Author: DailyCrisisBD
বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় দলটি ১৯৪৭ সাল থেকে শুরু করে ২০২৫ সালের ২২ অক্টোবর পর্যন্ত যত ভুল করেছে, তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, ‘৪৭ থেকে আজকের দিন (২২ অক্টোবর) পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনাশর্তে তাদের কাছে মাফ চাই। জামায়াত আমির বলেন, এই এপোলজি (ক্ষমা প্রার্থনা) কমপক্ষে তিনবার চেয়েছি। অধ্যাপক গোলাম আযম, মাওলানা মতিউর রহমান নিজামী এবং আমিও চেয়েছি। কিছুদিন আগে এ টি এম আজহার যখন জেল থেকে মুক্তি পেলেন তখনো বলেছি। শুধু এখন নয়, ’৪৭ সাল থেকে জামায়াতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট…
যা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। সেনাবাহিনীর প্রতি আহ্বান থাকবে বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আপনারা যে সহযোগিতার হাত বাড়িয়েছেন, তা আরও প্রসারিত করুন। আমরা জনগণ আপনাদের সাথে আছি। প্রতিটি পদক্ষেপে আপনাদের সাথেই থাকবো। আমরা দেখতে পাচ্ছি এই বিচার চলাকালীন সময়ে কিছু সুযোগসন্ধানী চক্র জনগণ ও সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়ার চেষ্টা করছে। সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানি দিয়ে নিজেদের ক্ষুদ্র স্বার্থ হাসিল করার অপচেষ্টা করছে। দেশপ্রেমিক বাহিনী ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই অপরাধী চক্রের বিরুদ্ধে দাঁড়াতে হবে। কারণ আমাদের লড়াই কোনো বাহিনীর বিরুদ্ধে নয়, বরং সেই মনস্তত্ত্বের বিরুদ্ধে, যারা জনগণকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের শত্রু বানায়। শুধু সেনাবাহিনী…
ঢাকা, ২২ অক্টোবর ২০২৫আগামী সপ্তাহকে দেশের জন্য “খুবই গুরুত্বপূর্ণ” বা “Significant” সময় হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নেতা ও আইনজীবী এডভোকেট শিশির মনির। বুধবার (২২ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি লিখেছেন “আগামী সপ্তাহ দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ [Significant] সময় হবে ইনশাল্লাহ।” রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, চলমান জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে যে অস্থিরতা ও আলোচনার পরিবেশ তৈরি হয়েছে, শিশির মনিরের এই বক্তব্য সেটির দিকেই ইঙ্গিত করছে। বিশেষত জামায়াতে ইসলামি সম্প্রতি যে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে এবং নভেম্বরের শেষের দিকে বড় রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনার কথা বলেছে, তার সঙ্গে এই মন্তব্যের সাযুজ্য রয়েছে। জামায়াতের ঘনিষ্ঠ…
গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় বাসচাপায় এক পথচারী আহতের ঘটনায় ক্ষুব্ধ জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর মালেকের বাড়ি এলাকায় একটি দ্রুতগামী বাসের ধাক্কায় এক পথচারী গুরুতর আহত হন। এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে দ্রুত ওই বাসটিকে থামানোর দাবি জানায়। পরে বাসটি পালিয়ে গেলে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অনেকে গন্তব্যে পৌঁছাতে না পেরে দুর্ভোগে পড়েছেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা…
ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় ভূরুঙ্গামারী, থানচি ও মেহেরপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন তিনটি ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে। এই তিন ব্যাটালিয়নসহ বিজিবির জন্য মোট ২ হাজার ২৫৮টি নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-১ শাখা থেকে গতকাল মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, পরিচালক তিনটি, অতিরিক্ত পরিচালক ও উপপরিচালক ৯টি করে, সহকারী পরিচালক তিনটি, পুলিশ ইন্সপেক্টর তিনটি, সুবেদার মেজর সব ক্যাটাগরির তিনটি, সুবেদার ১৮টি, নায়েব সুবেদার ৫৭টি, হাবিলদার ২৪০টি, নায়েক ২৮৫টি, ল্যান্স নায়েক (অফিস সহকারী) ১৫টি, ল্যান্স নায়েক ৩২৭টি, সিপাহি অফিস সহকারী ১৫টি, সিপাহি ১ হাজার ২২১টি, ইমাম বেসামরিক তিনটি, হিসাবরক্ষক তিনটি, উচ্চমান সহকারী…
