Author: DailyCrisisBD
বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়ীদের তালিকায় নাম আসায় বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে বরখাস্ত করতে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। শনিবার ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু রেজিস্ট্রি ডাকযোগে এ চিঠি পাঠান। চিঠিতে বলা হয়েছে, জাতীয় জীবনের এক করুণতম অধ্যায় ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড— যেখানে দেশের ৫৭ জন সেনা কর্মকর্তাসহ অসংখ্য সদস্য নির্মমভাবে শহীদ হন— এখনও জাতীয় বেদনা ও বিচার প্রত্যাশার এক অমলিন স্মৃতি হয়ে আছে। সম্প্রতি জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের দাখিল করা রিপোর্টে বর্তমান বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমের নাম উত্থাপিত হওয়ায় দেশের ন্যায়বিচার, জনআস্থা এবং…
হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় ডিসেম্বরের শুরুতেই তাপমাত্রার পারদ ১০ ডিগ্রিতে নেমে আসায় জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। হিমালয়ের কন্যা বলে খ্যাত এই জেলায় শীত বাড়ার সঙ্গে সঙ্গে ভোর ও রাতে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ভোগান্তি বেড়েছে নিম্ন আয়ের মানুষের। অনেকেই ভোরবেলা খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন, শ্রমজীবী মানুষের কাছে এই আগুনই এখন ভরসা। ভোর হতে ঘন কুয়াশার চাদরে ঢাকা জনপদে বেলা বাড়ার সাথে সাথে ঝলমলে রোদের দেখাও মেলে। বোদা উপজেলার ভাসাইনগর গ্রামের কৃষি শ্রমিক বাবুল বলেন, ‘শীতের কারণে ভোরে কাজে বের হওয়া এখন খুবই কষ্টকর। ঠান্ডায় হাত-পা অবশ হয়ে আসে। কিন্তু কাজ না করলে খাব কী?’ পঞ্চগড় সদর উপজেলার মোলানী পাড়া…
যিনি বৃহত্তর সবুজবাগ থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাধারণ সম্পাদক সভাপতি দায়িত্ব দক্ষতার সাথে পালন করে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার পরে বর্তমানে জাতীয় নির্বাহী কমিটির নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি জনাব মির্জা আব্বাস ও মিসেস আফরোজ আব্বাসের স্নেহধন্য একজন পরীক্ষিত রাজনীতিবিদ তিনি আজ খিলগাঁও মডেল কলেজ প্রাক্তন ছাত্রদের সংগঠন ওসাকার আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির দোয়া আয়োজনে উপস্থিত থেকে খিলগাঁও চৌরাস্তা মসজিদে আসরের নামাজ আদায় পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার…
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় কুদ্দুস দালালের মাধ্যমে গত ৩ অক্টোবর ঘর ছাড়েন নিশাত। প্রথমে সৌদি আরব যান। সেখানে ওমরাহ করেন। পরে সৌদি থেকে কুয়েত হয়ে মিসর পৌঁছান নিশাত। মিসর থেকে লিবিয়া। পুরো প্রক্রিয়ায় ইতালি যেতে ২২ লাখ টাকার চুক্তি হয় কুদ্দুসের সঙ্গে। এই কুদ্দুসের মাধ্যমে শিবচরের বিভিন্ন এলাকার আরও অর্ধডজন যুবক ইতালি যাওয়ার জন্য লিবিয়া গিয়ে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ নিশাতের শ্বশুর মিজান মোল্লা বলেন, ‘২২ লাখ টাকায় লিবিয়া দিয়ে ইতালি পাঠাবে বলে কুদ্দুস টাকা নেয়। আমরা সব টাকা অগ্রিম দিয়েছি। প্রথমে সৌদি নেয়। সেখান থেকে কয়েক দেশ ঘুরিয়ে লিবিয়া নেয়। নভেম্বর মাসের ১০ তারিখে গেম…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভিন্নধর্মী রণকৌশলে অগ্রসর হচ্ছে জামায়াতে ইসলামী। দলটি এবার সংসদ সদস্য (এমপি) নির্বাচনে মনোনয়নে বড় ধরনের পরিবর্তন আনছে যেখানে মূল গুরুত্ব দেওয়া হচ্ছে তরুণ নেতৃত্ব, পেশাজীবী শ্রেণি এবং নতুন মুখকে সামনে আনা। দলের শীর্ষ সূত্রগুলো জানায়, ঘোষিত ৩০০ আসনের প্রাথমিক তালিকা পুনর্বিন্যাস প্রক্রিয়ায় রয়েছে। মাঠের বাস্তবতা, জনপ্রিয়তা যাচাই এবং জোটগত সমঝোতার ভিত্তিতে অন্তত ৫০টি আসনে প্রার্থী পরিবর্তন হতে পারে। ইতোমধ্যে তিন আসনে প্রার্থী বদল হবিগঞ্জ–৪, লালমনিরহাট–৩ ও সিলেট–১ আসনে সম্প্রতি নতুন মুখ যুক্ত করেছে দলটি।লালমনিরহাট–৩ আসনে সাংগঠনিক বিবেচনায় প্রার্থী বদলে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা আমির অ্যাডভোকেট আবু তাহের।হবিগঞ্জ–৪ আসনে পূর্ব মনোনীত মুখলিছুর…
