Author: DailyCrisisBD
ঢাকা, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ মহান আল্লাহ তাআলা ইসলামের মধ্যে মানবজীবনের সব সমস্যার সমাধান ও দিকনির্দেশনা রেখেছেন। এ নির্দেশনার মূল উৎস আল কুরআন। ভূমিকম্প, মেঘের গর্জন, ঝড়-তুফান আল্লাহ তাআলার মহাশক্তির নিদর্শন। এমন দুর্যোগের সময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার নির্দেশ দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ (সা.)। হাদিসে এসেছে, যে ব্যক্তি নিম্নোক্ত দোয়া তিনবার পড়বে, সে ভূমি ও আকাশের দুর্যোগ থেকে হেফাজতে থাকবে— উচ্চারণ: বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা‘আসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা-ই, ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থ: আল্লাহর নামে (শুরু করছি), যার নামে শুরু করলে আসমান ও জমিনের কোনো কিছুই ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। ভূমিকম্পের সময় মাটির দিকে তাকিয়ে…
রাজশাহী, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ভূমি সংক্রান্ত সমস্যা ও অনিয়ম দূরীকরণে উন্নত দেশের আদলে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে বলে জানিয়েছেন মিজানুর রহমান মিনু। তিনি ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী নগরীর পদ্মা কমিউনিটি সেন্টারে সর্বস্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের মূল লক্ষ্য হচ্ছে সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধ করা এবং স্বচ্ছতা নিশ্চিত করা। মন্ত্রণালয় আইন দ্বারা পরিচালিত হয় এবং সেই আইন অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। যেখানে অনিয়ম বা জটিলতা রয়েছে, সেখানে সংশোধনের নির্দেশনা প্রদান করা হবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, ভূমি সেবাকে জনগণের…
ধনবাড়ী (টাঙ্গাইল), ২৭ ফেব্রুয়ারি ২০২৬ টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের দশ দিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি মাদ্রাসা ছাত্র ফুয়াদ। গত মঙ্গলবার সকাল ১১টার দিকে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়। ফুয়াদ গোপালপুর উপজেলার ভেডাঢাকুরী গ্রামের রেজাউল করিমের ছেলে। সে মধুপুর উপজেলার পৌর শহরের বোয়ালী এলাকার একটি কওমি মাদ্রাসার ছাত্র। পরিবারের দাবি, মঙ্গলবার সকাল ১১টার দিকে বাড়িতে আসার পথে হঠাৎ করে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজের পরপরই পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি শুরু করা হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। ফুয়াদের মা ফাতেমা বেগম ছেলেকে উদ্ধারে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। এ ঘটনায় গোপালপুর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।…
বেইজিং, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ চীন আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে উভয় পক্ষকে সংলাপের মাধ্যমে মতপার্থক্য ও বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, চীন সংঘাত নিরসনে মধ্যস্থতার জন্য কাজ করছে এবং দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা হ্রাস ও সম্পর্ক উন্নয়নে গঠনমূলক ভূমিকা পালন চালিয়ে যেতে প্রস্তুত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, “প্রতিবেশী ও মিত্র দেশ হিসেবে চীন এই ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। সংঘাতের ফলে হতাহতের ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। যেকোনো উত্তেজনা উভয় পক্ষের জন্য ক্ষয়ক্ষতি বয়ে আনবে।” বিবৃতিতে আরও বলা হয়, বৈরিতার অবসান দুই দেশ ও…
