Author: DailyCrisisBD

ঢাকা, ৩১ জানুয়ারি ২০২৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় লেথাল ওয়েপন বা মারণাস্ত্র ব্যবহার করা হবে না। ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্ন ভোট প্রদানের নিশ্চয়তা দেয়ার জন্য দেশব্যাপী বিস্তৃত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সের অস্থায়ী বেস ক্যাম্পে সংবাদ সম্মেলনে ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান বলেন, আসন্ন নির্বাচন ও গণভোটকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দেশব্যাপী পূর্ণ প্রস্তুতি নিয়েছে। তিনি জানান, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এবং ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য নির্বাচনি দায়িত্বে মোতায়েন থাকবে। মোট ৪৯৫টি উপজেলার মধ্যে…

Read More

ঢাকা, ৩১ জানুয়ারি ২০২৬ভারতের উড়িষ্যা পুলিশ নিখোঁজ হওয়া এক মাসের পর মুনতাজ খান এবং তার দুই ভাইবোনকে জোরপূর্বক বাংলাদেশে হস্তান্তর করেছে। পুলিশ জানিয়েছে, তিনজনই বাংলাদেশি হিসেবে শনাক্ত হয়েছেন। পরিবার দীর্ঘদিন তথ্যবঞ্চনার অভিযোগ করেছে। পরিবারের দাবি, ২৭ নভেম্বর কেন্দ্রপাড়া জেলা থেকে মুনতাজ খান (৬৩), তার ভাই ইনসান খান (৫৯) ও বোন আমিনা বিবি (৭০) আটক করা হয়। এরপর নিখোঁজ থাকার এক মাস পর, ২৪ ডিসেম্বর তাদের বাংলাদেশে হস্তান্তরের বিষয়টি মুনতাজ খানের পরিবারকে জানানো হয়। পুলিশের লিখিত বার্তায় উল্লেখ করা হয়েছে, তিনজনকে “যথাযথ যাচাই-বাছাই” করার পর বাংলাদেশি হিসেবে শনাক্ত করা হয়েছে। তারা পশ্চিমবঙ্গের নদীয়া জেলার সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয় এবং…

Read More

কুমিল্লা, ৩১ জানুয়ারি ২০২৬ বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, নারীর ওপর হামলার ঘটনা ঘটলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। শনিবার কুমিল্লার চৌদ্দগ্রামে এক নির্বাচনি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ সতর্কবার্তা দেন। তার বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের এইচজে সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন মামুনুল হক। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল প্রকাশ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বললেও গোপনে ‘না’ ভোটের প্রচারণা চালাচ্ছে। এ ধরনের দ্বিমুখী অবস্থানকে তিনি “জনগণের সঙ্গে প্রতারণা” হিসেবে আখ্যা দেন। বক্তব্যের একপর্যায়ে তিনি দাবি করেন,…

Read More

বগুড়া, ৩১ জানুয়ারি ২০২৬ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়ার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার বেলা সোয়া ১১টায় বগুড়া নাজ গার্ডেন হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন,“আমি ও আপনারা আগে ম্যাডামের জন্য সবাই কাজ করেছি। এখন আমি দাঁড়িয়েছি। আপনারা কাজ করবেন।” তিনি আরও যোগ করেন, “বগুড়ার সাতটি আসনেই আমাদের কর্মীদের বাড়ি বাড়ি পৌঁছাতে হবে। শুধু ভোট চাইলেই হবে না; বিশেষ করে বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করতে হবে।” জেলা বিএনপির সভাপতি…

Read More

কুমিল্লা (চৌদ্দগ্রাম), ৩১ জানুয়ারি ২০২৬ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তারা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার, আদিপত্যবাদ কিংবা ফ্যাসিবাদ দেখতে চান না। একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়াই তাদের রাজনীতির মূল লক্ষ্য। শনিবার (৩১ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “আমরা কোনো আদিপত্যবাদ মানবো না, ফ্যাসিবাদ দেখতে চাই না। আমরা এমন একটি সরকার দেখতে চাই না, যেখানে দুর্নীতি হবে। আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই—যেখানে মানুষ সম্মান ও ন্যায়ের সঙ্গে বাঁচবে।” চৌদ্দগ্রামের ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যদি আমাদের ভোট দেন এবং…

