Author: DailyCrisisBD

ভিন্ন রাষ্ট্রের সঙ্গে যোগসূত্র থাকলে সরকারি চাকরি স্বয়ংক্রিয়ভাবে বাতিল’—এমন আইন প্রণয়নের দাবি উঠেছে সামাজিক মাধ্যমে। দাবি উঠেছে, এতে বিদেশি এজেন্টদের প্রভাব থেকে সরকারি প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে। মতামতদাতারা বলছেন, “৮% বিদেশি প্রভাবশালী গোষ্ঠী যেন আর ৯২% মানুষের ওপর ক্ষমতার প্রদর্শনী করতে না পারে।”বিষয়টি বিবেচনার জন্য আহ্বান জানানো হয়েছে ড. Muhammad Yunus, Tarique Rahman এবং Dr. Shafiqur Rahman-এর প্রতি।

Read More

২১শে জুলাই, ২০২৫ মিরপুরের এক শান্ত দুপুর হঠাৎই রক্তে রঞ্জিত হয়। যৌথবাহিনীর হাতে তিন যুবদল নেতা আটক হন, যাদের একজন ছিলেন আসিফ শিকদার। ৩০ রাউন্ড গুলিসহ আটক করা হয়েছিল তাদের। প্রথমে সায়েন্স ল্যাব এলাকার সেনা ক্যাম্পে, পরে শাহ আলী থানায় নেওয়া হয়। এরপর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আসিফ। শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।কিন্তু এখানেই শেষ নয় এ মৃত্যু যেন অন্তর্বর্তী সরকারের মানবাধিকার চিত্রে আরেকটি রক্তরেখা টেনে দিল১৪ মাসে ৪০ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার…

Read More

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ক্ষমতা হারায় আওয়ামী লীগ সরকার। এরপর থেকে প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিবের নামে পাশে বেশ কয়েকটি মামলা রয়েছে।সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাকিবকে নিয়ে মন্তব্য করে বলেছেন, তার মতো ‘অপরাধী’ ক্রিকেটার ১০০ বছরেও আর আসবে না। গত ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে পরিচালক নির্বাচিত হন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।আসিফ বলেন, ‘সাকিবের ব্যক্তিত্ব, ব্যক্তিগত…

Read More

নির্বাচনের আগে পাহাড়ে বিদেশি তৎপরতা বাড়ছে, গোয়েন্দাদের সতর্কবার্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক কার্যবিবরণী থেকে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম ও তৎসংলগ্ন সীমান্তাঞ্চলে বিদেশি তৎপরতা বেড়েছে আশঙ্কাজনকভাবে। বিশেষ করে ভারতের ত্রিপুরা, মিজোরাম ও মণিপুর প্রদেশের সীমান্ত ঘেঁষে নানা ধরনের ‘গবেষণা’, ‘মানবিক সহায়তা’, ‘পর্যটন উন্নয়ন’ ও ‘সামাজিক প্রকল্পের’ আড়ালে নতুন করে বিদেশিদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সূত্র জানায়, পশ্চিমাদের চট্টগ্রাম পূর্বাঞ্চলে বিশেষ আগ্রহ এবং বাম দল ও এনজিওগুলোর তৎপরতা এখন সরকার ও গোয়েন্দা সংস্থার নজরে এসেছে। শুধু সেপ্টেম্বর মাসেই ১৩টি বিদেশি সংস্থা ও কূটনৈতিক দলের প্রতিনিধি পাহাড়ে সফর করেছে যা আগের সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, সার্কেল চিফসহ প্রভাবশালী কিছু স্থানীয়…

Read More

ব্রাহ্মণবাড়িয়া জেলার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক প্রায় এক কোটি ১৫ লক্ষ ৩৭ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে৷তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। শুক্রবার ৩১ অক্টোবর সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা এবং কুমিল্লা জেলার বুড়িচং ও ব্রাক্ষণপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় এক কোটি ১৫ লক্ষ ৩৭ হাজার টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের শাড়ী এবং খাদ্য সামগ্রী জব্দ করেছে।এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, ‘সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে। আমরা অভিযান আগের যেকোনো সময়ের চেয়ে জোড়ালো…

