Author: DailyCrisisBD

ঢাকা | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ বাংলাদেশের সাধারণ নির্বাচনের প্রাক‑পরিস্তিতিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস সম্প্রতি সংবাদমাধ্যম ও সামাজিক প্রচারণার মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, কিছু গোষ্ঠী দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করতে ভুয়া খবর ছড়াচ্ছে, যা জনগণকে বিভ্রান্ত করছে। জাতীয় নির্বাচনের প্রাক্কালে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ও স্থানীয় মিডিয়ায় কিছু সংবাদের প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে, যেখানে কিছু মিডিয়া ও প্রতিপক্ষ দল বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও হিংসার ঘটনা ঘটেছে বলে দাবি করছে। সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, এই ধরনের অভিযোগ ভুল তথ্য ও গুজবের ফল, এবং উদ্দেশ্য হলো দেশের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করা। খবর অনুযায়ী, তথ্য…

Read More

ঢাকা, ০৩ ফেব্রুয়ারি ২০২৬ দেশের মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষার জন্য সরকার ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’ সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করেছে। এতে নদী, নালা ও অন্যান্য জলাশয়ে বিদ্যুৎ প্রবাহিত করে মাছ ধরা বা ইলেকট্রোফিশিং ডিভাইস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে মঙ্গলবার ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়। অধ্যাদেশটি অবিলম্বে কার্যকর হবে। নতুন অধ্যাদেশে ‘জলাশয়’-এর সংজ্ঞা আরও বিস্তৃত করা হয়েছে। নদী, ঝর্ণা, মোহনা, খাল, বিল, হাওর, বাওড়, হ্রদ, প্লাবনভূমি, পুকুর, দিঘি, ঘের এবং ঋতুগতভাবে ডুবে থাকা এলাকা বা জলাভূমিও এখন আইনের…

Read More

কলকাতা, ভারত, ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ভারতের কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ২০২৪ সালের রক্তক্ষয়ী জুলাই আন্দোলনে নিহত ছাত্রদের মৃত্যুর দায় স্বীকার করেছেন। তিনি একই সঙ্গে আসন্ন ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচনের বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। গতকাল সোমবার বিজেপিঘনিষ্ঠ সাংস্কৃতিক মঞ্চ ‘খোলা হাওয়া’ আয়োজিত এক বই প্রকাশ অনুষ্ঠানে জয় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতা দেন। প্রায় আধা ঘণ্টার বক্তৃতায় উঠে আসে তার অনুশোচনা, স্বীকারোক্তি এবং নির্বাচনের বিষয়ক সতর্কবার্তা। জয় স্পষ্টভাবে জানান, ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত নিরপরাধ ছাত্র ও সাধারণ মানুষের মৃত্যুর সম্পূর্ণ দায় তিনি নিচ্ছেন। তিনি উল্লেখ করেন যে, কোটা সংস্কার আন্দোলনের দাবি…

Read More

ঢাকা, ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের নির্বাচনি ইশতেহার আগামী ৬ জানুয়ারি শুক্রবার ঘোষণা করতে পারে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মাহদী আমীন। তিনি বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহারের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কেবল একটি পরিকল্পনাগত বিষয় চূড়ান্ত করা বাকি আছে। সেটি সম্পন্ন হলেই আগামী ৬ জানুয়ারি শুক্রবার ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। মাহদী আমীন আরও জানান, জনগণের প্রত্যাশা ও দেশের বর্তমান বাস্তবতা বিবেচনায় রেখে ইশতেহারটি প্রণয়ন করা হয়েছে। এতে রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র…

Read More

ঢাকা, ০৩ ফেব্রুয়ারি ২০২৬ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি সতর্ক করে বলেন, কোনো সদস্য ব্যক্তি, দল বা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁও কোস্ট গার্ড সদর দফতরে আয়োজিত ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতার বিষয়ে সরকার কোনো ধরনের শৈথিল্য দেখাবে না। বিশেষ…