“আমি বিএনপি করে শ. ম. রেজাউলের আমলে মামলায় জেল খেটেছি, এমনকি আমাকে মেরে ফেলারও চেষ্টা হয়েছে। তবে শেখ হাসিনার আদর্শ ধারণ করে এ যাবত কাজ করেছি।” সাংবাদিকদের সঙ্গে এমন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ইউপি সদস্য সোহাগ মৃধা। পাঁচ বছর পূর্বে নিজের ঘরে আগুন দিয়ে ভাই ও চাচাকে মিথ্যা মামলায় ফাঁসানো সহ বিভিন্ন অভিযোগে তিনি আবারও আলোচনায় আসেন। অভিযোগ উঠেছে, ওই মামলায় রেহাই পেতে তার ভাই ও চাচা ৫০ হাজার টাকা দিলেও হয়রানি থেকে মুক্তি পাননি। তারা এখনো ভুগছেন সেই ঘরপোড়া মামলায়। তবে মামলার এক নম্বর সাক্ষী আলিম মিয়া বলেন, “আমি কাউকে আগুন দিতে দেখিনি। কাঠ কেটে…
ময়মনসিংহের ফুলপুর পৌরসভা এলাকায় চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা করে প্রতিবেশী আবুল রবিদাস (৪০)। বিষয়টি টের পেয়ে নাতনিকে রক্ষা করতে এগিয়ে যান দাদি। এ সময় তাঁকে কুপিয়ে জখম করে আবুল। গত সোমবার রাতের এ ঘটনায় গুরুতর জখম হন শিশুটির দাদি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাতে তিনি যারা যান। পরে আবুলকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে স্বজনরা জানতে পারেন, ওই শিশুকে অপহরণ করে পাশবিক নির্যাতন চালাচ্ছে আবুল। খবর পেয়ে শিশুটির দাদি ঘটনাস্থলে ছুটে যান। নাতিকে ছাড়ানোর চেষ্টা করলে তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্ত আবুল। সে ধারালো দা দিয়ে বৃদ্ধার মাথায় কোপ দেয়। এতে তিনি…
নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আগামী মাসের ১৬ নভেম্বর থেকে প্রবাসী ভোটারদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে নির্বাচনী অ্যাপ। যার মাধ্যমে প্রবাসীরা ভোট দেয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। সেখানে থাকবে ব্যালটও। যেটাতে রাখা হবে ভোট দিতে চান কিনা। হ্যাঁ অথবা না এর বিধান। বুধবার (২২ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ‘আগে পোস্টাল ভোটিং অকার্যকর পদ্ধতি ছিল, এখন আমূল পরিবর্তন করা হয়েছে। প্রথমত পোস্টাল ভোটিংয়ের অ্যাপ্লিকেশন পদ্ধতিটা আমরা অনলাইনে নিয়ে গেছি। অ্যাপ্লিকেশনটা এই মুহূর্তে ট্রায়াল রানে আছে। আশা করছি, ১৬ নভেম্বর…
ঢাকা, ২২ অক্টোবর ২০২৫:গণভোটের বিষয়ে শুরুতে ইতিবাচক অবস্থান নিলেও এখন বিএনপি বিষয়টি নিয়ে অযথা জটিলতা সৃষ্টি করছে এমন অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, তারা গণভোট আয়োজনের পক্ষে এবং নভেম্বরের শেষ সপ্তাহেই এই গণভোট সম্পন্ন করার দাবি জানিয়েছে, যাতে জাতীয় নির্বাচনের আগে জনগণের মতামত নির্ভর একটি রাজনৈতিক ভিত্তি তৈরি হয়। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “গণভোট এবং জাতীয় নির্বাচন এক বিষয় নয়। গণভোট জনগণের মতামতের একটি গণতান্ত্রিক প্রতিফলন, আর জাতীয় নির্বাচন হলো রাজনৈতিক নেতৃত্ব বেছে নেওয়ার প্রক্রিয়া। দুটি বিষয়কে একসঙ্গে গুলিয়ে ফেলা উদ্দেশ্যমূলক বিভ্রান্তি তৈরি…
ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫:আদালতের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলেও বর্তমান সাংবিধানিক বাস্তবতায় আসন্ন জাতীয় নির্বাচনের আগেই সেই সরকার গঠন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। বুধবার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা একাধিক রিট আবেদনের ওপর আপিল বিভাগের দ্বিতীয় দিনের শুনানি শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। ড. শরীফ ভূঁইয়া বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আদালত যদি অনুকূলে রায়ও দেন, তবুও তা কার্যকর করতে সাংবিধানিক সংশোধন প্রয়োজন হবে। এই প্রক্রিয়া সময়সাপেক্ষ এবং বর্তমান নির্বাচন সামনে রেখে তা বাস্তবায়ন করা বাস্তবসম্মত নয়।” তিনি আরও বলেন, সংবিধানের ৫৮(বি) থেকে ৫৮(ই) অনুচ্ছেদ পুনঃপ্রবর্তনের…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000