Author: DailyCrisisBD
ঢাকা, ০৩ নভেম্বর ২০২৫:জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও রাজনৈতিক সংস্কার দাবিতে সমমনা আটটি রাজনৈতিক দল নতুন করে মাঠে নামার ঘোষণা দিয়েছে। সোমবার সকালে রাজধানীর বায়তুল মোকাররম সংলগ্ন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত শীর্ষ নেতাদের বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে জুলাই সনদের আদেশ জারি, সংশোধিত আরপিও বহাল রাখা এবং পৃথক গণভোটসহ পাঁচ দফা দাবি উপস্থাপন করা হয়। দলগুলো জানায়, প্রধান উপদেষ্টা বরাবর এই দাবিসমূহ তুলে ধরে স্মারকলিপি প্রদান করা হবে। ঘোষিত পাঁচ দফা দাবি: ১️⃣ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর পৃথক গণভোট আয়োজন; উপদেষ্টা পরিষদে অনুমোদিত সংশোধিত…
ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য দলের একক প্রার্থী ঘোষণা করছে বিএনপি। প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থী মনোনীত করেছে দলটি। এ তালিকায় দেখা গেছে, শেখ হাসিনার পতন আন্দোলনের সম্মুখ সারির নেতা ও এরপর গঠিত রাজনৈতিক দল এনসিপির কেন্দ্রীয় অনেক নেতার জন্মস্থান এলাকায় প্রার্থী দিয়েছে বিএনপি। এর মধ্যে দেখা গেছে, এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের রংপুর-৪ (কাউনিয়া ও পীরগাছা), মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর কুমিল্লা-৪ (দেবিদ্বার), মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের পঞ্চগড়-১ (সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া), সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদের নোয়াখালী-৬ (হাতিয়া) ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। বিএনপি রংপুর-৪ আসনে এমদাদুল হক ভরসা,…
ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য দলের একক প্রার্থী ঘোষণা করছে বিএনপি। প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থী মনোনীত এবং প্রাথমিক তালিকা প্রকাশ করেছে।এই প্রাথমিক তালিকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার নাম দেখা যায়নি। তার এলাকা ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের মধ্যে ৪টিতে প্রার্থী ঘোষণা করেছে দলটি। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে খালি রাখা হয়েছে।সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত জাতীয় ঐকমত্য কমিশন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নে তাদের সুপারিশ সরকারের হাতে হস্তান্তর করে ২৮শে অক্টোবর। সেই সুপারিশে সনদ বাস্তবায়নে অবিলম্বে সরকারি আদেশ জারি করে একটি গণভোট আয়োজনের সুপারিশ করা হয়।গণভোটের ব্যালটে দেয়ার জন্য কমিশন যে প্রশ্ন সুপারিশে করেছে তা হলো: ‘আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং ইহার তফসিল-১ এ সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন?’ কমিশন তাদের সুপারিশে বলেছে: “ত্রয়োদশ জাতীয় সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ ও জাতীয় সংসদ হিসেবে কার্যকর থাকবে। তবে সংবিধান সংস্কার পরিষদ কার্যকর থাকবে ২৭০ দিন”। এ বিষয়ে বিকল্প প্রস্তাবে কমিশন…
চীনের সঙ্গে সাম্প্রতিক সময়ে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে বাংলাদেশ। বিশেষ করে প্রতিরক্ষা খাতে বেইজিংয়ের সঙ্গে ঢাকার নতুন সম্পর্ক চিন্তা ধরাচ্ছে প্রতিবেশী দেশের থিংকট্যাংকে। মাস দেড়েক আগেই বেশ আলোচনার জন্ম দিয়েছিল চীনের অত্যাধুনিক জে-১০সি যুদ্ধবিমান কেনার ব্যাপারে অন্তর্বর্তী সরকারের আলোচনার বিষয়টি। এমনকি পাকিস্তান, তুরস্ক ও ইতালির কাছ থেকেও অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার ব্যাপারেও আগ্রহ দেখিয়েছে এ সরকার।এরই মধ্যে নতুন খবর, এবার চীনের কাছ থেকে ভয়ংকর এসওয়াই-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক ও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতেই সরকারের এমন সিদ্ধান্ত বলে জানা গেছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার বরাতে রোববার (২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য…