ঢাকা, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পবিত্র মাহে রমজান মুসলিম উম্মাহর জন্য আত্মসংযম, আত্মশুদ্ধি ও আল্লাহভীতির এক অনন্য প্রশিক্ষণমাস। সিয়াম সাধনা কেবল উপবাস থাকা নয়; এটি একটি সমন্বিত জীবনদর্শন, যেখানে সুস্বাস্থ্য, নৈতিক উন্নয়ন এবং মানবকল্যাণের শিক্ষা একসূত্রে গাঁথা। ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হলো রোজা। মহান আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন— “হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো।” এই আয়াতেই সিয়ামের মূল লক্ষ্য নির্ধারিত— তাকওয়া অর্জন। স্বাস্থ্যবিজ্ঞানীদের মতে, নির্দিষ্ট সময়ের জন্য খাদ্যাভ্যাসে সংযম শরীরকে বিশ্রাম দেয় এবং বিপাকক্রিয়ায় ইতিবাচক প্রভাব ফেলে। রমজানে সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করলে ওজন নিয়ন্ত্রণ, পরিপাকতন্ত্রের উন্নতি…
ঢাকা, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পবিত্র মাহে রমজানের শুরুতে যেসব নিত্যপণ্যের চাহিদা বেড়ে দাম হঠাৎ দ্বিগুণেরও বেশি হয়েছিল, সেসব পণ্যের বাজারদর এখন নিম্নমুখী। গত সপ্তাহের তুলনায় কোনো কোনো পণ্যের দাম অর্ধেকেরও বেশি কমেছে। ব্যবসায়ীরা বলছেন, চাহিদা কমে যাওয়া এবং সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বাজারে এই স্বস্তি ফিরেছে। ব্যবসায়ী আব্দুল কাদের জানান, রমজানের শুরুর দিকে পেঁয়াজের কেজি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ৪০ থেকে ৫০ টাকায় নেমে এসেছে। সামনে আরও কমতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন। খুচরা বিক্রেতা শাহানাজ বেগম বলেন, রমজানের শুরুতে লেবুর হালি ১৬০ টাকায় বিক্রি হলেও এখন তা ৩০ থেকে ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। মাঝারি আকারের…
নরসিংদী, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ নরসিংদীতে এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মূল অভিযুক্ত নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আলটিমেটাম দেন। পোস্টে তিনি দাবি করেন, নরসিংদীর মাধবদীতে প্রায় ১৫ দিন আগে স্থানীয় নূরার নেতৃত্বে পাঁচ-ছয়জনের একটি দল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। তিনি আরও অভিযোগ করেন, ভুক্তভোগীর বাবা স্থানীয় জনপ্রতিনিধির কাছে বিচার চাইলে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, মহিষাশুড়া ইউনিয়নের…
ঢাকা | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ বিভিন্ন রাজনৈতিক দলের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে উত্তেজনা বিরাজ করছে। মিছিল, সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত মোতায়েন দেখা গেছে। সরকার শান্তিপূর্ণ কর্মসূচির অনুমতি দিলেও সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘমেয়াদি রাজনৈতিক সমাধান ছাড়া রাজপথের উত্তাপ কমবে না।
ঢাকা | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক জোট গঠনে তৎপরতা বেড়েছে বড় দলগুলোর মধ্যে। ক্ষমতাসীন ও বিরোধী উভয় শিবিরই ছোট দলগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে। সম্ভাব্য আসন সমঝোতা, নীতি নির্ধারণ ও নির্বাচনী কৌশল নিয়ে চলছে ধারাবাহিক বৈঠক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জোট রাজনীতি বাংলাদেশের নির্বাচনী ফলাফলে বড় প্রভাব ফেলে। তাই আগামী নির্বাচনে জোটের শক্তি ও ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঢাকা | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচন কমিশনের কাঠামোগত সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে নতুন বিতর্ক। সরকার প্রস্তাবিত সংস্কার পরিকল্পনায় কমিশনের ক্ষমতা ও স্বচ্ছতা বাড়ানোর কথা বললেও বিরোধী দল বলছে, এটি যথেষ্ট নয়। তারা একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক ব্যবস্থার দাবিও তুলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই সংস্কার প্রশ্নটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও নির্বাচনী স্বচ্ছতার ওপর জোর দিয়েছেন। সমঝোতা না হলে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে।
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000