Read More

ঢাকা, ৩১ জানুয়ারি ২০২৬ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলায় নির্বাচনি সফরে যাচ্ছেন। দুপুরে সিরাজগঞ্জে এবং বিকেলে টাঙ্গাইলে পৃথক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শনিবার (৩১ জানুয়ারি) সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলায় নির্বাচনি সফরে অংশ নেবেন। দলীয় সূত্র জানায়, দুপুর ২টার দিকে রংপুর থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্প পার্কে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি বক্তব্য দেবেন। সিরাজগঞ্জের এই জনসভায় সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। তারেক রহমানের এই সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।…

Read More

রাজশাহী, ৩১ জানুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীতে জয়-পরাজয়ের সমীকরণ নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন নারী ভোটাররা। মোট ভোটারের অর্ধেকেরও বেশি নারী হওয়ায় তাদের মন জয় করতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল বাড়ি বাড়ি প্রচারে নেমেছে। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রাজশাহী জেলায় মোট ভোটার সংখ্যা ২২ লাখ ৬৩ হাজার ৯৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ২৩ হাজার ৯০৪ জন, নারী ভোটার ১১ লাখ ৪০ হাজার ৩৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২৫ জন। সংখ্যার বিচারে নারী ভোটাররা পুরুষদের তুলনায় এগিয়ে থাকায় রাজনৈতিক দলগুলোর কৌশলের কেন্দ্রে এখন তারাই। বরেন্দ্র অঞ্চল, চরাঞ্চল ও জলাশয়ঘেরা ভৌগোলিক…

Read More

ঢাকা, ৩১ জানুয়ারি ২০২৬ (শনিবার) যশোর ও ঝিনাইদহ জেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত পৃথক যৌথ অভিযানে একটি পিস্তল, বিপুল পরিমাণ গোলাবারুদ, দেশীয় অস্ত্র এবং ১২টি ককটেল বোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গতকাল মধ্যরাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর জেলার অভয়নগর থানাধীন নওয়াপাড়া পৌরসভার নুরবাগ এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাকিব সরদার (২৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি পিস্তল, ১টি পিস্তল ম্যাগাজিন, ৩২ রাউন্ড পিস্তল অ্যামুনিশন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। অন্যদিকে, একই সময় ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানাধীন মন্ডলতলা…

Read More

ঢাকা, ৩১ জানুয়ারি ২০২৬ (শনিবার) মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে একটি পিস্তল, গোলাবারুদ, মাদকদ্রব্য ও দেশীয় ধারালো অস্ত্রসহ কুখ্যাত বুলেট গ্রুপের প্রধানসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গতকাল রাত আনুমানিক ৪টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লৌহজং উপজেলায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুখ্যাত বুলেট গ্রুপের প্রধান মোঃ নুরুল আমিন (৩৭) ও তার সহযোগী সুকুমার হাওলাদার (৩৮) কে গ্রেপ্তার করা হয়। অভিযান চলাকালে তাদের হেফাজত থেকে ১টি পিস্তল, ১টি পিস্তল ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তল অ্যামুনিশন, মাদকদ্রব্য এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত একাধিক দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী…

Read More

কক্সবাজার, ৩০ জানুয়ারি ২০২৬ একাত্তরে যারা সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন চালিয়েছিল, তারাই নতুন রূপে ফিরে এসে নির্বাচনে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি প্রশ্ন তোলেন—এই শক্তির হাতে দেশবাসী আদৌ নিরাপদ কি না। শুক্রবার কক্সবাজারের পেকুয়া উপজেলার বিশ্বাসপাড়ায় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এই প্রভাবশালী নেতা। তিনি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী। জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে সালাহউদ্দিন আহমেদ বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের হাতে দেশের সনাতন ধর্মাবলম্বীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছিল। সেই ত্যাগ ও নির্যাতনের ইতিহাস তাদের…

Read More