Author: DailyCrisisBD

এ শূন্যতা পুরণে ইতিহাসের এক সোনালী সুযোগ হাতছাড়া করলো ইসলামপন্থীরা,তাদের আদর্শিক দৈন্যের কারণে। যারা ইসলামপন্থীদের ঐক্যের কথা বলছেন তারা কিন্তু সেক্যুলার ব্যর্থতার বিকল্পে ইসলামের আদর্শিক বয়ান ও উন্নয়ন প্রকল্পের বিষয়টি স্পষ্ট করেননি।সবার আগে জাতীয় মূল্যবোধ ঠিক করার কথা ছিলো, উল্টো বরং জুলাই সনদে মুসলমানিত্বকে বিসর্জন দিয়ে এক নব্য সেক্যুলার দলিলে স্বাক্ষর করা হলো। নতুন বন্দোবস্তের প্রকল্পে ইসলামের শিক্ষা ও উন্নয়ন নীতিকে হাজির করে একটা চমক দেখানো যেতো। কিন্তু এরকম ইশতিহার ঘোষণা করতে পারেনি তারা। আমরা জুলাই বিপ্লবের সাফল্যের প্রথম দিনেই বলেছি এটা শরীআহ্’র বিপ্লব ছিলো না, তবে এটা আংশিক হলেও দাওয়াতি বিপ্লব ছিলো। পারিপার্শ্বিক বাস্তবতায় নিরংকুশ শরীআহ্ বলতে ইসলামপন্থার উজর…

Read More

জাতীয় অর্থনীতিতে এসএমই খাতকে মূল চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে একাধিক সংস্কার ও নীতিগত উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সম্প্রতি বিনিয়োগ সমন্বয় কমিটি পরপর চারটি বৈঠক করে খাতটির কাঠামোগত দুর্বলতা চিহ্নিত ও প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ করেছে। এসব বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানসহ সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধিরা। বৈঠকগুলোতে উদ্যোক্তাদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে নীতিনির্ধারণ প্রক্রিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি এসএমই খাতের জন্য বাস্তবধর্মী আর্থিক প্রণোদনা ও বাজারে প্রবেশাধিকার সহজীকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। বাস্তবায়িত…

Read More

ঢাকা, ১ নভেম্বর ২০২৫:আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতি ও প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন তিন বাহিনীর প্রধানরা। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এসময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধান উপদেষ্টা আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের ওপর জোর দেন। তিনি তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণের নির্দেশ…

Read More

আমি আসলে জানিনা জামাত কী চায়, তবে এটুকু বুঝতে পারি তাদের ১৯৭১ সালের আদর্শ থেকে তারা একটুও বিচ্যুত হয়নি।১৯৭১ সালে তারা ছিল মুক্তিযুদ্ধের বিপক্ষে। এখনও তারা সার্বভৌম বাংলাদেশের পক্ষে নয়। ১৯৭১ সালে এক দু:সাহসী অভিযানে ফ্লাইট লেফটেন্যন্ট মতিয়ুর রহমান শহীদ হবার পর , মতিউর রহমানকে বিশ্বাসঘাতক তকমা দিয়ে জামাতের মতিউর রহমান নিজামী সংবাদপত্রে যে বিবৃতি দিয়েছিলেন, ৫৫ বছর পর সেটি কপি করে গর্ব ভরে ডাকসু নির্বাচনে শিবিরের এক প্রার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোষ্ট দিয়েছিলেন। সচেতন জনতার প্রতিবাদে পরে তাকে ক্ষমা চাইতে হয়। যদি কোন কারণে এর প্রতিবাদ না হত, তাহলে এই বিবৃতি কপি হতে হতে বীর শ্রেষ্ঠ মতিউর রহমানকে…

Read More

ভোলা সদর উপজেলায় বিজেপি (বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি) আয়োজিত এক নির্বাচনী মিছিলে হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১ নভেম্বর) জোহরের নামাজের আগে শান্তিপূর্ণভাবে মিছিল শেষ হওয়ার পর এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। পার্থ তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লেখেন, “আজ ভোলা সদরে বিজেপির বিশাল এক নির্বাচনী মিছিল হয়। হাজার হাজার মানুষ এতে অংশ নেয়। মিছিল শেষে যখন অল্পসংখ্যক নেতাকর্মী পার্টি কার্যালয়ে অবস্থান করছিলেন, তখনই ঈর্ষান্বিত হয়ে ৪০০-৫০০ জনের একটি বিএনপি গ্রুপ বিনা কারণে আমাদের নিরীহ নেতাকর্মীদের ওপর হামলা চালায় এবং পার্টি অফিস ভাঙচুর করে।” তিনি এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেন, “এটা…

