Author: DailyCrisisBD

দামুড়হুদা প্রতিনিধিঃ | ২৪ অক্টোবর ২০২৫ চুয়াডাঙ্গা জেলার রাজনীতিতে দলবদলের প্রবণতা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে একের পর এক বিএনপি নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন। এর ধারাবাহিকতায় এবার দামুড়হুদা উপজেলার হাওলি ইউনিয়নে একযোগে ৯১ জন বিএনপি নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে হাওলি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাওলি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আব্দুল মালেক। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানা গেছে, উপজেলার কাদীপুর গ্রামের বিএনপি…

Read More

নালিতাবাড়ী (শেরপুর), ২৪ অক্টোবর ২০২৫:শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে নালিতাবাড়ীর বনকুড়া চৌরাস্তা বাজারে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম কিবরিয়ার নির্বাচনী পথসভায় উপচে পড়া জনসমাগমে এলাকাবাসীর আগ্রহ স্পষ্ট হয়ে উঠেছে। পথসভায় অংশগ্রহণ করেন জামায়াতে ইসলামী নন্নী ইউনিয়নসহ নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মী এবং হাজারো সাধারণ মানুষ।জনতার উপস্থিতি ও উচ্ছ্বাস দেখে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, “নালিতাবাড়ীতে জামায়াতের পুনরুত্থানের ইঙ্গিত এই সমাবেশে স্পষ্ট হয়ে উঠেছে।” পথসভায় গোলাম কিবরিয়া বলেন, জনগণের রায়ই আমার শক্তি। এদেশের মানুষ পরিবর্তন চায় — তারা দুর্নীতি, দুঃশাসন আর দমননীতির অবসান চায়।…

Read More

বিস্তারিত প্রতিবেদন │ Daily Crisis BD প্রতিনিধিশেরপুর, শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫):নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চরপক্ষীমারী ইউনিয়নে গণসংযোগে অংশ নিতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর-১ আসনের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের কর্মীরা। এতে ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপনসহ অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার বিস্তারিত জানাতে শুক্রবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে হাফেজ রাশেদুল ইসলাম লিখেছেন, আজ চরপক্ষীমারী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগে অংশ নিই। জুম’আ নামাজ পড়ার কথা ছিল সাতপাকিয়ায়, কিন্তু বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তাতে বাধা দেয়। পরে পাশের একটি মসজিদে জুম’আ আদায় করে ডাকপাড়ায় প্রবেশ করলে লাঠিসোটা…

Read More

শিবিরের সাবেক জেলা সভাপতি গুরুতর আহত | হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জামায়াত প্রার্থীর শেরপুর প্রতিনিধি | শেরপুরের চরপক্ষীমারী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগে বিএনপি সমর্থিত সন্ত্রাসীদের হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শনিবার দুপুরে ইউনিয়নের ডাকপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। ওই সময় জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে তাদের দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগ করছিলেন। শেরপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ পদপ্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও, হামলার খবর পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমাদের শান্তিপূর্ণ গণসংযোগে বিএনপি সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে। এতে…

Read More

ভিয়েতনাম যুদ্ধের শেষ পর্যায়ে এসে যুক্তরাষ্ট্র এক গভীর অচলাবস্থার মুখে পড়ে। দীর্ঘদিনের সামরিক ব্যয়, বিপুল প্রাণহানি এবং জয়ের নির্দিষ্ট কোনো আশা না থাকায় ওয়াশিংটনের কাছে স্পষ্ট হয়ে ওঠে এই যুদ্ধ তারা জিততে পারবে না। সুতরাং তারা সমাধানের পথ খুঁজতে বাধ্য হয়। এক সময় যুক্তরাষ্ট্র ভিয়েতনামের বিপ্লবীদের আলোচনায় বসার প্রস্তাব দেয়। যুক্তরাষ্ট্র ভিয়েতনামের প্রতিনিধিদের প্যারিসে আসার আমন্ত্রণ জানায়। তাদের আশা ছিলো বিলাস, ভোগ ও আরামের সংস্পর্শে এসে জঙ্গলের লড়াকু মানুষগুলোর মন কিছুটা হলেও নরম হবে। তাদের উপলব্ধি ছিলো দীর্ঘ দিনের ক্লান্তি ও কষ্টে ভগ্ন মানুষদের আতিথ্য দেখিয়ে তারা আলোচনায় সুবিধাজনক অবস্থান তৈরি করতে পারবে। হ্যানয় থেকে সাড়া আসে খুব দ্রুত। গঠিত…

