Author: DailyCrisisBD

ঢাকা, ২১ ফেব্রুয়ারি ২০২৬ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণের পর কেবলামুখী হয়ে দোয়া করার মধ্য দিয়ে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কেবলামুখী হয়ে ভাষাশহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সরকারপ্রধান প্রচলিত আনুষ্ঠানিকতার পাশাপাশি শহীদ মিনারে দাঁড়িয়ে আনুষ্ঠানিকভাবে দোয়া করেন। ঘটনাটি উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে এবং নতুন এক প্রতীকী বার্তা হিসেবে আলোচনায় আসে।

Read More

রংপুর, ২০ ফেব্রুয়ারি ২০২৬ রংপুরের বদরগঞ্জে অভিযান চালিয়ে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৩ (র‍্যাব-১৩)। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১৩-এর সহকারী পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) বিপ্লব কুমার গোস্বামী জানান, জেলা ও দায়রা জজ আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শফি উদ্দিন (৬০) রায় ঘোষণার পর এলাকা ছেড়ে পালিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুঁজছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩-এর একটি আভিযানিক দল ১৯ ফেব্রুয়ারি বদরগঞ্জে অভিযান চালায়। রংপুর জেলার বদরগঞ্জ পৌর শহরের পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সামনে পাকা সড়কের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শফি উদ্দিন রংপুরের মিঠাপুকুর উপজেলার খামার…

Read More

ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৬ রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নিয়েছে নতুন সরকার। বাজার মনিটরিং জোরদার, মোবাইল কোর্ট পরিচালনা, ফ্যামিলি কার্ড কর্মসূচি ও সুলভমূল্যে পণ্য বিক্রির উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য রাখার চেষ্টা চলছে। দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, রমজানের পবিত্রতা রক্ষার্থে এ মাসকে অতিরিক্ত মুনাফা অর্জনের সময় হিসেবে বিবেচনা না করতে এবং দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় সে বিষয়ে সতর্ক থাকতে। গত বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় পরিকল্পিত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন…

Read More

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ দেশজুড়ে ছড়িয়ে থাকা তিন লাখেরও বেশি উদ্যোক্তার (এজেন্ট) সন্তানদের অংশগ্রহণে পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। ‘সন্তানের কণ্ঠে কুরআন তিলাওয়াত’ শীর্ষক এই আয়োজনটি পরিচালনা করছে নগদ ইসলামিক। ‘সন্তানের কণ্ঠে কুরআন তিলাওয়াত’ নামের প্রতিযোগিতাটি ইতোমধ্যে নগদ উদ্যোক্তাদের সন্তানদের জন্য উন্মুক্ত করা হয়েছে। আয়োজকদের লক্ষ্য, পবিত্র রমজান মাসের তাৎপর্য শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা। প্রতিযোগিতাটি তিনটি বয়সভিত্তিক বিভাগে অনুষ্ঠিত হচ্ছে— অংশগ্রহণের নিয়ম অনুযায়ী, নগদের উদ্যোক্তারা তাদের সন্তানের পবিত্র কুরআন তিলাওয়াতের এক থেকে দুই মিনিটের একটি ভিডিও ধারণ করে নির্ধারিত গুগল ফর্ম লিংকে আপলোড করবেন। আপলোডের…

Read More

ঝালকাঠি, ২০ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ ও ঝালকাঠি-2 আসনে জয় না পেলেও বিপুল ভোট পেয়ে আলোচনায় এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুটি আসনেই তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থীর কাছে পরাজিত হলেও দাঁড়িপাল্লা প্রতীকে ভোটের উল্লেখযোগ্য বৃদ্ধি স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। ঝালকাঠি-১: হাড্ডাহাড্ডি লড়াই জেলা জামায়াত সূত্রে জানা যায়, প্রাথমিক জরিপে দুটি আসনই ‘সি গ্রেড’ হিসেবে চিহ্নিত ছিল। তবে প্রার্থী ঘোষণা ও গণসংযোগের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। ঝালকাঠি-১ আসনে প্রার্থী পরিবর্তন করে ড. ফয়জুল হককে মনোনয়ন দেওয়ার পর দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনসমর্থন দ্রুত বাড়ে। শেষ পর্যন্ত তিনি ৫৫ হাজার ১২০ ভোট পান। এ আসনে বিএনপির…