Read More

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তাঁর মতে, সরকারের ওপর যে আস্থা রাখা হয়েছিল, তারা তার মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ফ্যাসিবাদবিরোধী অংশীদারির গণতন্ত্র প্রতিষ্ঠা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রেখেছিল। কিন্তু সেই আস্থা তারা নষ্ট করেছে। জনগণের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছে।” তিনি জুলাই সনদ নিয়ে জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের সুপারিশেরও বিরোধিতা করেন। তাঁর মতে, নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো সাংবিধানিক বা বাস্তবসম্মত…

Read More

১৬ ডিসেম্বরের পরে বিদেশ থেকে আনা মোবাইল ফোন রেজিষ্ট্রেশন করতে হবে। এটা সারাবিশ্বের সাধারণ নিয়ম। এর সাথে সিমের ভুল রেজিস্ট্রেশন/eKYC, এমএফএস রেজিস্ট্রেশন/eKYC, সিম সংক্রান্ত অপরাধ, মোবাইল ফাইন্যান্সিং সংক্রান্ত অপরাধ, অনলাইন জুয়া ও স্ক্যামিং, অবৈধ ক্লোন ফোন সংক্রান্ত অপরাধ, প্যাটেন্ট ও প্রযুক্তিগত বিভিন্ন রয়েলিটি না দেওয়া, আরকর ও শুল্ক ফাঁকি, ভারত ও চীন থেকে অবৈধ আনবক্সড মোবাইল ফোন আমদানি বন্ধ, লাগেজ পার্টি ও সীমান্ত চোরাচালান বন্ধ, স্থানীয় হ্যান্ডসেট উৎপাদন শিল্পকে সুরক্ষা সহ নানাবিধ বিষয় জড়িত। আপনি নিয়ম মেনে বিদেশ থেকে ফোন আনবেন, সেটা নিয়ম মেনে রেজিস্ট্রেশন করবেন। আপনার নামে রেজিস্ট্রেশন করা সিম যদি থাকে, ক্লোন করা হয়নি, এমন ফোনে ব্যবহার করলে…

Read More

রাজধানীতে রাজনৈতিক পোস্টার ও ব্যানারের এক কুৎসিত প্রদর্শনী চলছে। এই অসভ্য সংস্কৃতির অবসানে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃত্বের আন্তরিক প্রচেষ্টা দরকার। প্রায় প্রতিটি রাজনৈতিক পোস্টার ও ব্যানারের সাথে রয়েছে আয়কর বহির্ভূত আয়, অবৈধ আয় কিংবা চাঁদাবাজির সম্পর্ক। অন্তত পরিবেশ দূষণ থেকে নগরকে বাঁচাতে হলেও পোস্টার ও ব্যানারের অসভ্য সংস্কৃতির অবসান দরকার। নগরকে এখানে বসবাসরত পশু পাখি, প্রাণীকুল এবং নাগরিকের জন্য বাসযোগ্য করার সৎ ও আন্তরিক প্রচেষ্টা দরকার সবার তরফ থেকেই।

Read More

গণভোট আয়োজনের জন্য বাড়তি অর্থ ছাড় ও অতিরিক্ত ভোটকেন্দ্র প্রস্তুত রাখার বিষয়ে সরকারের দুই মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।কমিশন বলছে, গণভোট কখন হবে, সংসদ নির্বাচনের সাথে হবে, নাকি পৃথকভাবে হবে, তা নির্ধারণ করবে সরকার৷ তবে গণভোট করতে হলে সে প্রস্তুতি রাখতে হবে। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক-প্রস্তুতি নিয়ে সম্পৃক্ত মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং অধিদপ্তর ও কর্তৃপক্ষের মহাপরিচালক ও চেয়ারম্যানদের সঙ্গে মত বিনিময় সভায় এ কথা জানানো হয়।সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় গণভোটের বিষয়টি উঠে…

Read More

মির্জা ফখরুল স্পষ্ট জানিয়ে দেন, নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, তারাই এখন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিরোধিতা করছেন। জেএসডি’র ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল জনগণের মতামত প্রতিফলিত হয় এমন একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান। আলোচনা সভার শুরুতেই মির্জা ফখরুল জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি স্মরণ করেন ৭১-এর মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে আ স ম আবদুর…

Read More