Read More

‘শাপলা’ প্রতীক ইস্যুকে কেন্দ্র করে ঢাকায় বড় ধরনের রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে দলটির টানাপোড়েন বাড়লেও শেষমেশ রাজনৈতিক লড়াইয়ে যেতে হবে বলে মনে করছেন নেতারা। শাপলার বিকল্প ভাবছে না তারা, বরং এ প্রতীক নিয়ে রাজপথে শক্ত উপস্থিতি দেখাতে চায়। যতদিন ‘শাপলা’ না দেবে, ততদিন লড়াই চালিয়ে যাওয়ার কর্মসূচি হাতে নিচ্ছে দলটি।শাপলা প্রতীক না পাওয়ার বিষয়টি আইনি পথে নয় বরং রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে জানিয়েছেন দলটির সিনিয়র নেতারা। তাদের ভাষ্যমতে, শাপলা প্রতীক নিয়ে ইসির সিদ্ধান্ত শুধু প্রতীক নয়, এর সঙ্গে রাজনৈতিক অধিকার ও অংশগ্রহণের প্রশ্নও জড়িয়ে আছে।এনসিপির একাধিক নেতা বলছেন, ইসি যদি শাপলা প্রতীক…

Read More

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেছেন, ‘গুম ও হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।শুক্রবার মাগুরায় মাগুরা-ঢাকা রোড নবগঙ্গা পার্কে জুলাই স্মৃতিস্তম্ভে ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘জুলাই শহীদদের যেন জাতি মনে রাখে, সে উদ্দেশ্যেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।’ তিনি উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের সময় মাগুরার কিছু শহীদের কথা মানুষ ভুলে গেছে, কারণ তাদের স্মরণে এমন কোনো স্মৃতিস্তম্ভ তৈরি হয়নি।আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘ফেব্রুয়ারির নির্বাচনে সব দল একমত এবং তারা নির্বাচনে অংশগ্রহণে প্রস্তুত। এবার দেশের…

Read More

ইসলাম নারীকে শুধু গৃহিণী বা সংসারের দায়িত্বশীল হিসেবে নয়, বরং সম্মানিত মা হিসেবে মর্যাদাশীল বানিয়েছে। একজন নারী যখন সংসারের কাজে পরিশ্রম করেন, স্বামী ও সন্তানের জন্য ভালোবাসা ও ত্যাগের মাধ্যমে ঘরকে জান্নাতের বাগান বানিয়ে ফেলেন, তখন সেই কাজগুলোও ইবাদতে পরিণত হয়। আল্লাহ তায়ালা বলেন, ‘তারা (স্ত্রীরা) তোমাদের জন্য পোশাক এবং তোমরাও তাদের জন্য পোশাক।’ (সুরা আল-বাকারা : ১৮৭) এই আয়াতটি স্পষ্ট করে দেয়, স্ত্রী ও স্বামী একে অপরের পরিপূরক। সংসারে নারীর ভালোবাসা, যত্ন ও পরিশ্রম কেবল পার্থিব দায়িত্ব নয়, বরং এটি একটি ইবাদত। আর সংসারের এ কাজের মাঝে নারীরা পরম তৃপ্তি খুঁজে পান।মহান আল্লাহ বলেন, ‘সৎকর্মশীল নারী সে-ই, যে স্বামীর…

Read More

বর্তমান অন্তর্বর্তী সরকার অন্যায়ের জনক বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি আরও বলেছেন, জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখা হলে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে মহানগর জাতীয় পার্টি আয়োজিত উপজেলা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোস্তাফিজার রহমান মোস্তফা। জাপা কো চেয়ারম্যান বলেন, ‌‘প্রধান উপদেষ্টা (দায়িত্বে) এসেই বললেন যে, ওনার নিয়োগকর্তা ছাত্ররা। উনি এ কথা বলার মধ্যেই তো পক্ষপাতিত্ব করলেন। শুধু কি ছাত্রদের আন্দোলনে এই অভ্যুত্থান হয়েছে? অভ্যুত্থানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণ ছিল। অভ্যুত্থানে জাতীয় পার্টির নেতাকর্মীরা সম্মুখসারিতে ছিলেন।…

Read More

জাতিসংঘের এক দতুন প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের চলমান গণহত্যার মতো যৌথ অপরাধ ৬০টিরও বেশি দেশের বৈশ্বিক সমর্থনের কারণে সম্ভব হয়েছে। এই দেশগুলোর বেশিরভাগই ইউরোপীয়। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বিষয়ে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফ্রান্সেসকা আলবানিজের এই বছরের দ্বিতীয় প্রতিবেদনে, এই গণহত্যাকে একটি যৌথ অপরাধ হিসাবে অভিহিত করা হয়েছে, যা প্রভাবশালী তৃতীয় দেশগুলোর জটিলতার দ্বারা বজায় রাখা হয়েছে, যারা আন্তর্জাতিক আইনের দীর্ঘদিনের পদ্ধতিগত লঙ্ঘন ঘটাতে ইসরায়েলকে সক্ষম করেছে। আলবানিজে যুক্তি দিয়েছেন, এই তৃতীয় দেশগুলোর কূটনৈতিক ঢাল, সামরিক সহায়তা, অর্থনৈতিক সহযোগিতা এবং কোনো কোনো ক্ষেত্রে সরাসরি অংশগ্রহণের কারণেই ইসরায়েল গাজায় তার আক্রমণ অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। ঔপনিবেশিক মানসিকতার কারণে ফিলিস্তিনিদের অমানবিকীকরণ করে…

Read More