এই ফ্যাসিবাদ শুধু রাজনৈতিক দলগুলোকে আঘাত করেনি, তারা বড় আঘাত করেছে আলেম-ওলামাদের ওপর। শফিকুর রহমান বলেন, ‘আল্লাহ রাসুলের বিরুদ্ধে কিছুসংখ্যক বেয়াদব কুৎসা রটিয়েছিল। সেটার প্রতিবাদ জানাতে হেফাজতের নেতা-কর্মীরা ২০১৩ সালের ৫ মে ঢাকার রাজপথে শান্তিপূর্ণ সমাবেশ পালন করেছিলেন। সেই শান্তিপূর্ণ সমাবেশ ফ্যাসিবাদীরা রাতের আঁধারে বর্বরতম হামলা চালিয়ে অসংখ্য মানুষকে খুন করেছিল। এতগুলো আলেম-ওলামার খুনের পর কুখ্যাত প্রধানমন্ত্রী বলেছিলেন—কেউ মারা যায়নি। আলেম-ওলামারা রং দিয়ে শুয়ে ছিল। এভাবে ফ্যাসিবাদীরা রক্তাক্ত হাতে ক্ষমতায় এসেছিল, রক্তাক্ত হাতেই বিদায় নিয়েছে। ফ্যাসিবাদ বিদায় নিলেও দেশ ফ্যাসিবাদমুক্ত হয়নি। ফ্যাসিবাদকে নতুন করে রুখে দাঁড়াতে দেওয়া হবে না ইনশা আল্লাহ। সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল ১৫তম প্রজাপতি মেলা। মেলা উপভোগ করতে বিশ্ববিদ্যালয়ের বাইরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সি ও বিভিন্ন শ্রেণি পেশার দর্শনার্থীরা ভিড় করেন। ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টায় মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে চলে এই মেলা। সেখানে সাদা রঙের জালের মধ্যে বাহারি রঙের বিভিন্ন ফুলের টব রাখা হয়। জালের ভেতরে রয়েছে বিভিন্ন প্রজাতির প্রজাপতি। এবারের মেলায় প্রকৃতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য বন্যপ্রাণী বিশারদ ও সংরক্ষণবিদ ড.…
কর্ণফুলীতে অস্ত্র, কার্তুজসহ রাশেদ নুর প্রকাশ রাশু (৩৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর চারটার দিকে বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।আটক যুবক ওই এলাকার রাজ্জাক নুর প্রকাশ রজ্জক নুরের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে দেশীয় তৈরি ১টি এলজি এবং ৩টি কার্তুজ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, আটক যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে।
বাংলাদেশ ফুটবল লিগে টানা চার ম্যাচে জয় তুলে নিল বসুন্ধরা কিংস। আজ ব্রাদার্স ইউনিয়নকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এনিয়ে টানা দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ৫ গোল করে বড় জয় আদায় করল মারিও গোমেসের দল। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে কিংসকে ৪১ মিনিটের বেশি সামলে রাখতে পারেনি ব্রাদার্স। ডানপ্রান্ত ত্রাস সৃষ্টি করা রাকিব হোসেন ছিলেন দুর্দান্ত ফর্মে এই উইঙ্গার পেয়েছেন হ্যাটট্রিক অ্যাসিস্টের স্বাদ। দোরিয়েলতনকে দিয়ে প্রথম গোলের উপলক্ষ্য এনে দেন তিনি। যদিও গোলের দেখা পাননি। ডানপ্রান্ত দিয়ে বাড়ানো ক্রস দুই ডিফেন্ডারের মাথার ওপর দিয়ে হেডে জালে পাঠান দোরিয়েলতন। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল আহমেদ ফাহিম। দোরিয়েলতনের শট ব্রাদার্স গোলরক্ষক ইশাক…
কম্পিউটারের জন্য সবাই একাধিক পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। কিন্তু দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করলে সাইবার অপরাধীরা সহজেই অ্যাকাউন্ট হ্যাক করে ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য চুরি করার আশঙ্কা থাকে। গুগলের ক্রোম বিভাগের ভাইস প্রেসিডেন্ট পারিসা তাবরিজ বলেন,এবার এসব সমস্যার সমাধানে ক্রোম ব্রাউজারে নতুন নিরাপত্তাসুবিধা যুক্ত করছে গুগল। নবিক্রম এ নিরাপত্তাসুবিধা গুগলের পাসওয়ার্ড ম্যানেজারের সহায়তায় চালু করা হবে। বর্তমানে গুগলের পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহারকারীদের শুধু দুর্বল পাসওয়ার্ড সম্পর্কে সতর্ক করে থাকে। তবে নতুন সুবিধাটি চালু হলে সতর্ক করার পাশাপাশি প্রয়োজনে জটিল ও নিরাপদ পাসওয়ার্ড তৈরি করে দেবে।শুধু তা-ই নয়, ব্যবহারকারীর সম্মতি নিয়ে নতুন পাসওয়ার্ড ক্রোম ব্রাউজারে সংরক্ষণ করা হবে। ফলে ব্যবহারকারীরা সহজেই বিভিন্ন ওয়েবসাইটে…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000