Read More

গণভোট প্রসঙ্গে বিরোধী দলগুলোর অশালীন প্রতিক্রিয়াকে দুঃখজনক ও অগণতান্ত্রিক বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট শিশির মনের। তিনি বলেন, “আপনাদের দ্বিমতের বিষয়গুলো গণভোটে পাঠানো হচ্ছে—এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া। অথচ আপনারা তা নিয়ে অশালীন ভাষায় প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এটি কোনোভাবেই রাজনৈতিক শালীনতার পরিচায়ক নয়।” শনিবার (১ নভেম্বর) রাজধানীতে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। শিশির মনের বলেন, “গণতন্ত্রে মতপার্থক্য স্বাভাবিক। কিন্তু যখন সেই মতের নিষ্পত্তি গণভোটের মতো সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে করার সুযোগ তৈরি হয়, তখন সেটিকে বর্জন করা বা কটূভাষায় আক্রমণ করা আসলে জনগণের মত প্রকাশের অধিকারকে অগ্রাহ্য করা।” তিনি আরও বলেন, “বর্তমান প্রেক্ষাপটে কেউ কেউ গণভোটের পরিবর্তে ‘গণঅভ্যুত্থান’কে…

Read More

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন পেছানোর ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। দ্রুত নির্বাচনের তারিখ ষোষণা করুন। শনিবার (১ নভেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার একডালায় তেবাড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজন এক সভায় তিনি এসব কথা বলেন। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দীর্ঘ দিন আপনাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারেননি। মানুষ ধানের শীষে ভোট দিতে পারেনি। দিনের ভোট আগের দিন রাতে হয়ে গেছে। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি। সামনে ফেব্রুয়ারির নির্বাচনকে পেছানোর জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। তিনি বলেন, নির্বাচন নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করে, আপনারা ঐক্যবদ্ধ হয়ে রুখে দেবেন। শুধু বিএনপির বিরুদ্ধে…

Read More

বিএনপি নেতাদের চাঁদাবাজির টাকা দিয়েই গণভোট আয়োজন সম্ভব—এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (১ নভেম্বর) রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “যারা জনগণের কাছ থেকে চাঁদা তুলে রাজনীতি করে, তারা আজ গণভোটের কথা বলছে। তাদের সেই টাকাতেই গণভোট আয়োজন সম্ভব।” নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, জনগণ বিএনপির প্রতি আস্থা হারিয়েছে। তাই তারা এখন ইসলাম, গণভোটসহ নানা ইস্যু তুলে বিভ্রান্তি তৈরি করতে চাইছে। এ সময় তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, জনগণ উন্নয়ন চায়, বিশৃঙ্খলা নয়।

Read More

নারায়ণগঞ্জ, ১ নভেম্বর ২০২৫নিজস্ব প্রতিবেদক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনের আগে একটি রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। তিনি মনে করেন, ধর্মকে রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা দেশের ঐক্যের জন্য বিপজ্জনক। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত ‘আজমতে সাহাবা’ শীর্ষক ইসলামী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন বিএনপির এই নেতা। সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে সবসময়, বিশেষ করে নির্বাচনের আগে ইসলামকে রাজনীতিতে ব্যবহার করার প্রবণতা দেখা যায়। এবার সেটি আরও প্রকট হয়েছে। একটি দল তাদের রাজনৈতিক স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির ঐক্যে বিভক্তি আনতে চায়।” তিনি বলেন, ইসলাম শান্তি ও…

Read More

ঝিনাইদহ সদরে জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করেছে কৃষি বিভাগ। শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুরাট বাজারের ইউনিয়ন জামায়াতের কার্যালয় থেকে এ সার ও বীজ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলার অতিরক্তি কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব।তিনি বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পারি সদর উপজেলার সুরাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে সরকারি প্রণোদনার সার ও বীজ মজুদ করা হয়েছে।সে সময় আমরা ওই কার্যালয়ে গিয়ে সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তাব্যক্তিদের সঙ্গে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে’। এ অভিযোগের বিষয়ে জানতে সুরাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর একাধিক…

Read More