Author: DailyCrisisBD
ঢাকা | ১৬ মার্চ ২০২৬ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণপরিবহন ও মহাসড়কে চলাচল সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত বিশেষ নিয়মের আওতায় গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
ঢাকা | ১৬ মার্চ ২০২৬ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম জানিয়েছেন, জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। ঈদের নামাজ আদায়ের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বরিশাল | ১৬ মার্চ ২০২৬ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ১০ বছরের এক কিশোরীর গায়ে আগুন দেওয়া হয়েছে কুপ্রস্তাবে রাজি না হওয়ার কারণে। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রতিক্রিয়া
ঢাকা | ১৬ মার্চ ২০২৬ দেশের ১৫ জেলায় ঝড় হতে পারে, যার গতি ঘণ্টায় ৬০–৮০ কিলোমিটার। আবহাওয়া অধিদপ্তর নৌবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত প্রদানের নির্দেশ দিয়েছে।
ড. হাসানুজ্জামান চৌধুরী ঢাকা | ১৬ মার্চ ২০২৬ বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যেখানে ৯২ দশমিক ৫ ভাগ মানুষ মুসলিম। এ দেশ বহুপ্রজন্ম ধরে ইসলামি সংস্কৃতি, ইতিহাস ও জনমিলনের ধারায় গঠিত। রাজনৈতিক অস্থিরতা ও সাম্প্রদায়িক প্রহসন থাকলেও মুসলিম জনগোষ্ঠী শান্তি ও সামাজিক ঐক্য রক্ষা করে এসেছে। জনসংখ্যা ও ধর্মীয় প্রেক্ষাপট ইতিহাসে মুসলিম জনগোষ্ঠীর প্রতিরক্ষা জন্মনিয়ন্ত্রণ ও জনসংখ্যা বৃদ্ধি রাজনীতি ও ধর্ম সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট
ফয়েজ আহমদ তৈয়্যব ঢাকা | ১৬ মার্চ ২০২৬ বাংলাদেশের ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ (PDPO) তৈরির সময়, মেটা শিশুদের বয়স সংজ্ঞা নিয়ে অস্বাভাবিক চাপ সৃষ্টি করেছিল। বিশেষজ্ঞরা বলছেন, এটি মূলত তাদের ডেটা প্রোফাইলিং এবং কনটেন্ট মনিটাইজেশন ব্যবসার জন্য প্রয়োজন ছিল। শিশুদের ডেটা ও প্রোফাইলিং মেটার কার্যক্রম, বিশেষ করে ফেসবুক এবং ইনস্টাগ্রাম, প্রায় পুরো ব্যবসায়িক মডেল ব্যবহারকারীর ডেটা বিশ্লেষণের ওপর দাঁড়িয়ে। ১৩–১৭ বছর বয়সি কিশোর ব্যবহারকারীর তথ্য ব্যবহারে তারা প্রচুর এডভার্টাইজমেন্ট, কনটেন্ট রেভিনিউ এবং এআই ট্রেনিং পরিচালনা করে। বাংলাদেশে প্রায় ৬–৮ মিলিয়ন কিশোর (১৩–১৭ বছর বয়সী) মেটার প্ল্যাটফর্মে সক্রিয়। শিশুদের ছবি, ভিডিও ও আচরণগত তথ্য নিয়মিতভাবে জমা হচ্ছে, যা ডেটা প্রোফাইলিং…
ঢাকা | ১৬ মার্চ ২০২৬ ইরান নতুন করে ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রোববার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, ইসরাইলি লক্ষ্যবস্তুতে প্রথমবার ‘সেজিল’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানায়, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র–ইসরাইলের আগ্রাসনের পর ইরান প্রথমবার এই কৌশলগত সলিড-ফুয়েল সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। আইআরজিসি দাবি করেছে, ইসরাইলের সামরিক ও প্রতিরক্ষা শিল্পের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই ক্ষেপণাস্ত্রের আনুমানিক সীমা ২,০০০ থেকে ২,৫০০ কিলোমিটার এবং এর গতি শব্দের চেয়ে ১৩ গুণ বেশি। ইরানের এই হামলার মাধ্যমে তারা প্রতিপক্ষের ওপর নতুন ধরনের চাপ সৃষ্টি করতে চাচ্ছে, বিশেষ করে ইসরাইলি সামরিক স্থাপনার…
ঢাকা | ১৬ মার্চ ২০২৬ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, এবারের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হবে। নির্ধারিত ভাড়া ছাড়িয়ে অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও নারীদের জন্য নতুন শৌচাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন, পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে এবং কোনো সংকট নেই। মন্ত্রী আরও বলেন, ফিটনেসবিহীন গাড়ি চলাচল করতে দেওয়া হবে না। যদি কোনো গাড়ি বা মালিকের বিরুদ্ধে অভিযোগ আসে, তবে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লা | ১৬ মার্চ ২০২৬ কুমিল্লার বুড়িচংয়ে রিক্সা ও হাইওয়ে এলাকায় একটি মিক্সার ট্রাকের ধাক্কায় শাহ আলম ভূঁইয়া (৫৫) নামের একজন আনসার সদস্য নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে রোববার (১৫ মার্চ) রাত ৮টার দিকে। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতক শাহ আলম ভূঁইয়া ছিলেন বুড়িচং থানার আনসার সদস্য। দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে।
ঢাকা | ১৬ মার্চ ২০২৬ ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীরা কাল (মঙ্গলবার) থেকে টানা সাত দিনের ছুটি শুরু করবেন। সোমবার (আজ) শেষ অফিস করছেন সরকারি কর্মীরা, এরপর বাড়ি ফিরে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের সময়ে ঈদের ছুটি ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। তবে বিএনপি সরকার পূর্বঘোষিত ছুটির সঙ্গে ১৮ মার্চ আরও একটি দিন ছুটি ঘোষণা করেছে। এছাড়া শবেকদর উপলক্ষে ১৭ মার্চের ছুটি আগে থেকেই নির্ধারিত ছিল। সব মিলিয়ে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করবেন। ঘোষিত ছুটির আওতায় দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000