে বিশ্রামে রয়েছেন। ফারুক আহমেদের স্বজনরা জানিয়েছেন, তিনি সুস্থ আছেন। সমস্যা কেটে গেছে। যথাসময়ে চেকআপ করানোয় তার জটিলতা ধরা পড়েছিল এবং সেটার সমাধানও হয়েছে। > খেলা হৃৎপিন্ডে জটিলতা নিয়ে ফারুক আহমেদ হাসপাতালে স্পোর্টস রিপোর্টার প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ২৩: ০৫ আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ২৩: ১২ বিসিবি পরিচালক ফারুক আহমেদের…
ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার ৪৭৯ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে চট্টগ্রামের আলোচিত শিল্পোদ্যোক্তা সাইফুল আলমসহ (এস আলম) ৬৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান সংস্থার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়– ১ এ মামলাটি করেন বলে জানিয়েছেন সংস্থার সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ। দুদক কর্মকর্তারা বলছেন, এটিই দুদকের ইতিহাসে সবচেয়ে বড় অংকের অর্থ আত্মসাতের মামলা। অভিযোগে বলা হয়েছে, ইসলামী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের বিধি, নীতিমালা ও পরিপত্র উপেক্ষা করে আসামিরা যোগসাজশ করে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম স্টিলস লিমিটেড ও এস আলম ট্রেডিং কোম্পানি লিমিটেডের নামে বিপুল পরিমাণ ঋণ…
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যকে ‘অযথার্থ’ এবং ‘শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি অসম্মানজনক’ বলে উল্লেখ করেছে বাংলাদেশ সরকার। বিষয়টি নিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একটি স্বাধীন ও সার্বভৌম দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে কোনো দেশের উচ্চপর্যায়ের ব্যক্তির মন্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। বাংলাদেশ সরকার মনে করে, দুই দেশের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে এগিয়ে নিতে হলে এমন মন্তব্য এড়িয়ে যাওয়া উচিত। ঢাকা আরও জানিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস…
সরকার দেশের আরও ১৪টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। এ বিষয়ে আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকরা বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে দায়িত্ব পালন করছিলেন। প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনের মাঠপর্যায়ে কর্মদক্ষতা বৃদ্ধি ও উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে এই পদায়ন করা হয়েছে। নতুন ডিসিদের দ্রুত সংশ্লিষ্ট জেলায় যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন জেলা প্রশাসক নিয়োগ পাওয়া জেলাগুলো হলোব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর। এর আগে গত শনিবার রাতে আরও ১৫টি জেলায় জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। ফলে দুই দিনে মোট ২৯ জেলায়…
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যকে ‘অযথার্থ’ এবং ‘শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনক নয়’ বলে মন্তব্য করেছে ঢাকা।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বাসসকে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা মনে করি, রাজনাথ সিংয়ের মন্তব্য সঠিক ও গঠনমূলক নয় এবং তা শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনকও নয়।’ ভারতের নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল জোশির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ‘নিজের কথাবার্তায় সতর্ক থাকা’র পরামর্শ দেন।সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে কোনো টানাপোড়েন চাই না, তবে ইউনূসকে তার বক্তব্যে সতর্ক থাকতে হবে।’ গত শুক্রবার নেটওয়ার্ক১৮…
ময়মনসিংহ, গৌরীপুরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, ঘটনাস্থলে ছাত্রদল নেতার মৃত্যু আসন্ন সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অনুষ্ঠান মঞ্চ ও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। রোববার সন্ধ্যায় গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় এ ঘটনা ঘটে।এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তানজিন আহমেদ মিঠু নামে ছাত্রদলের এক নেতার। মিঠু উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও স্থানীয় বিএনপি নেতা ইকবাল হোসেনের সমর্থক ছিলেন।এলাকায় উত্তেজনা বিরাজ করছে।তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম।…
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মার্কিন কৃষিপণ্যে প্রবেশাধিকার বাংলাদেশের খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ- যা আমাদের জাতীয় নিরাপত্তার একটি প্রধান উপাদান হিসেবেও বিবেচিত।রবিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। প্রেস সচিব লিখেছেন, গত ১৫ মাসে যুক্তরাষ্ট্রের কৃষি অর্থনীতি ও ফার্ম লবির সঙ্গে শক্তিশালী সম্পর্ক স্থাপন বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম বড় অর্জন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দূরদর্শী নেতৃত্বে ড. খলিলুর রহমানের মাধ্যমে এই সাফল্যের সূচনা হয়, যিনি প্রথমে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পান।অধ্যাপক ইউনূস তাকে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে যোগাযোগ স্থাপনের…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000