Read More

ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৬ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীজুড়ে নজিরবিহীন ও আধুনিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রযুক্তিনির্ভর নজরদারি, ত্রিস্তর নিরাপত্তা বলয় ও গোয়েন্দা তৎপরতায় কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকা কঠোর নিরাপত্তার আওতায় আনা হয়েছে। শহীদ মিনারে ত্রিস্তর নিরাপত্তা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারকে ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তিন স্তরের বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে। ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও শহীদ মিনারের আশপাশের প্রবেশপথে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রযুক্তিনির্ভর নজরদারি: পুরো এলাকা কয়েকশ উচ্চক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। একটি বিশেষ কন্ট্রোল রুম থেকে রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা হচ্ছে। তল্লাশি ও প্রবেশ…

Read More

কুমিল্লা, ২০ ফেব্রুয়ারি ২০২৬ রমজান উপলক্ষে টিসিবি পাঁচ ধরনের পণ্য সরবরাহ করছে—চিনি (১ কেজি), মশুর ডাল (২ কেজি), বুট (১ কেজি), সয়াবিন তেল (২ কেজি) ও খেজুর (৫০০ গ্রাম)। অভিযোগ অনুযায়ী, প্রতি কেজিতে ১০০ গ্রাম, দুই কেজিতে ২০০ গ্রাম এবং আধা কেজিতে প্রায় ৫০ গ্রাম কম দেওয়া হচ্ছে। অভিযোগের পর কয়েকজন ক্রেতার পণ্য পুনরায় মেপে দেখা হলে ওজনে ঘাটতির বিষয়টি ধরা পড়ে বলে জানা যায়। ডিলার পারভিন আক্তার বলেন, ইচ্ছাকৃতভাবে পণ্য কম দেওয়া হয়নি। ওজন করার সময় ভুল হয়ে থাকতে পারে। সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে যাতে ভবিষ্যতে এমন ভুল না হয়। খোঁজ নিয়ে জানা যায়, কুমিল্লায় প্রতিদিন পাঁচটি ট্রাকে টিসিবির…

Read More

নোয়াখালী, ২০ ফেব্রুয়ারি ২০২৬ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)–এর উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপাচার্যের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ বক্তব্য রাখেন। উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, সাম্প্রতিক বছরগুলোতে নোবিপ্রবি একাডেমিক ও গবেষণা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আন্তর্জাতিক র‌্যাঙ্কিং সংস্থা Times Higher Education–এর সর্বশেষ মূল্যায়নে গবেষণা সূচকে বিশ্ববিদ্যালয়টি বিশ্বে ৭২২তম স্থান এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১২তম অবস্থান অর্জন করেছে। তিনি জানান,…

Read More

সিলেট, ২০ ফেব্রুয়ারি ২০২৬ রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারের হাতে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। Body / Main Content শুক্রবার সকালে“সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর”, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হলো নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম স্থিতিশীল রাখা। বিশেষ করে রমজান মাসে এ দায়িত্বের গুরুত্ব আরও বেড়ে যায়। দায়িত্ব গ্রহণের সময় রোজা সামনে থাকায় বিশেষ প্রস্তুতির সুযোগ কম ছিল, তবে ইতিবাচক দিক হলো—সরকারের হাতে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে, যা বাজারমূল্য…

Read More

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ সড়কে বিভিন্ন পরিবহন থেকে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে সেটিকে চাঁদা বলা যায় না—তবে কাউকে বাধ্য করে টাকা আদায় করলে সেটিই চাঁদা। এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, “সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে—তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে। এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়।” তিনি আরও বলেন, মালিক সমিতি নির্দিষ্ট…

Read More