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ১৩ হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য টেলিটকের সঙ্গে বৈঠক করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার সকালে বৈঠকটি হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম।তিনি গণমাধ্যমকে বলেন, ইতোমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাই দ্রুত সার্কুলার প্রকাশের জন্য আমরা টেলিটকের সঙ্গে আজ একটি মিটিং করেছি। অনলাইনে আবেদনের জন্য টেলিটককে সফটওয়্যার ডেভেলপ করার কথা বলা হয়েছে। অল্প সময়ের মধ্যেই এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর আগে গতকাল রোববার প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন সংশোধনীতে…
ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরানের রাজধানী তেহরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে দুই সপ্তাহের মধ্যে শহরের পানীয় জলের প্রধান উৎস শুকিয়ে যেতে পারে। স্থানীয় সময় রোববার (২ নভেম্বর) সরকারি সংবাদসংস্থা আইআরএনএকে তেহরান পানি কোম্পানির পরিচালক বেহজাদ পারসা জানান, তেহরানের পাঁচটি পানির উৎসের একটি আমির কাবির ড্যামে বর্তমানে মাত্র ১ কোটি ৪০ লাখ (১৪ মিলিয়ন) ঘনমিটার পানি আছে—যা এর মোট ধারণক্ষমতার মাত্র ৮ শতাংশ, তিনি বলেন, এই পরিমাণ পানি সর্বোচ্চ দুই সপ্তাহ শহরকে সরবরাহ করা সম্ভব। দেশটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার মুখোমুখি। তেহরান প্রদেশে বৃষ্টিপাতের মাত্রা ছিল ‘প্রায় শত বছরের মধ্যে সবচেয়ে কম’—গত মাসে জানিয়েছিলেন এক স্থানীয় কর্মকর্তা। দশ মিলিয়নেরও বেশি জনসংখ্যার…
বাংলাদেশে উদ্ভাবনী উদ্যোগ ও তরুণ উদ্যোক্তাদের বিকাশ ত্বরান্বিত করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) পরিচালিত ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প কো-ওয়ার্কিং স্পেস ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নিয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব অনিয়মিত স্টার্ট-আপদের বরাদ্দ বাতিলের পাশাপাশি নতুন ও যোগ্য স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের আধুনিক কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি সরকারি সম্পদের সুষ্ঠু, স্বচ্ছ ও কার্যকর ব্যবহারের ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন। নতুন কো-ওয়ার্কিং স্পেস নীতিমালা বাস্তবায়নের পর আইডিয়া প্রকল্পের কার্যক্রম আরও গতিশীল হয়েছে। এ পর্যন্ত বিশেষ কমিটির ছয়টি সভায় নতুন স্টার্ট-আপদের…
ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করায় সাইবার সুরক্ষা আইনে শাহবাগ থানায় মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষিকা ও সহকারী প্রক্টর শেহরীন আনিম ভূইয়া মোনামি।সোমবার (৩ নভেম্বর) শাহবাগ থানায় এই মামলা করেন তিনি। এ সময় ডাকসুর সদস্যরা ওই শিক্ষিকার সঙ্গে ছিলেন। বিষয়টি নিশ্চিত করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া। সেখানে তিনি লিখেছেন, শেহরীন আমিন ভুইয়া ম্যাম তার ছবি এডিট করে ফেসবুকে পোস্ট করা ব্যক্তিদের বিরুদ্ধে শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন। আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে আমি সার্বিক সহায়তা করেছি। উপস্থিত ছিলেন ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং মুক্তিযুদ্ধ ও…
ই-পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া আরও সহজ এবং সম্পূর্ণরূপে কাগজবিহীন করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে প্রকাশিত এই নির্দেশনায় আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ও বাধ্যবাধকতা আনা হয়েছে। এখন থেকে ই-পাসপোর্টের আবেদন পুরোপুরি অনলাইনে পূরণ ও দাখিল করা বাধ্যতামূলক। মূল পরিবর্তন ও নির্দেশনাসমূহ: অনলাইন আবেদন বাধ্যতামূলক: আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে পূরণ ও জমা দিতে হবে। সত্যায়িত কাগজপত্র বা আলাদা ছবি জমা দেওয়ার প্রয়োজন নেই। পরিচয়পত্র ব্যবহার: আবেদন ফরমে অবশ্যই জাতীয় পরিচয়পত্র (NID) অথবা ইংরেজি ভার্সনের অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC) ব্যবহার করতে হবে। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পিতা বা মাতার NID নম্বর আবশ্যক।বয়সভিত্তিক দলিল: ১৮ বছরের নিচে: কেবল ইংরেজি ভার্সনের…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000