Read More

ঢাকা | ০৩ ফেব্রুয়ারি ২০২৬ আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ জনগণের জন্য প্রাণিজ আমিষের সহজপ্রাপ্যতা নিশ্চিত করতে মাসব্যাপী সুলভ মূল্যে দুধ, ডিম, গরুর মাংস ও ড্রেসড ব্রয়লার বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পবিত্র রমজানকে সামনে রেখে মাংস, ডিম ও দুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত এবং বাজারমূল্য স্থিতিশীল রাখতে গত রোববার (১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। সভায় সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন…

Read More

ঢাকা | ০৩ ফেব্রুয়ারি ২০২৬ গাজিপুরে ২০১৬ সালে কথিত ‘জঙ্গি নাটক’ সাজিয়ে সাত যুবককে হত্যার অভিযোগে সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদসহ ১০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে এই ফরমাল চার্জ দাখিল করা হয়। প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১৬ সালে গাজিপুরে একটি পরিকল্পিত ‘জঙ্গি নাটক’ সাজিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের নামে সাতজন যুবককে হত্যা করা হয়। এই ঘটনায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ফরমাল চার্জে আসামি হিসেবে নাম রয়েছে—সাবেক আইজিপি এ কে এম শহিদুল ইসলাম, জাবেদ পাটয়ারি,…

Read More

কিশোরগঞ্জ | ০৩ ফেব্রুয়ারি ২০২৬ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পঁচা ও বিভাজনমূলক রাজনীতি নয়—২০২৪-এর যুব সমাজ পরিবর্তন চায়। জাতিকে বিভক্ত করার সুযোগ আর কাউকে দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে কিশোরগঞ্জে অনুষ্ঠিত এক জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, “পঁচা রাজনীতি দিয়ে আর দেশ চালানো যাবে না। নতুন প্রজন্ম পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের পথে জামায়াতে ইসলামী দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে।” ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, নারী ইস্যুকে ব্যবহার করে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, “নারী ইস্যুকে হাতিয়ার করে কিছু গ্রুপ আমাদের পেছনে লেগেছে, কিন্তু…

Read More

ঢাকা | ০৩ ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচিত হলে ঢাকা দক্ষিণ সিটির দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি মনোনীত চার সংসদ সদস্য প্রার্থী। সন্ত্রাস-চাঁদাবাজি, মাদক, যানজট ও জলাবদ্ধতা নির্মূলে সরকারের নীতিনির্ধারক পর্যায়ে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রতিশ্রুতি দিয়েছেন তারা। দৈনিক আমার দেশ-কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এই প্রত্যয়ের কথা জানান ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস, ঢাকা-৩ আসনের গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৬ আসনের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং ঢাকা-৪ আসনের তানভীর আহমেদ রবিন। সাক্ষাৎকারে বিএনপির শীর্ষ নেতারা বলেন, ঢাকা সিটি করপোরেশনকে বিভক্ত করে ফ্যাসিবাদী সরকার নগরবাসীর সমস্যার সমাধান করতে পারেনি; বরং রাজনৈতিক প্রতিহিংসা থেকে আরও জটিলতা তৈরি করেছে। চার প্রার্থীর প্রত্যাশা—দুর্নীতি,…

Read More

ঢাকা | ০৩ ফেব্রুয়ারি ২০২৬ দেশ ও জনগণের কল্যাণে সর্বোত্তম নীতি ও কার্যকর আইডিয়া উপস্থাপনের মাধ্যমে রাজনৈতিক প্রতিযোগিতায় নামতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার রাত ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান জামায়াত আমির। ইংরেজিতে দেওয়া ওই পোস্টে তিনি বলেন, “আমি আমার বিরোধীদের স্বাগত জানাই। আসুন, আমরা ধারণার লড়াইয়ে অংশ নিই এবং দেখি—কে এই দেশের জনগণকে আরও ভালোভাবে সেবা দিতে পারে।” পোস্টে তিনি আরও লেখেন, নীতি নিয়ে গঠনমূলক বিতর্ক, জনগণের কথা শোনা এবং দেশের মানুষের জন্য সর্বোত্তম নীতিমালা প্রণয়নই হওয়া উচিত রাজনৈতিক কর্মকাণ্ডের মূল লক্ষ্য। ডা. শফিকুর রহমান বলেন,…

Read More